শিক্ষা

ঢাবিতে ছাত্রলীগের জুনিয়র নেত্রীকে পেটালেন দুই সিনিয়র নেত্রী!

  • 7:12 am - December 23, 2020

ছাত্রলীগের দুই নেত্রীর বিরুদ্ধে এক জুনিয়র নেত্রীকে হামলার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ওই নেত্রীর নাম ফাল্গুনী দাস তন্বী। তিনি রোকেয়া হল শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং হল সংসদের সহ-সাধারণ সম্পাদক (এজিএস) ছিলেন।

অভিযুক্তরা হলেন, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক বেনজির হোসেন নিশি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হল শাখার সাধারণ সম্পাদক জেসমিন শান্তা।

সোমবার রাত সাড়ে বারোটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে। এই ঘটনায় অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তন্বী।

ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ওই দিন রাত ১২ টার দিকে  বেনজির হোসেন নিশি এবং জেসমিন শান্তা ফোন দিয়ে ফাল্গুনী তন্বীকে বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদে যেতে বলে। ফাল্গুনী সেখানে গেলে ওই দুই নেত্রী তাকে বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করেন। এক পর্যায়ে তারা ফাল্গুনীকে মারতে গেলে তিনি দৌড়ে পালিয়ে আসার চেষ্টা করেন। তখন ওই দুই নেত্রীসহ আরও কয়েকজন মিলে তাকে ধাওয়া দিয়ে বঙ্গবন্ধু টাওয়ারের সামনে বেদম মারপিট করে।

ভুক্তভোগী তন্বী জানান, মারধরের এক পর্যায়ে আমি রক্ত বমিও করি। পরে প্রক্টরিয়াল টিম ও পুলিশ এসে আমাকে উদ্ধার করে। পরে আমি প্রাথমিক চিকিৎসা নিই। আমি এখনও অসুস্থ। ঠিকমত কথা বলতে বা খেতে পারছি না।

এই ঘটনা আইনী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তন্বী। তিনি বলেন, আমাকে মারধর করা হয়েছে, ফোন ছিনতাই হয়েছে, অনলাইনে হয়রানি করা হয়েছে। সব অভিযোগে মামলা করবো।

তবে, অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত বেনজির হোসেন নিশি এবং জেসমিন শান্তাকে একাধিকবার ফোন ও ক্ষুদে বার্তা পাঠানো হলেও তারা কোন সাড়া দেননি।

ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বাংলাদেশ প্রতিদিনকে বলেন, কালকে রাতে ঘটনাটি শুনেছি। এটা নিয়ে আমরা আজকে কথা বলবো। অভিযোগ প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au