সারাদেশ

রাজশাহীতে সংক্রমণ বাড়লেও মাস্ক পরতে অনীহা

  • 7:53 am - November 26, 2020

জিল্লুর রহমান জয় (রাজশাহী): সারা বিশ্ব যখন করোনার কালো আধারে ঢাকা তখন আমাদের প্রাণের শহর রাজশাহী‌তে ক‌রোনার দ্বিতীয় ঢেউ শুরু হ‌য়ে গে‌ছে। কয়েক মা‌সের বি‌র‌তি দি‌য়ে হু হু করে আবারও বাড়‌ছে ক‌রোনার সংক্রমণ। শহর কিংবা গ্রাম প্রতিদিনই লা‌ফি‌য়ে বাড়‌ছে ক‌রোনা আক্রান্ত রোগীর সংখ‌্যা। কিন্তু সমাজের অধিকাংশ মানুষের মধ্যেই ক‌রোনাভী‌তির লেশমাত্র নেই! সরকার ‘নো মাস্ক নো সা‌র্ভিস’ কর্মসূ‌চি শুরু কর‌লেও রাজশাহী‌তে তার কো‌নো প্রভাব প‌ড়ে‌নি।

জেলা প্রশাস‌নের পক্ষ থে‌কে মা‌ঝে-ম‌ধ্যেই ভ্রাম‌্যমাণ আদালত প‌রিচালনা করা হ‌চ্ছে। ফ্রি মাস্ক বিতরণ করা হ‌চ্ছে। কিন্তু এরপরও মানুষ‌জনকে মাস্ক পরা‌নো যা‌চ্ছে না। বার বার জেলা প্রশাস‌নের পক্ষ থে‌কে ঘোষণা করা হ‌লেও রাজশাহী‌তে স্বাস্থ্যবিধি মানা‌নোর বিষয়ে সাধারণ মানুষকে দা‌য়িত্বশীল করা যা‌চ্ছে না। বা‌ড়ির বাইরে বের হ‌য়ে অধিকাংশ মানুষই মাস্ক ছাড়া চলাফেরা কর‌ছেন। বি‌ভিন্ন সাম‌া‌জিক অনুষ্ঠান ও সভা-সমাবে‌শে নির্দ্বিধায় যোগ দি‌চ্ছেন। কা‌রো ম‌ধ্যেই কো‌নো বিকার নেই।

কোনো অনুষ্ঠানেই সামা‌জিক বা শা‌রী‌রিক দূরত্ব বজায় রাখা হ‌চ্ছে না। এই অবস্থায় মা‌ঝে-ম‌ধ্যে নয়, আগের মতো প্রতি‌দিনই ভ্রাম‌্যমাণ আদালত প‌রিচালনার দা‌বি উঠেছে‌। না হ‌লে রাজশাহী‌তে এবার ক‌রোনা প‌রি‌স্থি‌তি হা‌তের নাগা‌লের বাইরে চ‌লে যাওয়ার আশঙ্কা কর‌া হ‌চ্ছে। রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে পাওয়া তথ‌্য অনুযায়ী- বিভাগের আট জেলায় আজ বুধবার (২৫ নভেম্বর) পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে ৩৩৫ জন রোগীর মৃত্যু হয়েছে।

বিভাগে এখন পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা ২২ হাজার ২৬৮ জন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন আরও দুই হাজার ৫৯৪ জন করোনা আক্রান্ত রোগী। জান‌তে চাই‌লে রাজশাহী সিভিল সার্জন ডা. এনামুল হক বলেন, রাজশাহী মেডিক‌্যাল কলেজের ভাইরোলজি বিভাগ ও হাসপাতালের বর্হিবিভাগের দুটি পিসিআর ল্যাবে বর্তমা‌নে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হ‌চ্ছে।

প্রতিদিন দুই ল্যাবে ৩৭৬টি নমুনা পরীক্ষার সক্ষমতা রয়েছে। এছাড়া রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, পাবনা ও নওগাঁ জেলার নমুনা পরীক্ষা করা হ‌চ্ছে এই দুই ল্যাবে। বর্তমা‌নে শীত বাড়তে শুরু করায় ক‌রো‌নার সংক্রমণও বাড়‌তে শুরু ক‌রেছে। মানুষ‌কে প্রতি‌দিনই মাস্ক প‌রে বাইরে বের হওয়াসহ প‌রিপূর্ণ স্বাস্থ‌্যবি‌ধি মে‌নে চলার ব‌্যাপা‌রে আহ্বান জানা‌নো হ‌চ্ছে। এরপরও মানুষ স‌চেতন না হ‌লে আরও ক‌ঠোর ব‌্যবস্থা নেওয়া হ‌বে ব‌লেও উল্লেখ ক‌রেন সি‌ভিল সার্জন।

এক প্রশ্নের জবা‌বে ডা. এনামুল বলেন, ক‌রোনা রোগীর চি‌কিৎসায় রাজশাহী মে‌ডিক‌্যাল ক‌লেজ হাসপাতাল, ক্রিস্টিয়ান মিশন হাসপাতাল ও রাজশা‌হী সংক্রমক ব্যাধি হাসপাতাল‌কে ব‌্যবহার করা হ‌চ্ছিল। কিন্তু রোগী কমে যাওয়ায় কিছু‌দিন আগে দুটি হাসপাতাল বন্ধ করে দেওয়া হয়েছে। এখন শুধু রামেক‌ হাসপাতালের একটি ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে। ত‌বে প‌রি‌স্থি‌তি খারাপ হলে আবারও হাসপাতাল বাড়ানো হবে।

রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য্য বলেন, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় এরই ম‌ধ্যে সব প্রস্তুতি নেওয়া হ‌য়েছে। ক‌রোনা চি‌কিৎসায় গতবা‌রের চেয়ে বেশি সংখ‌্যক চিকিৎসক ও নার্স প্রশিক্ষণ দেওয়া হয়েছে। করোনা রোগীর জন্য রাজশাহীর আট জেলায় বর্তমা‌নে এক হাজার ২৮৭ বেড প্রস্তত রাখা হয়েছে। ক‌রোনা প‌রি‌স্থি‌তি জ‌টিল হ‌লে প্রয়োজনে আরও বেড বাড়ানো হবে।

রাজশাহী বিভাগে করোনাভাইরাস পরীক্ষার জন্য বর্তমা‌নে পাঁচটি ল্যাব রয়েছে। এর মধ্যে রাজশাহীতে দুটি, বগুড়ায় দুটি ও সিরাজগঞ্জে একটি ল‌্যাব র‌য়ে‌ছে। পাঁচটি ল্যাবে প্রতিদিন ৯৪০ জনের নমুনা পরীক্ষা করা সম্ভব। তাই রোগী বাড়‌লেও শনাক্তকরণ পরীক্ষা নি‌য়ে আর বেগ পে‌তে হ‌বে না ব‌লে উ‌ল্লেখ ক‌রেন রাজশাহী বিভাগীয় স্বাস্থ‌্য প‌রিচালক।

রাজশাহী জেলা প্রশাসক (ডি‌সি) আব্দুল জলিল বলেন, ‘নো মাস্ক নো সা‌র্ভিস’ বাস্তবায়নে মাইকিং করে প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। এছাড়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাস্ক না পরার অপরাধে জরিমানা করা এবং ফ্রি মাস্ক বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। এরপরও মানুষ স‌চেতন না হলে জেলা প্রশাস‌নের পক্ষ থে‌কে আগামী‌তে ক‌ঠোর পদ‌ক্ষেপ নেওয়া হ‌বে ব‌লেও জানান রাজশাহী জেলা প্রশাসক।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au