আন্তর্জাতিক

জিততে মরিয়া বার্সা, পূর্ণ শক্তি নিয়েই জুভেন্টাসকে মোকাবেলা

  • 7:05 am - December 08, 2020
জিততে মরিয়া বার্সা, পূর্ণ শক্তি নিয়েই জুভেন্টাসকে মোকাবেলা

স্পোর্টস ডেস্ক: দুই বিশ্বসেরা ক্লাবের লড়াই। তবে ক্লাবকে পেছনে ফেলে আলোচনায় দুই বিশ্বসেরা ফুটবলার মেসি-রোনালদো। ন্যু ক্যাম্পে অনেকদিন পর মুখোমুখি হচ্ছে দুই বিশ্বসেরা ফুটবলার। ম্যাচটি জিততে মরিয়া স্বাগতিকরা।

অনেক আগেই বার্সেলোনা কোচ রোনাল্ড কোম্যান বলেছিলেন, গ্রুপে নিজেদেরকেই সেরা মনে হচ্ছে তার। এখনও পর্যন্ত তা প্রমাণ করেছে দলটি। দুই ম্যাচ বাকি থাকতে নিশ্চিত করেছে নকআউট পর্ব। লক্ষ্য গ্রুপ সেরা হওয়ার। জুভেন্টাসের বিপক্ষে ফিরতি লড়াইয়ে তাই পূর্ণ শক্তির দল খেলানোর ঘোষণা দিলেন ডাচ কোচ কোম্যান।

প্রতিযোগিতার ‘জি’ গ্রুপের শেষ রাউন্ডে কাম্প ন্যুয়ে মঙ্গলবার (৮ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত দুইটায় জুভেন্টাসের মুখোমুখি হবে বার্সেলোনা।

পাঁচ ম্যাচে শতভাগ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। জুভেন্টাসের ১২ পয়েন্ট। আগেই শেষ ষোলোর টিকেট নিশ্চিত করা দল দুটির লক্ষ্য এবার গ্রুপ সেরা হওয়া। প্রথম পর্বে সিরি আ চ্যাম্পিয়নদের মাঠ থেকে ২-০ গোলে জিতে আসায় সম্ভাবনা বেশি বার্সেলোনার।

ম্যাচের আগের দিন বার্সা কোচ রোনাল্ড কোম্যান বলেন, আমাদের লক্ষ্য ভালো খেলা এবং প্রতিটি ম্যাচ জেতা। আমরা তাদের মাঠে ২-০ ব্যবধানে জিতেছি এবং এখন পর্যন্ত খেলা সব ম্যাচে তিন পয়েন্ট করে পেয়েছি। এ কারণেই গ্রুপ সেরা হওয়ার ভালো সম্ভাবনা আছে আমাদের।

জেরার্দ পিকে, সের্হি রবের্তো, আনসু ফাতি, উসমান ডেম্বেলেসহ বার্সেলোনার বেশ কয়েকজন খেলোয়াড় চোট পেয়ে মাঠের বাইরে আছেন। যারা দলে আছেন, তাদের সর্বোচ্চটা উজাড় করে দেওয়ার আহ্বান জানিয়ে বার্সা কোচ বলেন, বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে আমরা পাচ্ছি না। টেকনিক্যালি ও ট্যাকটিক্যালি আমাদের যথাসাধ্য ভালো করার চেষ্টা করতে হবে, সতেজ থাকতে হবে। ইউভেন্তুসের বিপক্ষে আমরা শক্তিশালী দল নামাব, কারণ আমরা গ্রুপ সেরা হতে চাই।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au