বিনোদন

তাপসীর শরীরে এগুলো কীসের ‘দাগ’!

  • 7:18 am - November 23, 2020
তাপসীর শরীরে এগুলো কীসের ‘দাগ’!

বিনোদন ডেস্ক: ‘রশ্মি রকেট’ ছবি দিয়ে আবারও বড় চমক নিয়ে আসতে কঠিন প্রশিক্ষণ শুরু করেছেন তাপসী পান্নু। ‘থাপ্পড়’ সিনেমায় যেভাবে তিনি দর্শকদের হৃদয় জয় করেছেন সেই প্রতিশ্রুতি থেকেই এবার নতুন ছবিতে ভালো কিছু করতে দিনরাত একাকার করে ঘাম ঝরাচ্ছেন এই বলিউড অভিনেত্রী।

‘রশ্মি রকেট’ ছবিতে বিশ্বখ্যাত দৌড়বিদ চরিত্রে অভিনয় করছেন তাপসী। যার জন্য নিজেকে প্রস্তুত করতে প্রচুর পরিশ্রম করতে হচ্ছে তাকে।

গেল শনিবার তাপসী তার ইনস্টাগ্রামে বেশ কিছু ছবি পোস্ট করেছেন। সেখানে তাকে হপিং, স্কিপিং আর দৌড়ানোর ট্রেনিং নিতে দেখা যাচ্ছে। সঙ্গে তার প্রশিক্ষকও আছেন।

প্রশিক্ষণের সেই ছবিগুলো শেয়ার করে ক্যাপশনে এই অভিনেত্রী লিখেছেন- ‘হপ, স্কিপ ও রানের পুনরাবৃত্তি। আমার হাতে ও পায়ে যে কালশিটে দাগ তা কোনও হামলার নয়। কেউ আমাকে আঘাতও করেনি। ট্রেনিংয়ের কারণে আমার পেশির ওপর এই দাগ পড়েছে।’

এদিকে দৌড়বিদের চরিত্রে নিজেকে ফুটিয়ে তুলতে বিশেষ ডায়েটও করছেন নায়িকা। নতুন ছবির বিষয়ে গণমাধ্যমকে তাপসী বলেন, ‘আমি এই ছবিকে ঘিরে দারুণ উচ্ছ্বসিত। পর্দায় রশ্মি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে মানসিক প্রস্তুতি নিচ্ছি। জানি, কঠোর পরিশ্রম করতে হবে। চ্যালেঞ্জ নিতে হবে। আমিও প্রস্তুত।’

গুজরাটের মেয়ে রশ্মির বাস্তব জীবনালেখ্য নিয়ে নির্মিতব্য এই ছবিটি পরিচালনা করছেন আকাশ খুরানা। আসছে বছরে মুক্তি পাবে ছবিটি।

অনুভব সিনহার ‘থাপ্পড়’ ছবি দিয়ে বাজিমাত করা তাপসী এর আগে ‘ছপাক’ ও ‘শুভ মঙ্গল জ্যাদা সাবধান’ সিনেমায়ও নিজের অভিনয় ও রূপে মুগ্ধ করেছিলেন ভক্ত-দর্শকদের। ‘থাপ্পড়’ ছবিটি এশিয়া থেকে সেরা ছবির মনোনয়নে তালিকাভুক্ত হয়। এর আগে আমির খান অভিনীত ‘দঙ্গল’ ছবিটি সেরা এশিয়ান ছবির পুরস্কার জিতেছিল।

এই শাখার আরও খবর

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

কৃষকরা যাতে বৈষম্যের শিকার না হয় সেজন্য তারেক রহমান দেশের কৃষকদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন: ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব 

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও যশোর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব বলেছেন, কৃষকরা…

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

চারবার স্ট্রোক ও শরীরের বাঁ পাশ অবশ গান ছেড়ে গ্রামে ফিরে গেছেন রিংকু

বিনোদন প্রতিবেদক: ‘ক্লোজআপ ওয়ান’খ্যাত তারকা মশিউর রহমান রিংকু। সংগীত ভুবনে জনপ্রিয় একটি নাম। ফোক, বাউল, মরমি ও সুফি ঘরানার গানের শিল্পী হিসেবে ব্যাপক পরিচিতি পান…

পেশাদারিত্বের অনন্য নজির: ঝড়ের মধ্যে একাই সরালেন ভেঙে পড়া গাছ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিভিন্ন জায়গায় ঝড় ও শিলাবৃষ্টি হয়েছে। ঝড় বৃষ্টির মধ্যে কাকরাইল মসজিদ থেকে মৎস্য ভবন যাওয়ার পথে তীব্র বাতাসে একটি গাছ ভেঙে সড়কের…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au