জাতীয়

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানগণের সাক্ষাৎ

  • 1:09 pm - November 21, 2020

নতুন সময় ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর সরকারি বাসভবন গণভবনে ‘সশস্ত্র বাহিনী দিবস-২০২০’উপলক্ষে তিনবাহিনী প্রধানগণ সৌজন্য সাক্ষাৎ করেছেন।

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব (ডিপিএস) হাসান জাহিদ তুষার আজ বিকেলে এই সাক্ষাতের বিষয়ে গণমাধ্যমকে বলেন, প্রধানমন্ত্রী এ উপলক্ষে সশস্ত্র বাহিনীর সকল সদস্য এবং তাঁদের পরিবারের সদস্যদের শুভেচ্ছা জানিয়েছেন।’

শেখ হাসিনা বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যাত্রা শুরু করার পর থেকে সশস্ত্র বাহিনী বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় অনেক প্রশংসনীয় অবদান রেখেছে এবং চলমান কোভিড-১৯ প্রাদুর্ভাব মোকাবেলার জন্যও কাজ করছে।

করোনা মোকাবেলাসহ নানা প্রাকৃতিক দুর্যোগের সময় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর গৌরবময় ভূমিকা রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী করোনাকালীন মানুষের পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্রতিটি সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানান।

প্রতিরক্ষা মন্ত্রণালয়েরও দায়িত্বে নিয়োজিত প্রধানমন্ত্রী সারাবিশ্বের মতো বাংলাদেশ করোনা বিপর্যয়ের মুখোমুখি হওয়ার পর বাংলাদেশ সশস্ত্র বাহিনী, বিশেষ করে সেনা, বিমান ও নৌবাহিনীর সদস্যরা যেভাবে বিভিন্ন জরুরি রোগী অথবা বিদেশ ফেরত লোকদের স্থানান্তর করার ক্ষেত্রে সেবা প্রদান এবং মানবিক কাজ করেছে সেজন্য তাদেরকে ধন্যবাদ দেন।

তিন বাহিনীর উন্নয়নে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, একুশ শতকের ভূ-রাজনৈতিক ও সামরিক চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম বাংলাদেশ সশস্ত্র বাহিনীর উন্নয়নে গত ১২ বছরে সরকার সব ধরণের পদক্ষেপ নিয়েছে এবং ভবিষ্যতেও প্রয়োজনীয় সকল সহযোগিতা অব্যাহত রাখবে ।

প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতার প্রতিরক্ষা নীতি অনুসরণ করে ‘ফোর্সেস গোল ২০৩০’এর আলোকে তিন বাহিনীর পুনর্গঠন ও আধুনিকায়নে কার্যক্রমসমূহ বাস্তবায়ন করছে সরকার।

গত প্রায় ১২ বছরে আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর উন্নয়নে সরকারের ভূমিকার জন্য তিন বাহিনীর প্রধানগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ সময় ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবাল এবং বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবত সাক্ষাতকালে নিজ নিজ বাহিনীর বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড সম্পর্কেও প্রধানমন্ত্রীকে অবহিত করেন।

এসময় তিন বাহিনীর প্রধান ছাড়া অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা ও নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব:) তারিক আহমেদ সিদ্দিক, সশস্ত্র বাহিনী বিভাগের পিএসও লে: জেনারেল মো. মাহফুজুর রহমান এবং প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল নকীব আহমেদ চৌধুরী। (সূত্রঃ বাসস)

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au