সারাদেশ

শীতে কাঁপছে রাজশাহীবাসী

  • 8:38 am - December 27, 2020

জিল্লুর রহমান জয় (রাজশাহী) : রাজশাহীতে শীতের তীব্রতা আরও বেড়েছে। উত্তরের এ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ অনুভূত হচ্ছে। কনকনে শীতে বেকায়দায় পড়েছেন ছিন্নমূল মানুষ।  গতকাল শনিবার (২৬ ডিসেম্বর) রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস। এদিন বিকেলে বায়ুর আর্দ্রতা ছিলো ৯৬ শতাংশ। কনকনে শীতের সঙ্গে উত্তরের ঠাণ্ডা বাতাসে বিপর্যস্ত জনজীবন। সকালে ঘন কুয়াশার চাঁদার ভেদ করে ভোরের সূর্যের দেখা মিলছে।

সকালের দিকে ঠাণ্ডা বাতাস না থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হিমবায়ু বইতে শুরু করে। যা সারাদিন ধরেই চলতে থাকে। ফলে সূর্য উঠলে শীতের দাপটে তার তেজ থাকে না।  শীতবস্ত্রের অভাবে চরম কষ্টে দিন যাপন করছেন ছিন্নমূল মানুষগুলো। অনেকে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। কাজের সন্ধানে সকাল সকাল ঘর থেকে বের হওয়া মানুষগুলোও ভোগান্তিতে পড়ছেন। সবচেয়ে বিপাকে পড়েছেন কৃষকরা।

এছাড়াও ক্ষুদ্র ব্যবসায়ী সহ নানা পেশার মানুষ বিপাকে পড়েছে। গ্রামীণ ফোনের রিটেলার শামীম হোসেন নতুন সময়কে বলেন, প্রতিদিন সকলা সাড়ে আট টায় বাসা থেকে বের হতে হয় অফিসের কাজের জন্যে তখন প্রচন্ড ঠান্ডা শরীরে কাপুনি ধরে। কিন্তু অফিসের কাজ তাই বের হতেই হবে।

রাজশাহী আবহাওয়া অফিস জানিয়েছে, গত কয়েকদিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ চলছে রাজশাহীতে। গত রোববার (২০ ডিসেম্বর) সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সোমবার (২১ ডিসেম্বর) রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।   মঙ্গলবার (২২ ডিসেম্বর) সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ১২ ডিগ্রি সেলসিয়াস। বুধবার (২৩ ডিসেম্বর) সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৩ ডিগ্রি সেলসিয়াস।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) তাপমাত্রা আরও ১ ডিগ্রি কমে যায়। শুক্রবার (২৫ ডিসেম্বর) সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। রাজশাহী আবহাওয়া অধিদপ্তরের সিনিয়র পর্যবেক্ষক আব্দুস সালাম বলেন, বর্তমানে রাজশাহীতে মৃদু শৈত্যপ্রবাহ চলছে। চলতি মাসের শেষ পর্যন্ত তাপমাত্রা ওঠানামা করতে পারে। জানুয়ারিতে আরও কয়েকটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

এদিকে শীতের প্রভাবে সকাল ও সন্ধ্যার পর ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ। শীতে নিম্নআয়ের মানুষ পড়েছেন চরম সংকটে। পরিবার-পরিজন নিয়ে তারা চরম কষ্টে দিনযাপন করছেন। শীত সহ্য করতে না পেরে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। শীতের কারণে ডাইরিয়ার প্রকোপ বেড়েছে। এতে শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au