আন্তর্জাতিক

এবার করোনায় আক্রান্ত সিংহ

  • 6:01 am - December 09, 2020

নতুন সময় ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডবে বিপর্যস্ত হয়ে পড়েছে গোটা বিশ্ব। এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ৬ কোটি ৮৫ লাখ ৬৭ হাজার ৯ শতাধিক মানুষ। এর মধ্যে মৃত্যু হয়েছে ১৫ লাখ ৬৩ হাজার ১৩২ জনের।

শুধু মানুষই নয়, করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে প্রাণীরও। এর আগে বিড়াল ও বাঘ করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেলেও এবার এই ভাইরাসে আক্রান্ত হয়েছে সিংহ। স্পেনের বার্সেলোনার একটি চিড়িয়াখানায় সিংহের শরীরে করোনা শনাক্ত হয়েছে। তাদের দেখভালের দায়িত্বে থাকা দু’জনও করোনায় আক্রান্ত।

এর আগে নিউইয়র্কের চিড়িয়াখানায় চারটি বাঘ করোনায় আক্রান্ত হয়েছিল। তারা সেরেও গেছে। এবার বার্সেলোনার চিড়িয়াখনার তিনটি সিংহি ও একটা সিংহ করোনায় আক্রান্ত হয়েছে। তাদের দেখভালের দায়িত্বে থাকা দু’জন চিড়িয়াখানা কর্মীও করোনায় আক্রান্ত।

তাদের কাছ থেকেই করোনাভাইরাস সিংহগুলোকে আক্রমণ করেছে বলে মনে করা হচ্ছে। তিন সিংহির নাম জালা, নিমা ও রান রান। সিংহের নাম কিউম্বে। প্রত্যেকেরই দেহে করোনার সামান্য লক্ষণ আছে।

বার্সেলোনার চিড়িয়াখানা কর্তৃপক্ষ এরপরই নিউইয়র্কের চিড়িয়াখানার সঙ্গে যোগাযোগ করেন। করোনায় আক্রান্ত বাঘগুলোকে কীভাবে সারিয়ে তোলা হয়েছিল, তা তারা জানতে চান। সেখানে চারটি বাঘ এপ্রিলে করোনায় আক্রান্ত হয় এবং ১৫ দিন পরে সেরে যায়।

বার্সেলোনার চিড়িয়াখানার পশু চিকিৎসা বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, একমাত্র নিউইয়র্কের চিড়িয়াখানায় বাঘগুলোর করোনা চিকিৎসার পুরো ডকুমেন্টেশন আছে। তাই তাদের সঙ্গেই যোগাযোগ করা হয়।

তাদের চিড়িয়াখানার সিংহিগুলোর বয়স ১৬ বছর এবং সিংহের বয়স চার বছর। তবে সিংহ বা সিংহিগুলো অন্য কোনও পশুর কাছাকাছি আসেনি। তাই তাদের কাছ থেকে করোনা অন্য পশুর মধ্যে ছড়ায়নি ও ছড়াবে না।

চিড়িয়াখানার অস্থায়ী ডিরেক্টর জুলি মাওরি জানিয়েছেন, এই সিংহ বা সিংহিগুলোর থেকে কোনও দর্শনার্থীরও করোনা হওয়ার সম্ভাবনা নেই। কারণ, সিংহ ও সিংহিগুলোকে দর্শনার্থীরা দূর থেকেই দেখেন। সূত্র: ডয়েচে ভেলে

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au