প্রবাস

উয়েফার বর্ষসেরার সেরা তিনে নেই মেসি ও রোনালদো

  • 7:30 am - September 24, 2020
উয়েফার বর্ষসেরার সেরা তিনে নেই মেসি ও রোনালদো

ক্রীড়া ডেস্ক: ২০১১ সাল থেকে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্তা সংস্থা উয়েফা দিয়ে আসছে বর্ষসেরা পুরুষ ফুটবলারের পুরস্কার। সেই থেকেই এ লড়াইয়ে প্রতিবারেই ছিলেন লিওনের মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। কিন্তু এবারই প্রথম এ দুই তারকা নেই প্রথম সেরার তিনের লড়াইয়ে।

উয়েফার বর্ষসেরার সেরার তিনের লড়াইয়ে এবার জায়গা পেয়েছেন বায়ার্ন মিউনিখের মানুয়েল নয়ার ও রবের্ত লেভানদোভস্কি এবং ম্যানচেস্টার সিটির কেভিন ডে ব্রুইনে। বর্ষসেরার সংক্ষিপ্ত এই তালিকা বুধবার প্রকাশ করে উয়েফা। আর আগামী ১ অক্টোবর সুইজারল্যান্ডের নিয়নে ঘোষণা করা হবে বিজয়ীর নাম।

এবার সমান ৫৩ ভোট পেয়ে যৌথভাবে উয়েফার সেরার তালিকার চারে মেসি ও নেইমার। ২৫ ভোট নিয়ে দশে রোনালদো।

নয়ার ও লেভানদোভস্কি দুজনই বায়ার্নের। গোলরক্ষক নয়ার তো পুরো টুর্নামেন্টে অসাধারণ খেলেছেন, ফাইনাল ছাড়াও চ্যাম্পিয়নস লিগের আরও পাঁচটি ম্যাচে কোনো গোল হজম করেননি জার্মান এই গোলরক্ষক। বায়ার্নের ট্রেবল জয়ে বড় ভূমিকা রেখেছেন লেভানদোভস্কিও। গোল মুখে ভয়ংকর ছিলেন পোল্যান্ডের এই স্ট্রাইকার। পুরো মৌসুমে ৪৭ ম্যাচ খেলে গোল করেছেন ৫৫টি। চ্যাম্পিয়নস লিগেই ১৫ গোল করে হয়েছেন সর্বোচ্চ গোলদাতা।

ব্যক্তিগতভাবে দারুণ মৌসুম কাটান ডে ব্রুইনে। প্রিমিয়ার লিগে স্পর্শ করেন এক মৌসুমে ২০ অ্যাসিস্টের রেকর্ড। পাশাপাশি করেন ১৩ গোল।

গত মৌসুমে ইউরোপীয় প্রতিযোগিতার গ্রুপ পর্বে অংশ নেওয়া ৮০ দলের কোচ (চ্যাম্পিয়নস লিগের ৩২ দল ও ইউরোপা লিগের ৪৮ দল) ও ইউরোপিয়ান স্পোর্টস মিডিয়ার নির্ধারিত ৫৫ জন সাংবাদিকের ভোটে এই সংক্ষিপ্ত তালিকা করা হয়েছে।

উয়েফার বর্ষসেরার বিভিন্ন ক্যাটাগরিতে মনোনীত হয়েছেন যারা

বর্ষসেরা নারী ফুটবলার: লুসি বোন্জ, পার্নিল হারডার ও ওয়েনডি রিনার্দ

বর্ষসেরা কোচ: হ্যান্সি ফ্লিক, ইয়ুর্গেন ক্লপ ও ইউলিয়ান নাগেলসম্যান

বর্ষসেরা গোলরক্ষক: কেইলর নাভাস, ম্যানুয়েল নয়্যার ও ইয়ান ওব্লাক

বর্ষসেরা ডিফেন্ডার: জর্দি আলবা, আলফোনসো ডেভিস ও ইউশোয়া কিমিখ

বর্ষসেরা মিডফিল্ডার: ডি ব্রুইনা, টমাস মুলার ও থিয়াগো আলকানতারা

বর্ষসেরা ফরোয়ার্ড: লেভানডফস্কি, কিলিয়ান এমবাপ্পে ও নেইমার

এই শাখার আরও খবর

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

ফারাক্কার ১০৯ গেট খুলল ভারত, বন্যাঝুঁকিতে বাংলাদেশের যেসব জেলা

ঢাকা: ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। সোমবার (২৬ আগস্ট) গেট খুলে দেয়া হয়। এতে একদিনে বাংলাদেশে ঢুকবে…

বাংলাদেশকে উল্টো ক্রিকেট শেখাল যুক্তরাষ্ট্র

ক্রীড়া; র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবধান ১০। গুটি কয়েক টেস্ট খেলুড়ে দেশের মধ্যে র‍্যাঙ্কিংয়ের পার্থক্যে স্পষ্ট দুই দলের শক্তির ব্যবধানও। যুক্তরাষ্ট্রে আবার ক্রিকেট প্রচলন…

সহকারী কোচকে পাশে পাচ্ছেন লিটন

ক্রীড়া প্রতিবেদক: সময়টা মোটেও ভালো যাচ্ছেন লিটন দাসের। চলতি বছর তিন সংস্করণ মিলিয়ে ৯ ম্যাচ মাঠে নেমে রান করেছেন মাত্র ১৩৪। পাননি কোনো অর্ধশতকের গড়…

শিক্ষার মান উন্নয়নে কাজ করছে সরকার : শিক্ষামন্ত্রী

ঢাকা: শিক্ষমন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্যারিশম্যাটিক নেতৃত্বে বর্তমান সরকার দেশের শিক্ষার মান উন্নয়নে কাজ করছে। আজ উত্তরা ইউনিভার্সিটির ৮ম সমাবর্তন উপলক্ষে…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au