সারাদেশ

সাপাহারে শিক্ষার আলো ফাউন্ডেশন নওগাঁ’র উদ্যোগে ফ্রি চিকিৎসা সেবা প্রদান

  • 5:04 pm - December 12, 2020

সোহেল চৌধুরী রানা, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে একটি অনলাইন ভিত্তিক সেবা মূলক সংগঠন “শিক্ষার আলো ফাউন্ডেশন নওগাঁ”র উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

শুক্রবার সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত
উপজেলার তিলনা ইউনিয়ন পরিষদ হল রুমে সংগঠনটির উদ্যোগে সাধারন মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, ব্লাডগ্রুপ টেস্ট, ঔষধ ও মাক্স বিতরণ করা হয়। চিকিৎসা সেবা প্রদান করেন সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডাঃ আরিফুজ্জামান ও ডাঃ এম এস আরেফিন।

এসময় সংগঠনের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ, সহ-সভাপতি রকিবুল হাসান, রিদয় আহম্মেদ, মিজানুর নাহিদ হাসান, জিহান, আলমগীর কবির নাহিদ, আল আমিন, আবু শোয়াইব, মতিউর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।

জানাযায় মালেশিয়ায় কর্মরত প্রবাসী ইঞ্জিনিয়ার মোঃ মুক্তাদুল কবির নাহিদ, বাংলাদেশ পলিটেকনিক্যাল ইন্সটিটিউট রাজশাহীতে অধ্যায়নরত মোঃ রকিবুল হাসান জনি, রাজশাহী রেলওয়েতে কর্মরত এস এম সাব্বির আহমেদ ও মোঃ মোতাওআজ জিহান বাবু প্রধান উদ্যোক্তা হিসেবে ২০২০ সালের ৩ আগস্ট অনলাইন ভিত্তিক সেবা মূলক সংগঠন “শিক্ষার আলো ফাউন্ডেশন নওগাঁ” নামে পথচলা শুরু করেন।
যার সেবা সমূহের মধ্যে রয়েছে ছিন্নমূল মানুষের মাঝে সহযোগিতা করা, শীতবস্ত্র বিতরণ, বিনামূল্যে রক্তদান, মাদকমুক্ত সমাজ গড়া, অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো, বৃক্ষ রোপণ কার্যক্রম, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, এছাড়াও বিভিন্ন সামাজিক কাজে নিয়োজিত।

সংগঠনের প্রধান উদ্যোক্তা প্রবাসী ইঞ্জিনিয়ার মোঃ মুক্তাদুল কবির নাহিদ জানান, আমাদের মূল উদ্দেশ্য, আমরা অনেক সময় দেখি অসহায় মানুষগুলো অর্থের অভাবে রক্তের গ্রুপ পরীক্ষা করতে পারেনা চিকিৎসা করতে পারেনা চলাফেরা তাদের অনেক কষ্ট হয় যার জন্য আমরা এই মেডিক্যাল কেম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরণের উদ্যোগ গ্রহন করেছি।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au