মাহমুদুল হাসান(সবুজ): মহান বিজয় দিবসের তাৎপর্য ও বাংলাদেশ হিউম্যান রাইটস এ্যান্ড প্রেস সোসাইটি (বিএইচআরপিএস) সম্মাননা স্মারক ২০২০ অনুষ্ঠিত হয়েছে। সামাজিক ও উন্নয়নমূলক কর্মকান্ডে বিশেষ ভাবে অবদান রাখায় সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
শনিবার সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচায় “জাতীয় দৈনিক পত্রিকা স্বাধীন সংবাদের আয়োজনে বাংলাদেশ প্রেস কাউন্সিলের অডিটোরিয়ামে এ অনুষ্ঠিত হয়েছে।
এসময় বাংলাদেশ হিউম্যান রাইটস এ্যান্ড প্রেস সোসাইটি (বিএইচআরপিএস) ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সংগঠক সিনিয়র সাংবাদিক জনাব মো: ইকবাল হোসেন চৌধুরীকে সম্মাননা স্মারক ২০২০ প্রদান করা হয়।
এছাড়াও স্বাধীন সংবাদ পত্রিকার জেলা উপজেলা প্রতিনিধিসহসহ বাংলাদেশ হিউম্যান রাইটস এ্যান্ড প্রেস সোসাইটি (বিএইচআরপিএস) সদস্যদের সামাজিক কর্মকান্ডে অবদান রাখায় তাদের সম্মাননা স্মারক ২০২০ প্রদান করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জাতীয় দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মো: আনোয়ার হোসেন আকাশ, প্রধান অতিথি হিসেবে ছিলেন, সাবেক মন্ত্রী জনাব, নাজিব উদ্দিন আল আজাদ, বিশেষ আলোচক জনাব, পীরজাদা শহিদুল হারুন ও সভাপতি বায়েজিদ সাউদ, ভাইস চেয়ারম্যান (বিএইচআরপিএস), জাতীয় দৈনিক পত্রিকা রুপবাণী সম্পাদক জনাব মো: ফারুক আহমেদসহ অন্যান্যরা।