আন্তর্জাতিক

জল ঘোলা শেষে ক্ষমতা হস্তান্তরে রাজি ট্রাম্প

  • 7:33 am - November 24, 2020

আন্তর্জাতিক ডেস্ক: নির্বাচনে পরাজয়ের পরও হার স্বীকার করেননি ডোনাল্ড ট্রাম্প। উল্টো কারচুপির অভিযোগ এনে মামলা করেছেন। যদিও অধিকাংশ মামলাই খারিজ হয়ে গেছে। ট্রাম্প জয়ের সম্ভাবনা থাকা মিশিগানে হারের পর সুর নরম করেছেন। এতদিন জল ঘোলা করে জয়ী জো বাইডেনের কাছে ক্ষমতা হস্তান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরুর বিষয়ে অবশেষে সম্মত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর বিবিসি।

মূলত মিশিগান অঙ্গরাজ্যে বাইডেনের বিজয় আনুষ্ঠানিকভাবে ‘সার্টিফাই’ হওয়ার পরই ট্রাম্পের কাছ থেকে এমন নাটকীয় ঘোষণা এল। মিশিগানের ঘটনা ট্রাম্পের জন্য একটা বড় ধাক্কা। এই অঙ্গরাজ্যে সবসময় রিপাবলিকানরাই জয়ী হয়।

ট্রাম্প এক টুইটে বলেছেন, মার্কিন সরকারের যে সংস্থা ক্ষমতা হস্তান্তরের বিষয়টি দেখভাল করে, তাদের যা করণীয়, তা অবশ্যই করা উচিত। তবে সুর নরম করলেও ট্রাম্প এখনো নির্বাচনে তার পরাজয় মেনে নেননি। তিনি তার লড়াই অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রে ক্ষমতা হস্তান্তরের বিষয়টি দেখভাল করা ফেডারেল এজেন্সি জেনারেল সার্ভিস অ্যাডমিনিস্ট্রেশন (জিএসএ) বলেছে, ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন নির্বাচনে জয়ী বলে প্রতীয়মান হওয়ার বিষয়টি তারা স্বীকার করছে।

এদিকে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরুর বিষয়টিকে স্বাগত জানিয়ে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ট্রানজিশন টিম এক বিবৃতিতে বলেছে, “আজকের এই সিদ্ধান্ত মহামারী নিয়ন্ত্রণ ও অর্থনীতিকে ট্র্যাকে ফেরানোসহ আমাদের দেশ এখন যেসব চ্যালেঞ্জের মুখোমুখি, সেগুলোর মোকাবেলা শুরুর একটি জরুরি পদক্ষেপ।”

বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানায়, ক্ষমতা হস্তান্তরে রাজি হলেও ট্রাম্প নির্বাচনে পরাজয় স্বীকার করতে এখনো রাজি নন। নির্বাচনে কারচুপি নিয়ে করা মামলাগুলোও চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।

ওই টুইটেই ট্রাম্প বলেছেন, ‘আমাদের মামলাগুলো জোর কদমে এগিয়ে চলেছে। আমরা ভালোভাবে লড়ে যাব। আর বিশ্বাস করি, আমরা টিকে থাকব।’

তবে নির্বাচনের তিন সপ্তাহ পর এভাবে জিএসএকে ক্ষমতা হস্তান্তরে রাজি হওয়ায় একটি বিষয় উঠে এসেছে; আর তা হলো ট্রাম্প দেয়ালের ভাষা বুঝতে পারছেন। এটা বুঝেছেন, বিলম্বে কাজ হবে না, জনরায় মানতেই হবে।

জিএসএকে ট্রাম্পের এই নির্দেশনার মাধ্যমে এখন বাইডেন অর্থ ব্যবহারের সুযোগ পাবেন, অফিস ব্যবহার করতে পারবেন এবং কেন্দ্রীয় সরকারের কর্মকর্তাদের সঙ্গেও বসতে পারবেন। অর্থাৎ ক্ষমতা গ্রহণের আগেই প্রয়োজনীয় ও জরুরি কাজগুলো গুছিয়ে নিতে পারবেন।

এই শাখার আরও খবর

মালয়েশিয়ায় দক্ষ শ্রমিক পাঠানোর জন্য উন্মুখ হয়ে আছে বাংলাদেশ, কর্মীদের রেমিট্যান্সের জোয়ার! রিজার্ভের পালে হাওয়া–

নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়ায় দক্ষ শ্রমিক পাঠানোর জন্য উন্মুখ হয়ে আছে বাংলাদেশ। এই শ্রমিকরা স্বল্প খরচে মালয়েশিয়া যেতে পারলে সেখানকার শ্রমিক সংকট নিরসন ও তাদের অর্থনীতিতে…

১০৩ বিলিয়ন ডলার বিদেশি ঋণ রেখে গেছে আওয়ামী সরকার

ঢাকা: আওয়ামী সরকারের শাসন আমলে বাংলাদেশ বিদেশি ঋণে রেকর্ড ভেঙেছে। গত জুন মাস শেষে বিদেশি ঋণ ছাড়িয়েছে ১০৩ বিলিয়ন ডলার। বুধবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের…

ফারাক্কার ১০৯ গেট খুলল ভারত, বন্যাঝুঁকিতে বাংলাদেশের যেসব জেলা

ঢাকা: ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। সোমবার (২৬ আগস্ট) গেট খুলে দেয়া হয়। এতে একদিনে বাংলাদেশে ঢুকবে…

বাংলাদেশকে উল্টো ক্রিকেট শেখাল যুক্তরাষ্ট্র

ক্রীড়া; র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবধান ১০। গুটি কয়েক টেস্ট খেলুড়ে দেশের মধ্যে র‍্যাঙ্কিংয়ের পার্থক্যে স্পষ্ট দুই দলের শক্তির ব্যবধানও। যুক্তরাষ্ট্রে আবার ক্রিকেট প্রচলন…

গরমে মরছে মুরগি, ক্ষতির মুখে খামারিরা

অর্থনীতি : চলমান তীব্র দাবদাহে বিপাকে পড়েছেন দেশের পোলট্রি খামারিরা। ঈদের পর থেকে শুরু হওয়া এই তাপপ্রবাহে হিট স্ট্রোকের কারণে প্রতিদিন তাদের মুরগি মারা যাচ্ছে।…

ভিসা ছাড়াই ওমরাহ করতে পারবেন বাংলাদেশিরা : সৌদি রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান জানিয়েছেন, সাউদিয়া এয়ারলাইন্সে ট্রানজিটের যাত্রী হয়ে বাংলাদেশের নাগরিকরা ভিসা ছাড়াই সৌদি আরবে পবিত্র…

যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা নিয়ে বাংলাদেশ চিন্তিত নয়: আল জাজিরাকে পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচন যেন অবাদ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয় তার জন্য বাংলাদেশকে চাপে রেখেছে ওয়াশিংটন। শুধু তাই নয়…

ব্রিকস সম্মেলন এজেন্ডা বাস্তবায়নই এবারের আয়োজনের মূল লক্ষ্য

ঢাকা: এজেন্ডা বাস্তবায়নকে গুরুত্ব দিয়ে দক্ষিণ আফ্রিকায় শুরু হয়েছে ১৫তম ব্রিকস সম্মেলন। এবারের আয়োজনে সবচেয়ে বেশি জোর দেয়া হবে, উন্নয়শীল দেশগুলোতে জোটটির রাজনৈতিক এবং অর্থনৈতিক…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au