জাতীয়

রাষ্ট্রপতির কাছে তিন দূতের পরিচয়পত্র পেশ

  • 6:37 am - November 20, 2020

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে বাংলাদেশে নবনিযুক্ত একজন হাইকমিশনার ও দু’জন রাষ্ট্রদূত তাদের পরিচয়পত্র পেশ করেছেন। দূতগণ হলেন- দক্ষিণ আফ্রিকার হাইকমিশনার জোয়েল সিবুসিসো দেবেলে, ইথিওপিয়ার রাষ্ট্রদূত তিজিতা মুলুগেতা এবং কাজাখস্তানের রাষ্ট্রদূত ইয়ারলান আলিমবেইভ। বঙ্গভবনে নবনিযুক্ত রাষ্ট্রদূতদের অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ সকলের সাথে বন্ধুত্ব, কারো সাথে শত্রুতা নয় এ নীতিতে বিশ্বাস করে। বাংলাদেশ সকল দেশের সাথে সম্পর্ক উন্নয়নে আগ্রহী।

রাষ্ট্রপতি বর্তমান করোনা মহামারির প্রেক্ষাপটে ইথিওপিয়া, দক্ষিণ আফ্রিকা ও কাজাখস্তানের করোনা পরিস্থিতি সম্পর্কে খোঁজ-খবর নেন এবং বিশ্বকে করোনামুক্ত করতে সকল দেশ ও সংস্থা একযোগে কাজ করবে বলে আশা প্রকাশ করেন। কূটনৈতিক সম্পর্কের পাশাপাশি বাণিজ্য-বিনিয়োগ সম্প্রসারণ খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি ইথিওপিয়া, দক্ষিণ আফ্রিকা ও কাজাখস্তান সরকারকে বাংলাদেশে স্থায়ী মিশন স্থাপনের আহ্বান জানান। তিনি বলেন, এর মাধ্যমে পারস্পরিক বাণিজ্য-বিনিয়োগসহ বহুপাক্ষিক সম্পর্ক সম্প্রসারিত হবে এবং দেশের জনগণ উপকৃত হবে।

বাংলাদেশ ঔষধ, পোশাক, সিরামিকস, পাট ও পাটজাত পণ্যসহ আন্তর্জাতিক মানের বিভিন্ন পণ্য তুলনামূলক সাশ্রয়ী মূল্যে উৎপাদন করে উল্লেখ করে তিনি বাংলাদেশ থেকে আমদানি বাড়াতে রাষ্ট্রদূতদের উদ্যোগ নেয়ার আহ্বান জানান। এছাড়া, বাংলাদেশে প্রচুর দক্ষ জনশক্তি রয়েছে উল্লেখ করে তিনি বাংলাদেশ থেকে জনশক্তি নেয়ার জন্য তাদের প্রতি আহ্বান জানান। নবনিযুক্ত রাষ্ট্রদূতগণ বলেন, তারা বাংলাদেশের সাথে স্ব স্ব দেশের বিদ্যমান সম্পর্ক জোরদারে সার্বিক প্রয়াস অব্যাহত রাখবেন। রাষ্ট্রদূতগণ তাদের দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন।

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম শামিম উজ জামান, রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন, সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান এসময় উপস্থিত ছিলেন।
সূত্র : বাসস

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au