আন্তর্জাতিক

আর্মেনিয়া-আজারবাইজান যুদ্ধ বন্ধ হওয়ায় ক্ষুব্ধ ফ্রান্স

  • 2:44 pm - November 27, 2020

নতুন সময় ডেস্ক : আর্মেনিয়া-আজারবাইজান যুদ্ধ রাশিয়ার মধ্যস্থতায় বন্ধ হওয়ায় ফ্রান্স ক্ষুব্ধ হয়েছে। যুদ্ধের প্রথম থেকেই আর্মেনিয়ার সরাসরি পক্ষ নেয়া ফ্রান্স মনে করেছিল তুরস্কের সমর্থনে লড়াই করা আজারবাইজান সহজেই পরাজিত হবে।

এদিকে ফ্রান্স থেকে আর্মেনিয়াকে সামরিক সহায়তা দেয়ার কথাও বিভিন্ন গণমাধ্যমে এসেছে। কিন্তু তুর্কি ড্রোন আর ইসরাইল থেকে আমদানিকৃত সমরাস্ত্রে সজ্জিত আজারবাইজান প্রতিপক্ষ আর্মেনিয়াকে নাকানি চুবানি খাইয়েছে।

যুদ্ধে দৃশ্যত পরাজয় বরণ করেছে আর্মেনিয়া। যার কারণে আর্মেনিয়ার পরাজয় পরোক্ষভাবে ফ্রান্সেরও পরাজয় হিসেবে ধরে নিচ্ছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।
শুক্রবার ফরাসি ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, নাগারনো-কারাবাখে আর্মেনিয়ার পরাজয়ের পর সেখানে নিজেদের প্রভাব ধরে রাখার বিষয়টিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে ফ্রান্স।

এ নিয়ে হতাশ ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ আর্মেনিয়ার একটি প্রতিনিধি দলের উদ্দেশে বলেছেন, ‘আমরা মনে করি এভাবে যুদ্ধবিরতি হওয়া উচিত হয়নি।

এতে রাজনৈতিক পরিস্থিতি ও বিভিন্ন ইস্যুর কোনো সমাধান হয়নি। তুরস্ক-রাশিয়ার আলোচনায় কারাবাখের সব সমস্যা সমাধান হতে পারে না। ’
কারাবাখ অঞ্চলে আজারবাইজানের যে কোনো অভিযান চালানোর বিষয়ে প্রথম থেকেই তীব্র আপত্তি জানিয়ে আসছিল ফ্রান্স। বিশেষ করে আজারবাইজানের পক্ষে তুরস্ক সরাসরি সমর্থন করায় বিষয়টিকে ভাবিয়ে তুলেছে ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর অন্যতম সদস্য রাষ্ট্র ফ্রান্সকে।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au