সারাদেশ

কবিদের বেশী বেশী জীবনমুখি কবিতা লিখতে হবে

  • 1:41 pm - December 12, 2020

আহসান উল্লাহ সাতক্ষীরা জেলা প্রতিনিধি : সাতক্ষীরার সিনিয়র জেলা ও দায়রা জজ কবি শেখ মফিজুর রহমান বলেছেন, আর বায়বীয় কবিতা নয়, বেশী বেশী জীবনমুখী কবিতা লিখতে হবে, মানবিক কবিতা লিখতে হবে।

কবিতা সমাজে আলো ছড়ায়। কবিরা রাত জেগে দেশ পাহারা দেয়। সমাজের অসঙ্গতি দুর করতে কবিতার ভুমিকা অপরিসীম। দেশের সব পরিস্থিতিতে কবিরা সাহসী ভুমিকা পালন করে।
শনিবার সকালে কবিতা পরিষদ সাতক্ষীরার আয়োজনে কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীতে অনুষ্ঠিত ষোড়শ কবিতা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কবিতা পরিষদ সাতক্ষীরার সভাপতি কবি মন্ময় মনিরের সভাপতিত্বে অনুষ্ঠিত দিনব্যাপী কবিতা উৎসবে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, দেশের খ্যাতিমান কবি ও মিডিয়া ব্যক্তিত্ব রেজাউদ্দীন স্টালিন, বীর মুক্তিযোদ্ধা কবি ও নাট্যকার খায়রুল বাশার, কবি কামরুল ইসলাম ফারুক, কবি কিশোরী মোহন সরকার, কবিতা পরিষদ সাতক্ষীরার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল প্রমূখ।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাতক্ষীরার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হুমায়ূন কবীর, অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস এম নুরুল ইসলাম, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াসমিন নাহার, কবি আমিনুর রশীদ, গুলশান আরা, সরদার গিয়াসউদ্দীন আহমেদ, নবঢালী কুমার ঢালী, তৌফিক আহমেদ প্রমূখ।

অনুষ্ঠানে পরিবেশ উন্নয়নে সাতক্ষীরার জেলা প্রসাশক এস এম মোস্তফা কামাল, কবিতায় রেজাউদ্দীন স্টালিন, কবিতায় কিশোরী মোহন সরকারকে কবিতা পরিষদ সাতক্ষীরা পুরস্কার দেয়া হয়। সমগ্র অনুষ্ঠানটি উপস্থাপনা করেন, কবি শেখ সিদ্দিকুর রহমান। অনুষ্ঠানে সাতক্ষীরা জেলাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে শতাধিক কবি অংশ নেন।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au