আন্তর্জাতিক

ভারতের নতুন সংসদ ভবনের শিলান্যাস ১০ ডিসেম্বর

  • 5:45 am - December 06, 2020

ভারতের প্রায় ৫৬০ ফুট ব্যাসের বৃত্তাকার বর্তমান সংসদ ভবনটি থেকে যাবে পুরাতাত্ত্বিক নিদর্শন হিসেবে। তার পাশেই নতুন ত্রিভুজাকৃতি সংসদ ভবন তৈরি হবে। আগামী ১০ ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন সংসদ ভবনের শিলান্যাস ও ভূমিপূজা করবেন।

রোববার (৬ ডিসেম্বর) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে গিয়ে তাঁকে আনুষ্ঠানিকভাবে শিলান্যাস অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ জানিয়েছেন লোকসভার স্পিকার ওম বিড়লা। লোকসভার স্পিকারই সংসদ ভবনের তত্ত্বাবধায়ক।

প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়ে ফিরে বিড়লা বলেন, ‘স্থির হয়েছে, ১০ ডিসেম্বর দুপুর একটায় শিলান্যাস হবে। প্রধানমন্ত্রীর ভূমিপূজার মাধ্যমে অনুষ্ঠান শুরু হবে। ২০২২-এ স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে আমরা নতুন সংসদ ভবনে লোকসভা ও রাজ্যসভার অধিবেশন শুরু করব।’

নতুন সংসদ ভবনটি হবে প্রায় ৬৪ হাজার ৫০০ বর্গমিটার জায়গার উপরে। আর এ জন্য খরচ ধরা হয়েছে ৯৭১ কোটি টাকা।

স্পিকার জানান, নতুন ভবনে লোকসভায় ৮৮৮ জনের বসার ব্যবস্থা হবে। আর রাজ্যসভায় ৩৮৪ জন বসতে পারবেন। এখন লোকসভায় ৫৪৩ জন ও ও রাজ্যসভায় ২৪৫ জন সাংসদ রয়েছেন। জনসংখ্যার অনুপাতে ভবিষ্যতে সাংসদ সংখ্যাও বাড়াতে হতে পারে বলেই এই ব্যবস্থা।

নতুন ভবনে কনস্টিটিউশন হল থাকবে। বর্তমানে শ্রম মন্ত্রণালয়, জলশক্তি মন্ত্রণালয়ের ঠিকানা শ্রমশক্তি ভবন। তা ভেঙে সাংসদদের দফতর তৈরি হবে বলে জানান স্পিকার ওম বিড়লা।

বর্তমান সংসদ ভবন যে ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল, তা মনে করিয়ে দিয়ে স্পিকার বলেন, ‘দেশের মানুষের জন্য গর্বের বিষয় হল, এই সংসদ ভবন দেশের মানুষের হাতেই তৈরি হবে। আত্মনির্ভর ভারতের প্রধান উদাহরণ হবে।’

স্পিকার বিড়লা আরও বলেন, নতুন সংসদ ভবন তৈরিতে সরাসরি ২ হাজার মানুষের কর্মসংস্থান হবে। পরোক্ষভাবে ৯ হাজার মানুষের কর্মসংস্থান হবে।

১৫ ডিসেম্বর থেকে হিন্দু পঞ্চাঙ্গ অনুযায়ী ‘খরমাস’ শুরু হয়ে যাচ্ছে। এই সময় কোনও শুভকাজ করতে নেই। ‘খরমাস’ শেষ হবে নতুন বছরের ১৫ জানুয়ারি, মকর সংক্রান্তির সময়। সেই কারণেই ১০ ডিসেম্বর দিনটিকে শিলান্যাসের জন্য বেছে নেওয়া হয়েছে।

স্পিকার জানিয়েছেন, কোভিডের বিধিনিষেধ মেনেই অনুষ্ঠান হবে। সব রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হচ্ছে। অনেকে সশরীরে হাজির হবেন। আবার অনেকে ভার্চুয়াল মাধ্যমে যোগ দেবেন।

টাটা প্রজেক্টস ও কেন্দ্রীয় পূর্ত দফতর ইতিমধ্যেই নতুন সংসদ ভবনের কাজ শুরুর প্রস্তুতি শুরু করে দিয়েছে। বর্তমান সংসদ ভবনের সামনে যে অংশে কাজ হবে, সেই এলাকাটি ঢেকে ফেলা হচ্ছে। শব্দ ও বায়ুদূষণ যথা সম্ভব কম রাখার জন্যই এই ব্যবস্থা নেয়া হয়েছে।

সূত্র: আনন্দবাজার

এই শাখার আরও খবর

মালয়েশিয়ায় দক্ষ শ্রমিক পাঠানোর জন্য উন্মুখ হয়ে আছে বাংলাদেশ, কর্মীদের রেমিট্যান্সের জোয়ার! রিজার্ভের পালে হাওয়া–

নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়ায় দক্ষ শ্রমিক পাঠানোর জন্য উন্মুখ হয়ে আছে বাংলাদেশ। এই শ্রমিকরা স্বল্প খরচে মালয়েশিয়া যেতে পারলে সেখানকার শ্রমিক সংকট নিরসন ও তাদের অর্থনীতিতে…

১০৩ বিলিয়ন ডলার বিদেশি ঋণ রেখে গেছে আওয়ামী সরকার

ঢাকা: আওয়ামী সরকারের শাসন আমলে বাংলাদেশ বিদেশি ঋণে রেকর্ড ভেঙেছে। গত জুন মাস শেষে বিদেশি ঋণ ছাড়িয়েছে ১০৩ বিলিয়ন ডলার। বুধবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের…

ফারাক্কার ১০৯ গেট খুলল ভারত, বন্যাঝুঁকিতে বাংলাদেশের যেসব জেলা

ঢাকা: ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। সোমবার (২৬ আগস্ট) গেট খুলে দেয়া হয়। এতে একদিনে বাংলাদেশে ঢুকবে…

বাংলাদেশকে উল্টো ক্রিকেট শেখাল যুক্তরাষ্ট্র

ক্রীড়া; র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবধান ১০। গুটি কয়েক টেস্ট খেলুড়ে দেশের মধ্যে র‍্যাঙ্কিংয়ের পার্থক্যে স্পষ্ট দুই দলের শক্তির ব্যবধানও। যুক্তরাষ্ট্রে আবার ক্রিকেট প্রচলন…

গরমে মরছে মুরগি, ক্ষতির মুখে খামারিরা

অর্থনীতি : চলমান তীব্র দাবদাহে বিপাকে পড়েছেন দেশের পোলট্রি খামারিরা। ঈদের পর থেকে শুরু হওয়া এই তাপপ্রবাহে হিট স্ট্রোকের কারণে প্রতিদিন তাদের মুরগি মারা যাচ্ছে।…

ভিসা ছাড়াই ওমরাহ করতে পারবেন বাংলাদেশিরা : সৌদি রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান জানিয়েছেন, সাউদিয়া এয়ারলাইন্সে ট্রানজিটের যাত্রী হয়ে বাংলাদেশের নাগরিকরা ভিসা ছাড়াই সৌদি আরবে পবিত্র…

যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা নিয়ে বাংলাদেশ চিন্তিত নয়: আল জাজিরাকে পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচন যেন অবাদ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয় তার জন্য বাংলাদেশকে চাপে রেখেছে ওয়াশিংটন। শুধু তাই নয়…

ব্রিকস সম্মেলন এজেন্ডা বাস্তবায়নই এবারের আয়োজনের মূল লক্ষ্য

ঢাকা: এজেন্ডা বাস্তবায়নকে গুরুত্ব দিয়ে দক্ষিণ আফ্রিকায় শুরু হয়েছে ১৫তম ব্রিকস সম্মেলন। এবারের আয়োজনে সবচেয়ে বেশি জোর দেয়া হবে, উন্নয়শীল দেশগুলোতে জোটটির রাজনৈতিক এবং অর্থনৈতিক…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au