জাতীয়

পদ্মা সেতুর ৩৮তম স্প্যান স্থাপন, দৃশ্যমান হলো ৫৭০০ মিটার

  • 12:48 pm - November 21, 2020

নতুন সময় ডেস্ক : মাত্র ৯ দিনের মাথায় পদ্মাসেতুর ৩৮তম স্প্যানটি মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তের ১ ও ২ নম্বর খুঁটিতে স্থাপন করা হয়েছে। শনিবার দুপুর ২টা ৩৫ মিনিটে মাওয়া প্রান্তের ১ ও ২ নম্বর খুঁটির ওপর স্প্যানটি স্থাপন করা হয়। এর মাধ্যমে সেতুর এখন দৃশ্যমান হলো ৫৭০০ মিটার। ৪১ স্প্যানের মধ্যে বাকি এখন থাকছে মাত্র ৩টি।

পদ্মা সেতু কর্তপক্ষ জানিয়েছে, বিজয় দিবসের আগে অপর তিনটি স্প্যান স্থাপন করা হবে। এর মধ্যে নভেম্বরে আরও ১টি স্প্যান স্থাপন করা হবে।

পদ্মাসেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মো. আব্দুল কাদের বলেন, কুমারভোগের কন্সট্রাকশন ইয়ার্ড থেকে স্প্যানটি নিয়ে রওনা হয় ভাসমান জাহাজ ‘তিয়ান ই’। ‘১-এ’নামের নামের স্প্যানটি খুঁটির কাছে পৌঁছে দেওয়ার পর শুরু হয় বসানোর নানা প্রক্রিয়া। এ্যাংকরিংসহ অন্যান্য অনুষঙ্গিক কাজ শেষে দুপুর ২টা ৩৫ মিনিটে স্প্যানটি স্থাপন করা হয়। এর আগে ১২ নভেম্বর মাওয়া প্রান্তের ৯ ও ১০ নম্বর খুঁটিতে ৩৭তম স্প্যানটি স্থাপন করা হয়।

তিনি বলেন, সেতুর ৪২টি খুঁটির ওপর ৪১টি স্প্যান বসানো হবে। এর মধ্যে ৩৮টি স্প্যান বসে সেতুর দৃশ্যমান এখন ৫৭০০ মিটার। ৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্যের দ্বিতল সেতুর বাকি থাকবে আর মাত্র আধা কিলোমিটারের কম।

এছাড়া সেতুর অন্যান্য কার্যক্রমও চলছে দ্রুত গতিতে জানিয়ে তিনি বলেন, ইতোমধ্যে ১ হাজার ২১১টি রোডওয়ে স্লাব ও ১ হাজার ৮০০ রেলওয়ে স্লাব বসানো হয়ে গেছে। সংযোগ সেতু ও নদী শাসনের কাজও দ্রুত এগুচ্ছে। মূল সেতুর অগ্রগতি ৯০ শতাংশ আর সার্বিক অগ্রগতি ৮২ শতাংশ।

সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, ২০১৪ সালের ডিসেম্বরে শুরু হওয়া পদ্মাসেতু ২০২১ সালেই খুলে দেয়া হবে। (সূত্রঃ বাসস)

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au