প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…
নুরুল আবছার চৌধুরী, রাঙ্গুনিয়া প্রতিনিধি : চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলার ১১নং চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নে আসন্ন নির্বাচনে সুধীর ধরকে চেয়ারম্যান পদে দেখতে চাই চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের জনসাধারণ ।
বাবু সুধীর ধর সসুনামের সাথে দীর্ঘদিন ধরে চন্দ্রঘোনা দোভাষী বাজার ব্যাবসা করে আসছে। সেই সুবাদে তিনি চন্দ্রঘোনা দোভাষী বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে পরপর তিনবার সমিতির সহ-সভাপতি ও চন্দ্রঘোনা আওয়ামী লীগের ৮নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক। এলাকাবাসীর কাছে তিনি একজন সৎ ও আদর্শবান ব্যাক্তি হিসেবে পরিচিত লাভ করে আসছেন এবং তিনি অত্র এলাকার সাধারণ মানুষের মাঝে একজন প্রিয় মুখ।
বাবু সুধীর ধর সনাতনী ধর্মের হলেও ব্যক্তি হিসেবে সকল ধর্মিয় লোকজনের কাছে সমান জনপ্রিয়। তিনি দীর্ঘদিন ধরে সমাজ সেবা, ধর্মিয়, শিক্ষায়, গ্রাম মহাল্লায় গরিব দু:খিদের মাঝে দান-দক্ষিনা দিয়ে আসায় এলাকায় দানবীর হিসাবে পরিচিতি। একজন সৎ ও এলাকার জনসাধারণের উন্নয়নের আসন্ন চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে অত্র এলাকার চেয়ারম্যান হিসেবে দেখতে চাই সচেতন মহল থেকে শুরু করে সাধারণ জনগণ।
এই ব্যাপারে বাবু সুধীর ধর এর কাছে জানতে চাইলে তিনি প্রতিবেদকে জানান, এলাকার জনসাধারণের উন্নয়ন ও কল্যাণে এলাকাবাসী চাইলে আমি আগামী নির্বাচনে অংশ নিতে প্রস্তুত।
তিনি আরও বলেন, আমি দীর্ঘদিন ধরে ব্যাক্তিগত ব্যানারে থেকে এলাকায় ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের মাঝে সেবা চালিয়ে আসছি। তার মধ্যে উপ-শহর হিসাবে খ্যাত দোভাষী বাজারে ব্যাবসায়ীদের মুল্যবান ভোটে তিনবার সহ-সভাপতি নির্বাচিত করেছেন। তাদের দেওয়া মুল্যবান ভোটের ইজ্জত রক্ষা করেছি। এবারে সরকারের ব্যানারে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়ে জনগণের সেবায় নিজেকে সপে দিতে চাই বলেও জানান তিনি।
দোভাষী বাজারে ব্যবসায়ী সমিতির সদস্য গাজী আবু জাফর বলেন, সুধীর দা একজন সাদা মনের মানুষ। তিনি গত তিনবারে দোভাষী বাজারের ব্যাবসায়ি সমিতি সহ-সভাপতি নির্নাচিত হয়ে বাজারে সততার সাথে দায়িত্ব পালন করে এলাকায় দৃষ্টান্ত স্থাপন করেছে। এ বাবুকে আমরা চেয়ারম্যান পদে দেখতে চাই।
তিনি আরো বলেন, চন্দ্রঘোনায় এই পদটা নিয়ে বিভিন্ন গ্রুপে বিভাক্ত হয়ে পড়ায় এলাকায় সমস্যা সৃষ্টি হচ্ছে। আমাদের রাঙ্গুনিয়ার সংসদীয় আসনের মাননীয় সাংসদ ও তথ্যমন্ত্রী ড: হাসান মাহমুদ মহোদয় সংখ্যালঘু পরিবারের থেকে এইবার এ সৎ, সাহসী, দানবির, সমাজ সেবক ও তৃণমুল থেকে আসা যুগ ষুগ আওয়ামীগের ডোনার বাবু সুধীর ধরণের মাননীয় মন্ত্রী ড. হাসান মাহমুদ মহোদয় যদি চেয়ারম্যান পদে মনোনয়ন দেন তাহলে ইউনিয়নের অত্র ইউনিয়নের সকল অপকর্মের অবসান ঘটিয়ে শান্তি ফিরে আসবে।
এই ব্যাপারে এলাকার আরো একাধিক মানুষ বলেন, তাকে চেয়ারম্যান প্রার্থী দিলে উন্নয়নের কাজে তরান্বিত হবে এবং সন্ত্রাস ও মাদক মুক্ত একটি ইউনিয়ন হবে।
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au