আন্তর্জাতিক

সারাবিশে্বে গত ২৪ ঘন্টায় ৭ হাজারের বেশি মানুষের মৃত্যু

  • 7:19 am - December 07, 2020

নতুন সময় ডেস্ক : গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরো ৭ হাজারের বেশি মানুষের প্রাণ কেড়েছে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯)। একই সময়ে নতুন করে প্রায় সোয়া ৫ লাখ মানুষের শরীরে ভাইরাসটির সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে এই বৈশ্বিক মহামারীতে মৃতের সংখ্যা ১৫ লাখ সাড়ে ৪১ হাজার ছাড়িয়েছে। সরকারি হিসেবে, মোট আক্রান্তের সংখ্যা ৬ কোটি পৌনে ৭৪ লাখ ছাড়াল।

পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার’র তথ্য মতে, আজ ৭ ডিসেম্বর, সোমবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত সারা পৃথিবীতে করোনায় আক্রান্ত বেড়ে ৬ কোটি ৭৩ লাখ ৮৫ হাজার ৫৫০ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে ১৫ লাখ ৪১ হাজার ৬৪১ জন ইতোমধ্যে মৃত্যুবরণ করেছেন। বিপরীতে সুস্থ হয়ে উঠেছেন ৪ কোটি ৬৫ লাখ ৭৯ হাজার ৫১২ জন।

বর্তমানে চিকিৎসাধীন আছেন ১ কোটি ৯২ লাখ ৬৪ হাজার ৩৯৭ জন করোনারোগী, যাদের মধ্যে ১ লাখ ৬ হাজার ১৩৯ জনের অবস্থা গুরুতর। মার্কিন যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত পৃথিবীর সর্বোচ্চ ১ কোটি ৫১ লাখ ৫৯ হাজার ৫২৯ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে।  ভারতে দ্বিতীয় সর্বোচ্চ ৯৬ লাখ ৭৬ হাজার ৮০১ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে।

ব্রাজিলে তৃতীয় সর্বোচ্চ ৬৬ লাখ ৩ হাজার ৫৪০ জনের শরীরে ধরা পড়েছে কোভিড-১৯। এছাড়া রাশিয়ায় চতুর্থ সর্বোচ্চ ২৪ লাখ ৬০ হাজার ৭৭০ জন ও ফ্রান্সে পঞ্চম সর্বোচ্চ ২২ লাখ ৯২ হাজার ৪৯৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শীর্ষ দশে থাকা অন্য দেশগুলো হলো—ইতালি (১৭ লাখ ২৮ হাজার ৮৭৮ জন), যুক্তরাজ্য (১৭ লাখ ২৩ হাজার ২৪২ জন), স্পেন (১৬ লাখ ৯৯ হাজার ১৪৫ জন), আর্জেন্টিনা (১৪ লাখ ৬৩ হাজার ১১০ জন) ও কলম্বিয়া (১৩ লাখ ৭১ হাজার ১০৩ জন)।

কোভিড-১৯ মহামারীতে এখন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ ২ লাখ ৮৮ হাজার ৯০৬ জন মানুষের মৃত্যু হয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে প্রাণহানি বেড়ে ১ লাখ ৭৬ হাজার ৯৬২ জনে দাঁড়িয়েছে। ভারতে তৃতীয় সর্বোচ্চ ১ লাখ ৪০ হাজার ৫৯০ জনের প্রাণ কেড়েছে ভাইরাসটি। এছাড়া মেক্সিকোতে চতুর্থ সর্বোচ্চ ১ লাখ ৯ হাজার ৭১৭ জন ও যুক্তরাজ্যে পঞ্চম সর্বোচ্চ ৬১ হাজার ২৪৫ জনের প্রাণ কেড়েছে করোনা।

এ হিসেবে শীর্ষ দশে রয়েছে—ইতালি (মৃত্যু ৬০ হাজার ৭৮ জন), ফ্রান্স (মৃত্যু ৫৫ হাজার ১৫৫ জন), ইরান (মৃত্যু ৫০ হাজার ৩১০ জন), স্পেন (মৃত্যু ৪৬ হাজার ২৫২ জন) ও রাশিয়া (৪৩ হাজার ১৪১ জন)। এছাড়া আর্জেন্টিনায় ৩৯ হাজার ৭৭০ জন (১১তম), কলম্বিয়ায় ৩৭ হাজার ৮০৮ জন (১২তম), পেরুতে ৩৬ হাজার ২৭৪ জন (১৩তম), দক্ষিণ আফ্রিকায় ২২ হাজার ২০৬ জন (১৪তম), পোল্যান্ডে ২০ হাজার ৮৯ জন (১৫তম), জার্মানিতে ১৯ হাজার ১৫৯ জন (১৬তম), ইন্দোনেশিয়ায় ১৭ হাজার ৭৪০ জন (১৭তম), বেলজিয়ামে ১৭ হাজার ২৫৪ জন (১৮তম), চিলিতে ১৫ হাজার ৬২৮ জন (১৯তম) ও তুরস্কে ১৪ হাজার ৯০০ জন (২০তম) করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au