প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…
রুবেল মিয়া ,মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইল মির্জাপুরে গত ২ দিনে মাস্ক না পড়ার কারনে মোবাইল কোর্টের মাধ্যমে অর্থদণ্ড দিয়েছেন এবং মাস্কহীন ব্যাক্তিদের মাঝে মাস্ক বিতরণ করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার মির্জাপুর বাজার মসজিদ মার্কেট এর সামনে স্থানীয় জনসাধারণ মাস্ক না পড়ায় তাদের অর্থদণ্ড দেন এবং সবাইকে মাস্ক বিতরণ করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার(ভূমি)মো.জুবায়ের হোসেন।
করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় মাস্ক পড়া নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কয়েক দিন যাবৎ প্রচারনা করে আসছে। করোনা থেকে বাঁচার জন্য ভ্যাকসিন বা ঔষধ খেলে চলবে না মাস্ক বাধ্যতা মূলক পড়তে হবে, দরকার হলে মাস্ক অমাণ্য কারীদের সর্বোচ্চ (৫০০০) টাকা জরিমানা করতে উপজেলা প্রশাসনের উপর নির্দেশ আছে।
সেই ধারাবাহিকতায় গতকাল গোড়াই হাঁটুভাঙা অভিযান পরিচালনা করেন এবং ৪ ব্যাক্তিকে মাস্ক না পড়ায় ৮০০ টাকা জরিমানা করেন। আজ ২৬/১১/২০২০ ইং বৃহস্পতিবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.জুবায়ের হোসেনের নেতৃত্বে মির্জাপুর বাজারে চলে ভ্রাম্যমান আদালতের অভিযান। এসময় মাস্ক না পড়ায় ১০ জনকে ১২০০শ টাকা জরিমানা করেন এবং কয়েক জনের মধ্যে মাস্ক বিতরণ করেন ভ্রাম্যমাণ আদালত।
মির্জাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন বলেন, শীতে করোনার প্রকট খুব বেশী সবাইকে সচেতন হওয়ার জন্য নির্দেশ দেন তিনি। করোনার ঢেউ মোকাবেলায় আজও মির্জাপুর বাজারে স্থানীয় জনসাধারণের মধ্যে মাস্ক বিতরণ করা হয় ও মাস্ক না পড়ায় মোবাইল কোর্টের মাধ্যমে অর্থদণ্ড প্রদান করা হয়। করোনা মোকাবেলার জন্য জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au