শুভেচ্ছা বার্তা

মির্জাপুরে ১৯ তম বার্ষিক তাফসীরুল কোরআন ও দোয়া মাহফিল শুরু কাল

  • 7:15 am - November 24, 2020

রুবেল মিয়া, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইল মির্জাপুরে ১৯ তম বার্ষিক তাফসীরুল কুরআান ও দূয়া মাহফিল প্রতি বছরের মত এবারও মির্জাপুর ইসলামী যুব কল্যাণ পরিষদ ও দারুল উলুম মাদরাসার ব্যবস্থাপনায়,শায়খুল ইসলাম শাহ্ আহমদ শফি (রঃ), মাওলানা আব্দুল হক (রঃ) ও মাওলানা সৈয়দ মজিবর রহমান পেশওয়ারী (রঃ) এর স্মরণে, মহামারী করোনার মধ্যেও স্বাস্থ্য বিধি মেনে (২৫ নভেম্বর) থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩ দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল। আগামী বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার (২৫,২৬,২৭ নভেম্বর) এই তিন দিন মাহফিল অনুষ্ঠিত হবে। প্রতিদিন বাদ আছর নামাজের পর হইতে মির্জাপুর সরকারি এস, কে পাইলট হাই স্কুল মাঠে বিশাল ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে।

উক্ত ওয়াজ মাহফিলের ২৫ নভেম্বর প্রথম রজনীতেঃ ইসলামী যুব কল্যাণ পরিষদ ও দারুল উলুম মাদরাসার সভাপতি, হাফেজ মাওলানা ফরিদ হোসাইন এর সভাপতিত্বে তাফসীর পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মোফাচ্ছিরে কোরআন আলহাজ্ব হযরত মাওলানা মুফতী নজরুল ইসলাম কাশেমী। আর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও চেম্বার অব-কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি খান আহমেদ শুভ প্রমূখ।

দ্বিতীয় রজনীতেঃ মির্জাপুর কেন্দ্রীয় শাহী জামে মসজিদের খতীব হযরত মাওলানা সালাহ উদ্দিন আশরাফীর সভাপতিত্বে তাফসীর পেশ করবেন সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টিকারী বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা সিরাজুল ইসলাম মিরপুরী (সিলেট)। আর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সম্পাদক ব্যারিস্টার তাহমীর হোসেন (সীমান্ত) এল.এল.বি(সম্মান) এল.এল.এম (লন্ডন) প্রমূখ ।

তৃতীয় অর্থাৎ মাহফিলের শেষ রজনীতেঃ ইসলামপুর হাফিজুল উলুম মাদরাসা (ধামরাই, ঢাকা) শায়খুল হাদিস আলহাজ্ব হযরত মাওলানা বজলুর রহমানের সভাপতিত্বে তাফসীর পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মোফাচ্ছিরে কোরআন হযরত মাওলানা আল্লামা আজিজুল ইসলাম জালালী (হবিগঞ্জ)।আর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ প্রমূখ।

ইসলামী যুব কল্যাণ পরিষদের সভাপতি হাফেজ মাওলানা ফরিদ হোসাইন ও সাধারণ সম্পাদক মাওলানা সাজেদুল ইসলাম (শামীম) জানান, সরকারের আদেশ অনুযায়ী এবং মির্জাপুর উপজেলা প্রশাসন কর্তৃক সহযোগিতায় সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধান করে মাহফিলে আসার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি। মাওলানা ফরিদ হোসাইন আরে বলেন, মাহফিলের প্রত্যেক গেইটে প্রত্যেক মুসল্লীর জন্য সাবান পানি দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা ও যারা মাস্ক না পড়ে আসবে তাদের জন্য একটি করে মাস্ক দেওয়া হবে। মাহফিলে উক্ত মাদরাসার ছাত্রদের পাগড়ী (দিস্তার বন্দি) দেয়া হবে এবং মহিলাদের বসার ও ওয়াজ শুনার সু-ব্যবস্থা করা হয়েছে। ইসলামি যুবকল্যাণ পরিষদের সেচ্ছাসেবীরা স্বাস্থ্য বিধি রক্ষায় সার্বিক সহযোগিতা করার জন্য নিয়োজিত থাকবে।

 

নতুন সময়/টিআই

এই শাখার আরও খবর

পাবনা- আর,এম,একাডেমী S.S.C ১৯৯০ ব্যাচের ছাত্রদের ইফতার মাহফিল ও বার্ষিকী বন্ধু মিলন অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক পাবনা জেলার রাধানগর মজুমদার একাডেমী ১৮৯৯ সালে স্হাপিত হয়। ঐতিহাসিক শতবর্ষের এই স্কুলের প্রাক্তন ব্যাচ ১৯৯০ প্রতি বছরের ন্যায় এ বছরেও বন্ধু মিলন…

ডিএমপির শ্রেষ্ঠ এসআই হলেন আকাশ

নিজস্ব প্রতিবেদক ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শ্রেষ্ঠ উপপরিদর্শক (এসআই) নির্বাচিত হয়েছেন রাজধানীর মিরপুর থানার মফিজুর রহমান আকাশ। মিরপুর থানা এলাকায় অপরাধ দমনে অবদানের জন্য তাকে…

চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৯ জুন

নিজস্ব প্রতিবেদক: দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৯ জুন দেশে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহা বা কোরবানির ঈদ পালন করা…

জি-৭ সম্মেলনে যোগ দেবেন জেলেনস্কি

সারাবিশ্ব: সদস্য না হয়েও বিশ্বের বড় অর্থনীতির দেশগুলোর জোট গ্রুপ অব সেভেনের (জি-৭) বার্ষিক সম্মেলনে যোগ দেবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জাপানের হিরোশিমায় শুক্রবার (১৯…

আজ বিজয়া দশমী, দেবী ফিরবেন কৈলাশে

শুভ বিজয়া দশমী আজ (বুধবার)। প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। এ দিনেই দেবী মর্ত্য ছেড়ে ফিরে যাবেন…

আড়াই বছর পর পবিত্র কাবা শরিফের চারপাশের বেষ্টনী অপসারণ

দীর্ঘ দুই বছর ৫ মাস পর পবিত্র কাবা শরিফের চারপাশের বেষ্টনী অপসারণ করা হয়েছে। এর ফলে এখন থেকে হজ ও ওমরাহযাত্রীরা কাবা শরিফ, হাজর আল…

দেশে ফিরেছেন ২৩৫২৬ হাজি

হজ শেষে শনিবার (২৩ জুলাই) পর্যন্ত সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ২৫ হাজার ৫২৬ জন হাজি। রোববার (২৪ জুলাই) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্ক হজের…

‘লাব্বাইক আল্লাহুমা লাব্বাইক’ ধ্বনিতে হজের আনুষ্ঠানিকতা শুরু

‘লাব্বাইক আল্লাহুমা লাব্বাইক’ ধ্বনিতে শুরু হয়ে গেছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। পবিত্র মক্কা থেকে হজযাত্রীরা যাত্রা শুরু করেছেন ঐতিহাসিক মিনায়। বুধবার তারা পবিত্র মক্কায় ক্বাবা শরীফ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au