জব ছড়ালে আইনি ব্যবস্থা নিব: তানজিন তিশা
ঢাকা: সদ্য বিচ্ছেদ হওয়া এক সহশিল্পীকে নিয়ে নতুন করে আর কোন গুজব না ছড়াতে আহ্বান জানিয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। আহ্বানে সাড়া না দিয়ে কেউ যদি গুজব ছড়ায় তাহলে আইনী ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে তানজিন বলেন, আমি সাধারণত গুজবে সাড়া দিই না। তবে আজ অনুভব করছি, কয়েকটি অনলাইন সংবাদপত্রে প্রকাশিত গসিপ বন্ধ করা উচিত। দয়া করে আমার নাম ব্যবহার করবেন না।
এতে আমার সহশিল্পী ও তার পরিবারের পরিস্থিতি আরও খারাপ হবে। আমার বিশ্বাস, আমার খ্যাতি নষ্ট করার জন্য ইচ্ছাকৃতভাবে বিষয়টি ছড়াচ্ছে।”
এদিকে ঈদে ‘হঠাৎ দেখা’ শিরোনামে কাজল আরেফিন অমির রচনা ও পরিচালনায় জিয়াউল ফারুক অপূর্ব ও তানজিন তিশা জুটি বেধেছেন। এটি ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।