সারাদেশ

রাজশাহী ১৯নং ওয়ার্ড কাউন্সিলরের উদ্যোগে প্রবীণ সমাবেশে বয়স্ক ভাতার বই বিতরণ

  • 10:17 am - November 25, 2020

জিল্লুর রহমান জয় (রাজশাহী) : প্রবীণ নাগরিকদের সম্মানে রাজশাহী মহানগরীর ১৯নং ওয়ার্ডে প্রবীণ সমাবেশ ও বয়স্ক ভাতার বই বিতরণ করা হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১১টায় শিরোইল কলোনী স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। অনুষ্ঠানে ১৩৭জন ব্যক্তির মাঝে বয়স্ক ভাতার বই বিতরণ করেন মেয়র। রাসিকের ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন এই অনুষ্ঠানের আয়োজন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারা বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষকে সামাজিক নিরাপত্তা বলয়ের মধ্যে এনেছে সরকার। বাংলাদেশে ৪৯ লাখ বয়স্ক ব্যক্তিকে বয়স্কভাতা প্রদান করা হচ্ছে। রাজশাহী মহানগরীতে ১৫ হাজার ৭২১ জন পাচ্ছেন বয়স্ক ভাতা। দেশে ১৮ লাখ মানুষ প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন। রাজশাহী মহানগরীতে ৪ হাজার ৭৯১জন পাচ্ছেন প্রতিবন্ধী ভাতা। এছাড়া প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন প্রকল্পের মাধ্যমে তৃণমূল পর্যায়ের মানুষদের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার।

মেয়র লিটন আরও বলেন, ২০১৮ সালে রাজশাহী সিটি কর্পোরেশনের নির্বাচনে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেগুলো পূরণে কাজ করে যাচ্ছি। ইতোমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী তিন হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন দিয়েছেন, প্রকল্পের বিভিন্ন কাজের দরপত্রও আহ্বান করা হয়েছে। শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টিতেও অগ্রগতি হয়েছে। ইতোমধ্যে তিনটি শিল্পাঞ্চলের অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী। বিসিক শিল্পনগরী-২ এর ভূমি উন্নয়ন কাজ শুরু হয়েছে। বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও চামড়া শিল্প প্রতিষ্ঠার কাজও এগিয়ে চলেছে। ইতোমধ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা, বাসযোগ্য ও শান্তির শহর হিসেবে রাজশাহী মহানগরীর সুমান দেশজুড়ে ছড়িয়ে পড়েছে। আমরা এই অর্জন ধরে রেখে আরো সামনের দিকে এগিয়ে যেতে চাই। এ কাজের আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি।

অনুষ্ঠানের আয়োজক ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন বলেন, মাননীয় মেয়র খায়রুজ্জামান লিটন ১৯নং ওয়ার্ডবাসীকে অত্যন্ত ভালোবাসেন। ৩০টি ওয়ার্ডের মধ্যে ১৯নং ওয়ার্ডের উন্নয়নে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দিয়েছেন। ১৯নং ওয়ার্ডে রাস্তাঘাট-ড্রেনসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন কাজ হচ্ছে।

কাউন্সিলর সুমন আরো বলেন, ১৯৯৭ থেকে ২০১৮ সাল পর্যন্ত ১৯ নং ওয়ার্ডে মাত্র ৫৮৬জন ব্যক্তি বয়স্ক ভাতা পেয়েছেন। ২০১৮ থেকে ২০২০ পর্যন্ত মাত্র দুই বছরেই ২৬৭জন বয়স্ক ভাতার নতুন বরাদ্দ পেয়েছেন। মাননীয় মেয়র মহোদয় বলেছেন, বয়স্ক ভাতার কার্ড থেকে কেউ যেতে বঞ্চিত না হন। সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আপনারা সবাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মাননীয় মেয়র খায়রুজ্জামান লিটন মহোদয়ের জন্য দোয়া করবেন।

কাউন্সিলর সুমন আরো বলেন, প্রবীণ নাগরিকরা আমাদের কাছে সম্মানীয় ব্যক্তি। তাই তাদের সম্মানে এই প্রবীণ সমাবেশের আয়োজন করা হয়েছে। প্রবীণদের অভিজ্ঞতা ও পরামর্শ নিয়ে আমরা এগিয়ে যেতে চাই।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন শহর সমাজসেবা কর্মকর্তা আশিকুজ্জামান তুহিন, জোন-৭ এর কাউন্সিলর উম্মে সালমা বুলবুলি। মঞ্চে উপবিষ্ট ছিলেন মহানগর আওয়ামী লীগের সদস্য ও শাহ্ মখদুম থানা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আখতারুল আলম, মহানগর আওয়ামী লীগের সদস্য মো. শাহাবুদ্দিন ও বাদশা শেখ, শাহ্ মখদুম থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আব্দুর রাজ্জাক বাবু, ১৯নং ওয়ার্ড (দক্ষিণ) আওয়ামী লীগ সভাপতি মোঃ রেজাউল হক মঞ্জু, সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম, ১৯নং ওয়ার্ড (উত্তর) আওয়ামী লীগ সভাপতি মোঃ হাসেন মন্ডল, সাধারণ সম্পাদক মোঃ বাবর আলী প্রমুখ। সমাবেশে ২২টি সজিদের ইমাম, ২১টি স্কুলের প্রধান শিক্ষকসহ সহস্রাধিক প্রবীণ ব্যক্তি উপস্তিত ছিলেন।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au