ওপার বাংলা

আবুধাবির প্রাণকেন্দ্র খেজুর তলাতে ময়নামতি রেস্টুরেন্টের উদ্বোধন

  • 2:19 pm - December 02, 2020

জিয়াউল হক জুমন, ইউএই প্রতিনিধি : সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির প্রাণকেন্দ্র ইলেক্ট্রাস্থ (প্রকাশ খেজুর তলা) পুরাতন ইত্তিসালাত বিল্ডিং এর পশ্চিমে, সিলসিলা শাড়ী ঘরের পাশে বাংলাদেশি প্রতিষ্ঠান ময়নামতি রেস্টুরেন্টের শুভ উদ্বোধন হয়েছে। গতকাল (১ ডিসেম্বর মঙ্গলবার) আবুধাবিস্থ বাংলাদেশি কমিউনিটির প্রিয় ব্যক্তিত্ব, কমিউনিটি নেতা, বিশিষ্ট ব্যবসায়ী মুহাম্মদ ওমর ফারুক মানিকের মালিকানাধীন ময়নামতি রেস্টুরেন্ট এর উদ্বোধন করেন দেশ থেকে আগত জনতা ব্যাংকের অডিট ও ইনস্ট্রাকশন ডিভিশন এর মহাব্যবস্থাপক মুহাম্মদ মাহাবুবুর রহমান, জনতা ব্যাংক আমিরাত শাখা সমূহের সিইও মুহাম্মদ আমিরুল ইসলাম, আবুধাবি জনতা ব্যাংকের ব্যবস্থাপক মুহাম্মদ আবদুল হাই ও সহকারী ব্যবস্থাপক মুহাম্মদ আওরঙ্গজেব সহ কমিউনিটি নেতারা।

উদ্বোধনকালে প্রধান অতিথি মুহাম্মদ মাহাবুবুর রহমান বলেন প্রবাসীরা হচ্ছেন দেশের অর্থনীতির মেরুদণ্ড আর প্রবাসী ব্যবসায়ীরা হচ্ছেন দেশের অর্থনীতির প্রাণ সুতরাং ব্যবসায়ীদের জনতা ব্যাংকের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে। এছাড়াও তিনি প্রবাসীদের বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রেরণের জন্য বিশেষ অনুরোধ করেন।

বিশেষ অতিথি জনতা ব্যাংক আমিরাত শাখা সমূহের সিইও মুহাম্মদ আমিরুল ইসলাম বলেন জনতা ব্যাংক প্রবাসীদের নিজেদের প্রতিষ্ঠান, এ প্রতিষ্ঠানের মালিক আপনারা, এ প্রতিষ্ঠান আন্তর্জাতিক অঙ্গনে টিকিয়ে রাখা আপনাদের দায়িত্ব। গঠন মূলক আলোচনা সমালোচনা করবেন এবং আপনার রেমিট্যান্স পাঠিয়ে ব্যাংককে এগিয়ে নিবেন। আপনাদের কারণে দেশ আজ বহির্বিশ্বে মাথা উঁচু করে দাড়িয়েছে। সুতরাং সরকার তথা জনতা ব্যাংক আপনাদের পাশে ছিলো এবং সব সময় থাকবে।

এসময় বিশেষ অতিথি আবুধাবি জনতা ব্যাংক শাখার ব্যবস্থাপক মুহাম্মদ আবদুল হাই বলেন, রেমিট্যান্স পাঠানোর প্রণোদনা সহ প্রবাসীদের জন্য জনতা ব্যাংক বিভিন্ন সুযোগ সুবিধা রেখেছে। তাই দেশের স্বার্থে, দশের স্বার্থে জনতা ব্যাংকের মাধ্যমে ব্যাংকিং চ্যানেলের সব কাজ সম্পাদন করার জন্য প্রবাসীদের প্রতি অনুরোধ করেন তিনি।

রেস্টুরেন্ট এর কর্ণধার ব্যবসায়ী মুহাম্মদ ওমর ফারুক মানিক বলেন, আমার ময়নামতি রেস্টুরেন্ট এর জন্য বিশ জন শ্রমিকের কোটা পাশ হয়েছে। বাংলাদেশ থেকে শ্রমিক আনার ভিসা বন্ধ থাকলেও করোনাকালীন শিতীলতার কারণে ভিজিটে আসা লোকদের ভিসা লাগানোর সুযোগ রয়েছে। কিন্তু ভিজিট ভিসাধারীদের এয়ারপোর্ট কনট্রাক্ট ছাড়া আসতে না দেওয়ায় বিরল এ সুযোগটিও হাত ছাড়া হচ্ছে। তাই সরকার ভিসা সংক্রান্ত জটিলতা সমাধান করতে না পারলেও ভিজিট ভিসাধারীদের বিনা শর্তে আমিরাতে আসার সুযোগ দিলে আমরা ব্যবসায়ীরা বিশাল রকমের উপকৃত হব।
এ বিষয়ে তিনি আবুধাবি দূতাবাসের রাষ্ট্রদূত মুহাম্মদ আব জাফরের দৃষ্টি আকর্ষণ করেন।
এছাড়াও তিনি প্রবাসীদের কাছে তার রেস্টুরেন্ট ব্যবসার সফলতার জন্য দোয়া ও সহযোগিতা কামনা করেন।

মুহাম্মদ ওমর ফারুক মানিকের ছোট ভাই রেস্টুরেন্ট এর জেনারেল ম্যানেজার মুহাম্মদ ইলিয়াছ হোসেন উজ্জ্বল বলেন, সুলভ মূল্যে দেশীয় এবং ঘরোয়া স্বাদ উপভোগ করতে পারবেন আমাদের রেস্টুরেন্টে। সকাল-বিকালের হরেক রকমের নাস্তা, দুইবেলা খাবার, বিশেষ করে চট্টগ্রামের মেজবান সহ দেশের আটটি বিভাগীয় শহরের প্রিয় রেসিপি থাকবে ময়নামতি রেস্টুরেন্টে। এসময় তিনি ময়নামতি রেস্টুরেন্টে প্রবাসীদের স্বাগত জানান। ফ্রি হোম ডেলিভারির সুবিধা রয়েছে বলেও জানান তিনি।

উদ্বোধনি অনুষ্ঠানে ব্যবসায়ী ও বন্ধু মহলের মধ্যে উপস্থিত ছিলেন
সেন্ড মেরিন রেস্টুরেন্ট এর মালিক মুহাম্মদ মহিউদ্দিন, মুহাম্মদ জামাল উদ্দিন, মুহাম্মদ নুর হোসেন সুমন, মুহাম্মদ কামরুল হোসেন হালিম, মুহাম্মদ মোশারফ হোসেন শিপন, মুহাম্মদ মিজানুর রহমান, মুহাম্মদ হারুন, মুহাম্মদ জাকের, মুহাম্মদ জাকির আহমেদ,তারেক হাসান শামীম, মুহাম্মদ মনজু, মুহাম্মদ আবু সাইয়্যিদ, মুহাম্মদ আলী, মুহাম্মদ আনিসুর রহমান, মুহাম্মদ রুবেল, মুহাম্মদ ফিরোজ ,মুহাম্মদ জসিম, মুহাম্মদ আবু তৈয়ব, মুহাম্মদ সুলতান আহমেদ, মুহাম্মদ শিপন, মুহাম্মদ সানি, মুহাম্মদ পারভেজ, মিটু মজুমদার, মুহাম্মদ সোহেল ও আবুধাবি প্রবাসীদের জনপ্রিয় ডাক্তার মুহাম্মদ শামসুর রহমান।

কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন নাছির তালুকদার, মুহাম্মদ মাসুদ চৌধুরী, মুহাম্মদ বশির ভূইয়া, মুহাম্মদ সরোয়ার উদ্দিন, মুহাম্মদ জাকের হোসেন জসিম, মুহাম্মদ মাহাবুব খন্দকার, মুহাম্মদ আনিসুর রহমান, মুহাম্মদ দিদারুল ইসলাম দিদার, মুহাম্মদ আকতার মিরজি, মুহাম্মদ জাহাঙ্গীর আলম, তোফায়েল আহমেদ সেলিম সহ অনেকে।

ময়নামতি রেস্টুরেন্টের উদ্বোধনকালে দেশ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ব্যবসায়ীক সফলতা ও মুহাম্মদ ওমর ফারুক মানিকের শুভকামনা করে শুভেচ্ছা বক্তব্য দেন নোয়াখালী জেলা সাবেক ছাত্রলীগের ২ বারের সাধারণ সম্পাদক ও বর্তমান নোয়াখালী জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মুহাম্মদ একরামুল হক বিপ্লব।

এছাড়াও বাংলাদেশ প্রেসক্লাব ইউএই’র সহ সভাপতি মুহাম্মদ রফিক উল্লাহ, সাধারণ সম্পাদক মুহাম্মদ মোরশেদ আলম, মুহাম্মদ ইব্রাহিম শরীফ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য নোয়াখালী, উপজেলা বেগম গঞ্জের ৭ নং একলাশ পুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডস্থ উত্তর এখলাস পুর গ্রামের মুহাম্মদ নুরুজ্জামানের তিন মেয়ে ও ২ ছেলে সন্তানের মধ্যে বড় সন্তান মুহাম্মদ ওমর ফারুক মানিক আবুধাবিতে আসেন ২০০৩ সালে। মানিকের রেস্টুরেন্ট ব্যবসা ছাড়াও জনশক্তি রপ্তানি, আমদানির ব্যবসা রয়েছে। সুখী দাম্পত্য জীবনে তিন কন্যা সন্তানের জনক তিনি।

এই শাখার আরও খবর

ফারাক্কার ১০৯ গেট খুলল ভারত, বন্যাঝুঁকিতে বাংলাদেশের যেসব জেলা

ঢাকা: ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। সোমবার (২৬ আগস্ট) গেট খুলে দেয়া হয়। এতে একদিনে বাংলাদেশে ঢুকবে…

পেঁয়াজ উৎপাদনে আরও ১৫ কোটি টাকার প্রণোদনা

ঢাকা: গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদ ও উৎপাদন বাড়াতে ২০২৩-২৪ অর্থবছরে তৃতীয় ধাপে আরও ১৫ কোটি টাকার প্রণোদনা দেবে সরকার। সোমবার (২ অক্টোবর) কৃষি মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ…

হায়দ্রাবাদে ‘ইয়াসোদা’ হাসপাতালে ভুল চিকিৎসায় বাংলাাদেশী গৃহবধূর মৃত্যু তদন্তের দাবি

ঢাকা: ভারতের হায়দারাবাদ ‘ইয়াসোদা’ হাসপাতালে ভুল চিকিৎসা বাংলাদেশী গৃহবধূ ফারহানা আক্তার ওরফে ডিনার মৃত্যুর সুষ্ঠু তদন্ত পূর্বক দায়ীদের বিচারের দাবি করেছেন তার স্বামী ও সন্তানেরা।…

সোনালী রঙের ছোট চুলে বুবলীকে যেন চেনাই দায়

ঢাকা: ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। বর্তমানে ব্যস্ত আছেন নতুন সিনেমার শুটিংয়ে। এ নায়িকা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব। প্রায় সময়ই ভক্তদের সঙ্গে নতুন ছবি…

আমন্ত্রণ পেলে ভারত সফরে যেতে আগ্রহী বিএনপি

ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভারতমূখী হচ্ছে দেশের প্রধান রাজনৈতিক দলগুলো। এরই মধ্যে দেশটিতে ঘুরে এসেছে ক্ষমতাসীন আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। বিজেপিসহ…

আ. লীগের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যেতে চাই: বিজেপি সভাপতি

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমলে দুই দেশের সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছেছে। এমন মন্তব্য করেছেন ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি)…

বিকেলের পর দুর্বল হতে শুরু করবে ঘূর্ণিঝড় ‘মোখা’

নিজস্ব প্রতিবেদক ঘূর্ণিঝড় ‘মোখা’ রোববার (১৪ মে) বিকেল ৪টার পর থেকে দুর্বল হতে শুরু করবে। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, ঘূর্ণিঝড় মোখার পিক…

ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায়: উপকূলীয় এলাকায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে

ঢাকা: হাজার কিলোমিটার দূরে অবস্থান করলেও ঘূর্ণিঝড় মোখা আতঙ্কে এখন দেশের উপকূলীয় এলাকা। এটি মোকাবেলায় উপকূলীয় এলাকায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সারাদেশে মানুষের নিরাপত্তার নিশ্চিত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au