ওপার বাংলা

যুক্তরাজ্যে বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল রিসার্চ সেন্টার ব্রাসেলস শীর্ষক ভার্চুয়াল সভা অনুষ্ঠিত

  • 12:39 pm - December 29, 2020

জাকির হোসেন সুমন , ব্যুরো চিফ ইউরোপ : বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল রিসার্চ সেন্টার ব্রাসেলস, বেলজিয়াম কর্তৃক ২৭ ডিসেম্বর ‘শেখ হাসিনা সরকার ও বাংলাদেশের উন্নয়ন’ শীর্ষক এক ভার্চুয়াল সভার আয়োজন করা হয়।

যুক্তরাজ্য আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি প্রফেসর আবুল হাশেমের সভাপতিত্তে এবং বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল রিসার্চ সেন্টার ব্রাসেলসের কো-অর্ডিনেটর ও বেলজিয়াম আওয়ামীলীগের সভাপতি বজলুর রশীদ বুলুর সঞ্চালনায় এবং ডেনমার্ক আওয়ামীলীগের সভাপতি আলী লিংকন মোল্লার সার্বিক ব্যবস্থাপনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক।
এছাড়াও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ ২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্না, জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত মো. মোশারফ হোসেন ভূঁইয়া, নিউজিল্যান্ডের অনারারি কনসাল ইঞ্জিনিয়ার শফিকুর রহমান, বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল রিসার্চ সেন্টারের রিসার্চার উইলিয়াম ভ্যান ডার জেস্ট, অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সিরাজুল হক সহ বিশ্বের বিভিন্ন দেশের কমিউনিটি নেতৃবৃন্দগন।আলোচনা সভায় সঞ্চালক বজলুর রশীদ বুলু জানান, আজকের এই ভার্চুয়াল অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সময় সল্পতার কারণে যোগ দিতে পারেন নাই। তবে প্রধানমন্ত্রী তাঁর দূতের মাধ্যমে সবাইকে নতুন বছর ২০২১ এর শুভেচ্ছা জানিয়েছেন।
প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে তা পৃথিবীর কাছে এক বিস্ময়কর ঘটনা। এর কারণ হিসেবে তিনি বলেন, প্রধানমন্ত্রীর দেশের প্রতি অসম্ভব টান তথা দেশপ্রেমের কারণেই বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে।

এই শাখার আরও খবর

ফারাক্কার ১০৯ গেট খুলল ভারত, বন্যাঝুঁকিতে বাংলাদেশের যেসব জেলা

ঢাকা: ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। সোমবার (২৬ আগস্ট) গেট খুলে দেয়া হয়। এতে একদিনে বাংলাদেশে ঢুকবে…

পেঁয়াজ উৎপাদনে আরও ১৫ কোটি টাকার প্রণোদনা

ঢাকা: গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদ ও উৎপাদন বাড়াতে ২০২৩-২৪ অর্থবছরে তৃতীয় ধাপে আরও ১৫ কোটি টাকার প্রণোদনা দেবে সরকার। সোমবার (২ অক্টোবর) কৃষি মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ…

হায়দ্রাবাদে ‘ইয়াসোদা’ হাসপাতালে ভুল চিকিৎসায় বাংলাাদেশী গৃহবধূর মৃত্যু তদন্তের দাবি

ঢাকা: ভারতের হায়দারাবাদ ‘ইয়াসোদা’ হাসপাতালে ভুল চিকিৎসা বাংলাদেশী গৃহবধূ ফারহানা আক্তার ওরফে ডিনার মৃত্যুর সুষ্ঠু তদন্ত পূর্বক দায়ীদের বিচারের দাবি করেছেন তার স্বামী ও সন্তানেরা।…

সোনালী রঙের ছোট চুলে বুবলীকে যেন চেনাই দায়

ঢাকা: ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। বর্তমানে ব্যস্ত আছেন নতুন সিনেমার শুটিংয়ে। এ নায়িকা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব। প্রায় সময়ই ভক্তদের সঙ্গে নতুন ছবি…

আমন্ত্রণ পেলে ভারত সফরে যেতে আগ্রহী বিএনপি

ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভারতমূখী হচ্ছে দেশের প্রধান রাজনৈতিক দলগুলো। এরই মধ্যে দেশটিতে ঘুরে এসেছে ক্ষমতাসীন আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। বিজেপিসহ…

আ. লীগের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যেতে চাই: বিজেপি সভাপতি

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমলে দুই দেশের সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছেছে। এমন মন্তব্য করেছেন ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি)…

বিকেলের পর দুর্বল হতে শুরু করবে ঘূর্ণিঝড় ‘মোখা’

নিজস্ব প্রতিবেদক ঘূর্ণিঝড় ‘মোখা’ রোববার (১৪ মে) বিকেল ৪টার পর থেকে দুর্বল হতে শুরু করবে। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, ঘূর্ণিঝড় মোখার পিক…

ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায়: উপকূলীয় এলাকায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে

ঢাকা: হাজার কিলোমিটার দূরে অবস্থান করলেও ঘূর্ণিঝড় মোখা আতঙ্কে এখন দেশের উপকূলীয় এলাকা। এটি মোকাবেলায় উপকূলীয় এলাকায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সারাদেশে মানুষের নিরাপত্তার নিশ্চিত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au