বিনোদন

করোনা রোগীর চরিত্রে চঞ্চল চৌধুরী

  • 8:45 am - May 18, 2020
করোনা রোগীর চরিত্রে চঞ্চল চৌধুরী

ঢাকা: ছোট পর্দা ও বড় পর্দা সব মাধ্যমেই তুমুল জনপ্রিয় তিনি। একেক সময় একেক চরিত্র হয়ে দর্শকদের আনন্দ দিয়ে আসছেন। কখনো দর্শকের হৃদয়ে নাড়া দিয়ে আসছেন অভিনয়ের মাধ্যমে। তিনি আর কেউ নন, তিনি হলেন অভিনেতা চঞ্চল চৌধুরী।

আয়নাবাজি সিনেমায় ‘আয়না’ চরিত্রটিতে অভিনয় করে দর্শক মাতিয়েছেন চঞ্চল। এখনো মানুষের মুখে মুখে ঘোরে ‘বোঝো নাই ব্যাপারটা’ ডায়ালগটি। সম্প্রতি আয়নাবাজি সিরিজের চঞ্চল চৌধুরী হাজির হয়েছেন ভিন্নভাবে। এখানে করোনা রোগীর চরিত্রে অভিনয় করে সবাইকে চমকে দিয়েছেন তিনি। করোনায় আক্রান্ত হয়ে নতুন করে আলোচনায় এসেছে আয়নাবাজির আয়না।

আয়নাবাজির চরিত্রগুলো নিয়ে তিন পর্বের একটি সিরিজি নির্মাণ করেছেন অমিতাভ রেজা। এখানে আয়না চরিত্রটিকে অত্যন্ত সাহসীভাবে উপস্থাপন করে হয়েছে। করোনায় আক্রান্ত হওয়ার পরেও সে ভেঙে পড়ে না। এই ভাইরাসের সঙ্গে লড়াই করার আত্মবিশ্বাস রাখে। নিজেকে ঘরে বন্দি রেখে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে আয়না। চঞ্চল এই চরিত্রটিতে অভিনয়ের মাধ্যমে একটি বার্তায় যেনো দিতে চেয়েছেন। তা হলো- আত্মবিশ্বাসী হলে করোনার মতো রোগ থেকেও বেঁচে ওঠা সম্ভব।

আরও একটি বার্তা দেওয়া হয়েছে আয়নাবাজি সিরিজে। সেটি হলো করোনা ভাইরাসে আক্রান্ত মানুষকে দেখে ভয় পাওয়ার কিছু নেই। বরং এই সময় তাকে সহযোগিতা করা উচিত তার পাশে দাঁড়িয়ে। রোগীকে ঘরে থাকতে সহযোগীতা করতে হবে সুস্থ মানুষদেরই। তার প্রয়োজনীয় জিনিসপত্র, বাজার-দ্রব্য, পুষ্টিকর খাবার পৌঁছে দিতে হবে তার বাসায়।

আয়নাবাজি সিরিজের চরিত্রগুলো প্রসঙ্গে চঞ্চল বলেন, এই সিরিজে হাজির হয়েছে আয়নাবাজি সিনেমার জনপ্রিয় চরিত্রগুলো। এখানে ‘আয়না’ চরিত্রটিতে আমি অভিনয় করেছি। ‘হৃদি’ চরিত্রটিতে নাবিলা অভিনয় করেছেন ও ক্রাইম রিপোর্টার সাবের চরিত্রে পার্থ বড়ুয়া অভিনয় করেছেন। আয়নাবাজি সিনেমার জনপ্রিয় এই তিনটি চরিত্র মূলত করোনা থেকে মানুষদের সচেতন করেছে। মানুষ এই সিরিজটি দেখে সচেতন হলে আমাদের পরিশ্রম সার্থক হবে।

সিরিজটি আয়নাবাজি টিমের পক্ষ থেকে করোনাকালীন সময়ে এটা একটা উদ্যোগ। ব্র্যাকের ব্যানারে এটা প্রচার হচ্ছে। পরবর্তী সময়ে এটা থেকে যা আয় হবে, সেটা করোনা আক্রান্ত রোগী কিংবা যারা অসহায় দিনযাপন করছেন তাদের সহযোগিতা জন্য ব্যয় করা হবে।

এই শাখার আরও খবর

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

চারবার স্ট্রোক ও শরীরের বাঁ পাশ অবশ গান ছেড়ে গ্রামে ফিরে গেছেন রিংকু

বিনোদন প্রতিবেদক: ‘ক্লোজআপ ওয়ান’খ্যাত তারকা মশিউর রহমান রিংকু। সংগীত ভুবনে জনপ্রিয় একটি নাম। ফোক, বাউল, মরমি ও সুফি ঘরানার গানের শিল্পী হিসেবে ব্যাপক পরিচিতি পান…

বুয়েটে ছাত্ররাজনীতি নিয়ে মতামত জানালেন অপি করিম

বিনোদন: ছাত্ররাজনীতি নিয়ে কয়েকদিন ধরেই অশান্ত হয়ে উঠেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। বুয়েটে ছাত্ররাজনীতি বন্ধের পক্ষে-বিপক্ষে জোরালো মত জানিয়েছেন প্রতিষ্ঠানটির বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। এবার…

ক্যারিয়ারে এখন পর্যন্ত এমন সিনেমা করিনি: বুবলী

বিনোদন: এটি তীব্র প্রেমের গল্প, ট্যাবু ভাঙার গল্প। সিনেমাটি সারপ্রাইজ রাখতে চেয়েছি। যা দর্শক প্রেক্ষাগৃহে গিয়ে দেখতে পাবেন। এটি এমন একটি সিনেমা প্রেক্ষাগৃহে না গিয়ে…

সোনালী রঙের ছোট চুলে বুবলীকে যেন চেনাই দায়

ঢাকা: ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। বর্তমানে ব্যস্ত আছেন নতুন সিনেমার শুটিংয়ে। এ নায়িকা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব। প্রায় সময়ই ভক্তদের সঙ্গে নতুন ছবি…

নিষিদ্ধ হচ্ছেন চমক! নাটকের সিন্ডিকেটসহ নানা অনিয়মের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে ডিরেক্টরস গিল্ড

বিনোদন: ছোট পর্দার তরুণ অভিনেত্রী রুকাইয়া জাহান চমক ইস্যু ‘শেষ হইয়াও হইলো না শেষ’। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পের সঙ্গার মতোই শেষ থেকে ফের এ…

মাত্র ১৪ মাসেই মোহভঙ্গ! বিচ্ছেদের পথে ব্রিটনি-স্যাম?

বিনোদন: বিয়ের বয়স মাত্র ১৪ মাস! এত অল্প সময়েই মোহভঙ্গ ঘটল ব্রিটনি স্পিয়ার্স-স্যাম আসগরির। ঘনিষ্ঠ সূত্রে খবর, ব্রিটনি-স্যাম বিচ্ছেদের আবেদন জানিয়েছিলেন। বুধবার অবশেষে তারা বিচ্ছিন্ন।…

পাঁচ মাসের জন্য ছেলের কাছে ববিতা

বিনোদন: আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রনায়িকা ফরিদা আক্তার ববিতা। পাঁচ মাসের জন্য দেশের বাইরে গেছেন তিনি। সোমবার (১৫ মে) রাত ১২টার ফ্লাইটে কানাডার উদ্দেশে ঢাকা ছেড়েছেন এই…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au