রাজনীতি

ময়মনসিংহ-১০ আসনের বিএনপি নেতা বাচ্চু ৮ হাজার পরিবারে পাশে

  • 11:22 am - May 20, 2020
ময়মনসিংহ-১০ আসনের বিএনপির নেতা বাচ্চু ৮ হাজার পরিবারে পাশে

ঢাকা: ময়মনসিংহ -১০(গফরগাঁও-পাগলা) আসনের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত আক্তারুজ্জামান বাচ্চু নিজ এলাকার ৮০০০ পরিবারের পাশে দাঁড়িয়েছেন।

জানা গেছে বিএনপি নেতা আক্তারুজ্জামান বাচ্চু আরো বেশী মানুষের জন্য বিএনপি’র পক্ষ থেকে বিভিন্ন খাদ্যদ্রব্য ও উপহার সামগ্রী দেওয়ার প্রস্তুতি গ্রহণ করেছেন।

এ পর্যন্ত করোনা ভাইরাস সংক্রমণ রোধে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশে তিনি বিভিন্ন কার্যক্রম অব্যাহত রেখেছেন।

ময়মনসিংহ-১০ আসনের বিএনপির এই জনপ্রিয় নেতা শুধু প্রকাশ্যেই নয়, গোপনেও অনেক মানুষের পাশে দাঁড়িয়েছেন যারা পরিবার নিয়ে সংকটে আছেন , অথচ লজ্জায় হাত পাততে পারেন না!

জানা গেছে করোনা সংক্রমণের শুরু থেকেই বিএনপি’র হাইকমান্ডের নির্দেশে তিনি গফরগাঁও উপজেলা, পৌরসভি ও পাগলা থানায় সবসময় সাধারণ মানুষের পাশে থেকে বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ থেকে শুরু করে নানান সচেতেনতামূলক কর্মসূচী অব্যাহত রেখেছেন।

ময়মনসিংহ ১০ আসনের সাধারণ মানুষের যেমনি আক্তারুজ্জামান বাচ্চুর প্রতি টান রয়েছে, তেমনি তিনিও দুঃসময়ে মানুষের পাশে থেকে তাদের প্রতি সহমর্মিতা ও সন্মান দেখিয়েছেন।

দলের নেতা-কর্মীরা জানান, দলের সুদিন ও দুর্দিনে আক্তারুজ্জামান বাচ্চু সাধারণ মানুষকে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করে যাচ্ছেন।

বিএনপি’র দলীয় বিশ্বস্ত একটি সূত্র ও ময়মনসিংহ- ১০ আসনের সাধারণ মানুষের মতে, দীর্ঘদিন যাবৎ এলাকার মানুষের পাশে থেকে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছেন আক্তারুজ্জামান বাচ্চু।

এ বিষয়ে জানতে চাইলে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও স্বেচ্ছাসেবক দলের সাবেক দফতর সম্পাদক আক্তারুজ্জামান বাচ্চু জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের নির্দেশে আমরা করোনা মহামারীতে ক্ষতিগ্রস্থ, কর্মহীন ও অসহায় মানুষকে ধারাবাহিকভাবে মানবিক খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছি। আমাদের এ কর্মসূচি অব্যাহত থাকবে ইনশাল্লাহ।

তিনি বলেন, মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়েই আমরা রাজনীতি করি, এই দূর্যোগে সাধারণ মানুষ সব সময় বিএনপি নেতাকর্মীদের পাশে পায়।

তিনি বলেন, আমরা আমাদের সামর্থের সবটুকু দিয়ে নেতা-কর্মীদের নিয়ে করোনায় কর্মহীন, অসহায় মানষের পাশে মহামারী শেষ না হওয়া পর্যন্ত থাকবো ইনশাল্লাহ ।

বিএনপি নেতারা বলেন, আওয়ামী লীগ লুট-পাটে ব্যস্ত থাকায় জনগণের একমাত্র ভরসাস্থল বিএনপি মহান রাব্বুল আলামীনের কৃপায় আমার উছিলায় যদি কিছু মানুষের ক্ষুধার কষ্ট মিটে তাতেই আমার তৃপ্তি ও রাজনৈতিক জীবনের স্বার্থকতা ।

আক্তারুজ্জামান বাচ্চু জানান, আমার এ সামান্য উদ্যোগ সফল করতে গফরগাঁও ও পাগলা থানা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের যেসব নেতৃবৃন্দ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তাদেরকে ধন্যবাদ জানাই।

 

নতুন সময়/টিআই

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au