জাতীয়

বাংলাদেশে আসার স্বপ্ন পূরণ হলো না ম্যারাডোনার

  • 6:04 am - November 26, 2020

নতুন সময় ডেস্ক : বিশ্বকাপ জয়ী কিংবদন্তি ফুটবলার দিয়েগো আর্মান্দো ম্যারাডোনা। বাংলাদেশে আসতে চেয়েছিলেন তিনি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আসার সম্মতিও দিয়েছিলেন এই ফুটবলের ইশ্বর। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) তার আগমনের যাবতীয় আয়োজনের ব্যবস্থাও নিচ্ছিল। বাংলাদেশে ম্যারাডোনার আসা প্রসঙ্গে গত ডিসেম্বরের শেষ দিকে বাফুফে প্রধান সালাহউদ্দিন আহমেদ বলেছিলেন।

‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশে আসতে আমরা যে আমন্ত্রণ জানিয়েছিলাম, তাতে সম্মতি দিয়েছেন ম্যারাডোনা। যেহেতু উদযাপনের অংশ হিসেবে নানা রকমের আয়োজন থাকছে, তাই কবে-কখন তিনি আসবেন তা এখনও নির্ধারণ করা হয়নি।’ বাংলাদেশের কোটি ভক্তের ভালোবাসা পেলেও তাদের দেখতে পারেননি ম্যারাডোনা। মুজিব বর্ষের শুরুতেই দেখা দেয় বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের সংক্রমণ।

যার কারণে মুজিব বর্ষের যাবতীয় অনুষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। ফলে বাংলাদেশে আর আসা হলো না ফুটবল কিংবদন্তীর। আর নিজেই আজ সবাইকে ছেড়ে না ফেরার দেশে চলে গেলেন। তবে বাংলাদেশের মানুষ তাকে ভালোবেসে যাবে। এছাড়া বাংলাদেশের একটি সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন ‘সময় পেলে বাংলাদেশের যাব।’ তাকে জানানো হয়েছিল যে, বাংলাদেশের মানুষ আপনাকে ভালোবাসে।

৯৪-এর বিশ্বকাপ ফুটবলের মাঝপথে তিনি খেলতে না পারায় বাংলাদেশের অনেক মানুষ কেঁদেছিল। একথা শুনে অবাক হয়েছিলেন ম্যারাডোনা। একথা শুনে ম্যারাডোনা বলছিলেন, ‘ও, বাআআআংলাদেশ! হুম হুম হুম।’ ফুটবল দুনিয়া কাঁপিয়ে দিয়েছেন সেই ম্যারাডোনা আজ আর বেঁচে নেই, কিন্তু বাংলাদেশের মানুষের মনে তার জন্য ভালোবাসা বেঁচে থাকবে থাকবে বহুদিন।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au