অর্থনীতি

করোনাকালে তেলের দামে রেকর্ড

  • 7:04 am - November 26, 2020
করোনাকালে তেলের দামে রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক: করোনায় বিপর্যস্ত বিশ্ব। আক্রান্তের পাশাপাশি মৃত্যুও বাড়ছে পাল্লা দিয়ে। একইসঙ্গে বিশ্ব অর্থনীতিও সঙ্কটের মধ্য দিয়ে যাচ্ছে। এই অবস্থায় বিশ্ববাসীর জন্য সুখবর নিয়ে এসেছে কার্যকর ভ্যাকসিনের আগমন। যার সুবাতাস লেগেছে তেলের বাজারেও। মঙ্গলবার বিশ্ববাজারে মার্চের পর অপরিশোধিত তেলের দামে রেকর্ড করেছে।

চলতি বছর করোনা মহামারির কারণে চাহিদা কমে যাওয়ায় অভূতপূর্ব দরপতন শুরু হয়েছিল তেলবাজারে। কিন্তু টিকা আসার খবরে তেলের দরও উপরে উঠছে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন বলছে, মঙ্গলবার ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ১.১৬ ডলার বেড়ে প্রতি ব্যারেল বিক্রি হয়েছে ৪৭.২২ ডলারে। আজকে সেটা আরও বেড়ে ৪৭.৮৬ ডলারে দাঁড়িয়েছে। গত মার্চে সৌদি আরব-রাশিয়ার মূল্যযুদ্ধের কারণে ব্যাপক দরপতনের পর এটাই ব্রেন্টের সর্বোচ্চ দাম।

মঙ্গলবার দাম বেড়েছে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআইয়েরও। এদিন ৮৮ সেন্ট বেড়ে এই তেল বিক্রি হয়েছে প্রতি ব্যারেল ৪৩ দশমিক ৯৪ ডলারে। তবে ব্রেন্ট ক্রুডের দাম বাড়লেও ডব্লিউটিআইয়ের দাম কমে ৪২.৪২ ডলারে বিক্রি হচ্ছে।

ব্রোকারেজ হাউস পিভিএমের টামাস ভার্গা বলেন, করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই জোরদার হচ্ছে এবং ক্রমবর্ধমানভবে তা সফল প্রমাণিত হচ্ছে। ফলে আগামী বছর তেলের চাহিদা বৃদ্ধি বাধ্যতামূলক হতে চলেছে।

ফার্মা জায়ান্ট অ্যাস্ট্রাজেনেকা জানিয়েছে, প্রাথমিক ট্রায়ালে তাদের করোনা ভ্যাকসিন ৭০ শতাংশ কার্যকর প্রমাণিত হয়েছে। শেষপর্যন্ত এর সাফল্যের হার ৯০ শতাংশে পৌঁছাতে পারে বলে আশার বাণী শুনিয়েছে তারা। এর আগে ফাইজার-বায়োএনটেক এবং মর্ডানার মতো প্রতিষ্ঠানগুলোও তাদের করোনা ভ্যাকসিন ৯০ শতাংশের বেশি কার্যকর হওয়ার সুখবর জানিয়েছে।

এছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের দখল জো বাইডেনের হাতে ছেড়ে দিতে রাজি হওয়ারও প্রভাব পড়েছে অর্থনীতির বাজারে।

এই শাখার আরও খবর

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

কৃষকরা যাতে বৈষম্যের শিকার না হয় সেজন্য তারেক রহমান দেশের কৃষকদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন: ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব 

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও যশোর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব বলেছেন, কৃষকরা…

১০৩ বিলিয়ন ডলার বিদেশি ঋণ রেখে গেছে আওয়ামী সরকার

ঢাকা: আওয়ামী সরকারের শাসন আমলে বাংলাদেশ বিদেশি ঋণে রেকর্ড ভেঙেছে। গত জুন মাস শেষে বিদেশি ঋণ ছাড়িয়েছে ১০৩ বিলিয়ন ডলার। বুধবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের…

গরমে মরছে মুরগি, ক্ষতির মুখে খামারিরা

অর্থনীতি : চলমান তীব্র দাবদাহে বিপাকে পড়েছেন দেশের পোলট্রি খামারিরা। ঈদের পর থেকে শুরু হওয়া এই তাপপ্রবাহে হিট স্ট্রোকের কারণে প্রতিদিন তাদের মুরগি মারা যাচ্ছে।…

অপহৃত ব্যাংক কর্মকর্তার মুক্তিতে ২০ লাখ টাকা চেয়েছে কুকি চিন: র‌্যাব

ঢাকা: বান্দরবানে অপহৃত সোনালী ব্যাংক কর্মকর্তা নিজাম উদ্দিনের ৩৬ ঘণ্টা পরেও উদ্ধার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। এর মধ্যে তার মুক্তিতে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি…

শতকোটি টাকার দুর্নীতি: সপরিবারে ফাঁসছেন সাবেক ব্যাংক কর্মকর্তা বাচ্চু

নিজস্ব প্রতিবেদক:  জমি কেনার নামে অবৈধ শতকোটি টাকা বৈধ করার চেষ্টা করেছেন আলোচিত বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চু। এ কাজে তাকে সহযোগিতা করেছেন…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au