মিডিয়া

রাজশাহী সাংবাদিক ইউনিয়নের নির্বাচনে ভোটগ্রহণ চলছে

  • 8:01 am - December 26, 2020

জিল্লুর রহমান জয় (রাজশাহী) : রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আজ শনিবার (২৬ ডিসেম্বর) সকাল ১০টায় নগরীর কুমারপাড়া এলাকায় আরইউজে কার্যালয়ে ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটগ্রহণ চলবে বেলা ৩টা পর্যন্ত। এবারের নির্বাচনে ভোটার সংখ্যা ৬৯ জন।

নির্বাচনে মোট ১৪ জন প্রার্থী বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জনকণ্ঠের মামুন-অর-রশিদ, সমকাল ও ডিবিসি নিউজের সৌরভ হাবিব এবং কালের কণ্ঠের রফিকুল ইসলাম। সহ-সভাপতি পদে লড়ছেন সোনালী সংবাদের তৈয়বুর রহমান ও বাংলানিউজের শরীফ সুমন। নির্বাচনে সাধারণ সম্পাদক পদে ভোটের মাঠে আছেন যুগান্তরের তানজিমুল হক ও সময় টেলিভিশনের সাইফুর রহমান রকি।

এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক পদে সোনালী সংবাদের মিজানুর রহমান টুকু ও সোনার দেশের শামস উর রহমান রুমি; কোষাধ্যক্ষ পদে সানশাইনের সরকার দুলাল মাহবুব ও বৈশাখী টেলিভিশনের আবদুস সাত্তার ডলার এবং সদস্য পদে ইত্তেফাকের আনিসুজ্জামান, সমাচারের আবুল কালাম আজাদ ও সমকালের ফটোসাংবাদিক শরিফুল ইসলাম তোতা নির্বাচন করছেন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন খেলাঘরের সভাপতি ডা. এফএমএ জাহিদ। নির্বাচন কমিশনের অন্য সদস্যরা হলেন অ্যাডভোকেট আসলাম সরকার ও অ্যাডভোকেট নাসরিন আখতার মিতা। সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন আরইউজের সিনিয়র সদস্য জাবীদ অপু। গত ৯ ডিসেম্বর আরইউজে নির্বাচনের তফশিল ঘোষণা করা হয়।

এই শাখার আরও খবর

অন্যায়ভাবে চাকুরিচ্যুতদের পুনর্বহালের দাবিতে পদ্মা ব্যাংকের সামনে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক পদ্মা ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের অন্যায়ভাবে চাকুরিচ্যুত করার অভিযোগে মানববন্ধন করেছে সাবেক কর্মকর্তা কর্মচারীরা। মঙ্গলবার (২৭ আগস্ট) বেলা ১১ টার দিকে গুলশান ২ নাম্বারে…

যারা শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে, তারা আনসার লীগের সদস্য: সারজিস

ঢাকা: সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের ওপর পোশাকধারী আনসার লীগের সদস্যরা হামলা করেছে বলে অভিযোগ তুলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। সোমবার (২৬ আগস্ট) সন্ধ্যায়…

আওয়ামী লীগ আর গণতন্ত্র এক সঙ্গে চলে না : শামসুজ্জামান দুদু

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানকে দেওয়া কারাদণ্ডের আদেশ ‘ফরমায়েশি রায়’ বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।…

বিএমএসএসের বাঘারপাড়া উপজেলা কমিটির সম্মেলন ও সাংবাদিকদের মিলন মেলা অনুষ্ঠিত 

বাঘারপাড়া প্রতিনিধি জসিম: যশোরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি, বাঘারপাড়া উপজেলা কমিটির সম্মেলন ও সাংবাদিকদের মিলনমেলা ও অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৫ জুলাই শনিবার সকাল ১১টার সময়…

ইতালির পাদোভায় বাংলাদেশী এসোসিয়েশন এবিপি এর নির্বাচনে সম্পন্ন, স্বপন-সাখাওয়াত পরিষদ জয়ী

জাকির হোসেন সুমন, ব্যাুরো চীফ ইউরোপ: ইতালির পাদোভায় বাংলাদেশী এসোসিয়েশন এবিপি এর নির্বাচনে বাংলাদেশ প্যানেল এর স্বপন – সাখাওয়াত পরিষদ ও বাংলাদেশ ঐক্যজোট তুহিন –…

লোহাগড়ায় সন্ত্রাসী ইউপি চেয়ারম্যান বোরহান কর্তৃক বিএমএসএস’র মানববন্ধনে হামলার চেষ্টা

প্রতিনিধি জসিম: নড়াইলের লোহাগড়া উপজেলায় সন্ত্রাসী ইউপি চেয়ারম্যান কর্তৃক সাংবাদিককে হত্যা চেষ্টার প্রতিবাদে বাংলাদেশ মফস্বল সোসাইটি ও স্থানীয় সাংবাদিক সমাজের আয়োজনে মানবন্ধন ও প্রতিবাদ সভায়…

কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন

সেলিম আহমেদ,সিনিয়র রিপোর্টার: কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন উপলক্ষে এক সভা ১৪ মে রোববার দুপুরে সংগঠনটির অস্থায়ী কার্যালয় দক্ষিণ বাজারস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে সিনিয়র…

ঘূর্ণিঝড় ‘মোখা’: উত্তাল সাগর, বেড়েছে নদ-নদীর পানি

ঢাকা:  সাগর উত্তাল রয়েছে। শুক্রবার (১২ মে) মোংলার আকাশে মেঘ থাকলেও নেই বাতাস-বৃষ্টি। স্থানীয়রা জানান, ঘূর্ণিঝড়ের প্রভাব না থাকায় জনজীবন স্বাভাবিক রয়েছে। বন্দরে অবস্থানরত দেশি-বিদেশি…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au