প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…
লিয়াকত রাজশাহী ব্যুরো: মুক্তিযুদ্ধের চেতনায় ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এই স্লোগান নিয়ে রাজশাহীতে ‘৭১ নেটওয়ার্ক’ নামের নতুন একটি নেটওয়াক আত্মপ্রকাশ করেছে। আত্ম ও সামাজিক উন্নয়ন সংস্থার (আসাউস) কার্যালয়ের সম্মেলন কক্ষে শনিবার সকালে এই নেটওয়াক আত্মপ্রকাশ করা হয়।
রাজশাহীর বেসরকারী ৬ টি উন্নয়ন সংস্থা নিয়ে গঠিত নেটওয়ার্কের সদস্য সংস্থা আত্ম ও সামাজিক উন্নয়ন সংস্থা (আসাউস), লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস), রুরাল এ্যান্ড আরবান ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (রুডো), নিকুঞ্জ বস্তি উন্নয়ন সংস্থা (নিবুস), আদিবাসী সমাজ বিনির্মাণ ও উন্নয়ন সংস্থা এবং নারী হস্তশিল্প উন্নয়ন প্রতিষ্ঠানের সমন্বয়ে নতুন এই সংগঠনটি পরিচালিত হবে।
৭১ নেটওয়ার্ক সংগঠনের কার্যক্রম সার্বিক দিক তুলে ধরেন আত্ম ও সামাজিক উন্নয়ন সংস্থার (আসাউস) পরিচালক দেবাশিষ প্রামানিক দেবু। তিনি বলেন, আমাদের উত্তরাঞ্চলের জন্য এই সংগঠনটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রাজশাহীর পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্য এই সংগঠনটি নিরলসভাবে কাজ করে যাবে । রাজশাহীর পিছিয়ে পড়া নারীদের উন্নয়নে অনেক পদক্ষেপ নেওয়া হবে। তেমনি আদিবাসী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নসহ তাদের সংস্কৃতি সংরক্ষণের জন্য বিশেষ অবদান রাখবে।
এ সময় উপস্থিত ছিলেন রুরাল এ্যান্ড আরবান ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (রুডো) নির্বাহী পরিচালক সোহাগ আলী, আদিবাসী সমাজ বিনির্মাণ ও উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক গনেশ মারডি, লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ারের (লফস) প্রোগ্রাম ম্যানেজার মো. সালাউদ্দীন, নিকুঞ্জ বস্তি উন্নয়ন সংস্থার (নিবুস) পরিচালক তৌফিকুল ইসলাম, নারী হস্তশিল্প উন্নয়ন প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক আঞ্জুমান আরা পারভীন প্রমুখ।
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au