আন্তর্জাতিক

আমেরিকায় ৩ ট্রিলিয়নের করোনা বিল হাউসে পাস

  • 8:54 am - May 16, 2020
আমেরিকায় ৩ ট্রিলিয়নের করোনা বিল হাউসে পাস

ঢাকা: করোনাভাইরাস মহামারিতে বিপর্যস্ত আমেরিকা। একদিকে প্রাণ হারাচ্ছেন মানুষ, অন্যদিকে লকডাউনে ভেঙে পড়ছে দেশের অর্থনীতি। এরইমধ্যে বেকার হয়ে পড়েছেন সাড়ে ৩ কোটি বাসিন্দা। এমন পরিস্থিতিতে আমেরিকার পার্লামেন্ট কংগ্রেসের নিন্মকক্ষ হাউস অব রিপ্রেজেন্টিটিভে ৩ লাখ কোটি ডলারের করোনা রিলিফ বিল পাশ হয়েছে। বিরোধীদল ডেমোক্রেট সংখ্যাগরিষ্ঠ হাউসে শুক্রবার বিলটি পাস হলেও ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির অধীনে থাকা উচ্চকক্ষ সিনেটে বিলটি পাস হওয়া অনিশ্চিত। করোনায় ভেঙে পড়া অর্থনীতি সচলের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লকডাউন বাতিলের পক্ষে থাকলেও বিরোধীদলের পাস করা বিলের পক্ষে নেই তার রিপাবলিকান পার্টি। ট্রাম্পের দল এ বিলকে ‘আগামী নির্বাচনে ডেমোক্রেটদের ভোট বাগানোর গলাকাটা বিল’ বলে আখ্যা দিয়েছে। খবর সিএনএন ও এনডিটিভির।

করোনায় সৃষ্ট পরিস্থিতি মোকাবেলায় বিরোধী দল ডেমোক্র্যাটের প্রস্তাবিত তিন ট্রিলিয়ন ডলারের সহায়তা বিলটি শুক্রবার হাউস অব রিপ্রেজেন্টেটিভে ২০৮-১৯৯ ভোটে পাস হয়েছে। এর মধ্যে একজন রিপাবলিকান বিলের পক্ষে রায় দিয়েছেন, বিপরীতে ১৪ ডেমোক্র্যাট প্রতিনিধি বিলটির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।

করোনা রিলিফ প্যাকেজ খ্যাত এই বিলের আওতায় একজন মানুষকে কমপক্ষে ১২০০ ডলার (প্রায় এক লাখ টাকা) করে দেওয়া হবে। এছাড়া বেকার ভাতাসহ এতে আরও রয়েছে স্থানীয় সরকারের জন্য প্রায় ১ ট্রিলিয়ন ডলারের সহায়তা। করোনাভাইরাস পরীক্ষা এবং সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে আসা ব্যক্তিদের শনাক্তকরণ পদ্ধতি আরও সম্প্রসারিত করা। ভাড়াটিয়াদের বাড়িভাড়া প্রদানে সহায়তা, বাড়ির মালিকদের ঋণ ও ইউটিলিটি বিল (বিদ্যুৎ, গ্যাস অন্যান্য) প্রদানে সহায়তা। পুষ্টি সহায়তার জন্য ১০ বিলিয়ন ডলার সহায়তা দেয়া। ফেডারেল অফিসের নির্বাচনের জন্য জরুরি পরিকল্পনা এবং প্রস্তুতির জন্য রাজ্যগুলোকে ৩.৬ বিলিয়ন ডলার অনুদান দেয়া।

বিলের পক্ষে হাউসের স্পিকার এবং ডেমোক্র্যাট দলের নেতা ন্যান্সি পেলোসি বলেন, খ্যাতনামা বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো ঋণখেলাপি হয়েছে। মার্চ থেকে গত সপ্তাহ পর্যন্ত ৩ কোটি ৬০ লাখ আমেরিকান বেকার ভাতার জন্যে আবেদন করেছেন। এসব থেকেই অনুমিত হচ্ছে কোথায় অবস্থান করছি আমরা। এমন অবস্থার অবসান ঘটাতে করোনা রিলিফসহ বিভিন্ন সেক্টরে প্রণোদনার বিকল্প নেই।

পেলোসি আরও বলেন, আমি আমার সদস্যদের নিয়ে খুব গর্বিত। কেননা তারা আমেরিকার জনগণের স্বাস্থ্য, জীবনযাত্রার জন্য এবং আমাদের গণতন্ত্রের জন্য স্মরণীয় কিছু করেছে।

তবে নভেম্বরের নির্বাচনে নিজেদের ভোট ব্যাংক সুসংহত রাখার অভিপ্রায়ে ডেমক্র্যাটরা এমন বিল পাশ করলো বলে অভিযোগ রিপাবলিকানদের। অনেক রিপাবলিকান সিনেটর বলছেন, এ বিল ডেমোক্রেটদের আগামী নির্বাচনে ভোটের বাজারে গলাকাটার উদার ইচ্ছার প্যাকেজ।

হাউসে রিপাবলিকান নেতা টম কোল বলেন, এটা বলতে দ্বিধা নেই যে এই বিল ডেমোক্রেটদের করোনা সংকটে সাড়ার নামে ভোট বাগানোর এজেন্ডা। তিনি জোর দিয়ে বলেন, ‘এমন বিল সিনেট পাস করবে না, প্রেসিডেন্ট ট্রাম্প তাতে সই করবেন না। ’

এতে করেই রিপাবলিকান শাসিত সিনেটে বিলটি পাশের সম্ভাবনা খুবই ক্ষীণ বলে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন। যদিও সিনেটে রিপাবলিকানদের সঙ্গে এই বিল নিয়ে দেন-দরবার চালানো হবে বলে জানান হাউস স্পিকার পেলোসি।

অবশ্য, করোনা রিলিফ প্যাকেজ হিসেবে গত মার্চে ২.২ ট্রিলিয়ন ডলারের বিল পাশে রিপাবলিকানরাও ভোট দিয়েছিলেন, ট্রাম্পও তা অনুমোদন করেছিলেন।

এই শাখার আরও খবর

মালয়েশিয়ায় দক্ষ শ্রমিক পাঠানোর জন্য উন্মুখ হয়ে আছে বাংলাদেশ, কর্মীদের রেমিট্যান্সের জোয়ার! রিজার্ভের পালে হাওয়া–

নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়ায় দক্ষ শ্রমিক পাঠানোর জন্য উন্মুখ হয়ে আছে বাংলাদেশ। এই শ্রমিকরা স্বল্প খরচে মালয়েশিয়া যেতে পারলে সেখানকার শ্রমিক সংকট নিরসন ও তাদের অর্থনীতিতে…

১০৩ বিলিয়ন ডলার বিদেশি ঋণ রেখে গেছে আওয়ামী সরকার

ঢাকা: আওয়ামী সরকারের শাসন আমলে বাংলাদেশ বিদেশি ঋণে রেকর্ড ভেঙেছে। গত জুন মাস শেষে বিদেশি ঋণ ছাড়িয়েছে ১০৩ বিলিয়ন ডলার। বুধবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের…

ফারাক্কার ১০৯ গেট খুলল ভারত, বন্যাঝুঁকিতে বাংলাদেশের যেসব জেলা

ঢাকা: ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। সোমবার (২৬ আগস্ট) গেট খুলে দেয়া হয়। এতে একদিনে বাংলাদেশে ঢুকবে…

বাংলাদেশকে উল্টো ক্রিকেট শেখাল যুক্তরাষ্ট্র

ক্রীড়া; র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবধান ১০। গুটি কয়েক টেস্ট খেলুড়ে দেশের মধ্যে র‍্যাঙ্কিংয়ের পার্থক্যে স্পষ্ট দুই দলের শক্তির ব্যবধানও। যুক্তরাষ্ট্রে আবার ক্রিকেট প্রচলন…

গরমে মরছে মুরগি, ক্ষতির মুখে খামারিরা

অর্থনীতি : চলমান তীব্র দাবদাহে বিপাকে পড়েছেন দেশের পোলট্রি খামারিরা। ঈদের পর থেকে শুরু হওয়া এই তাপপ্রবাহে হিট স্ট্রোকের কারণে প্রতিদিন তাদের মুরগি মারা যাচ্ছে।…

ভিসা ছাড়াই ওমরাহ করতে পারবেন বাংলাদেশিরা : সৌদি রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান জানিয়েছেন, সাউদিয়া এয়ারলাইন্সে ট্রানজিটের যাত্রী হয়ে বাংলাদেশের নাগরিকরা ভিসা ছাড়াই সৌদি আরবে পবিত্র…

যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা নিয়ে বাংলাদেশ চিন্তিত নয়: আল জাজিরাকে পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচন যেন অবাদ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয় তার জন্য বাংলাদেশকে চাপে রেখেছে ওয়াশিংটন। শুধু তাই নয়…

ব্রিকস সম্মেলন এজেন্ডা বাস্তবায়নই এবারের আয়োজনের মূল লক্ষ্য

ঢাকা: এজেন্ডা বাস্তবায়নকে গুরুত্ব দিয়ে দক্ষিণ আফ্রিকায় শুরু হয়েছে ১৫তম ব্রিকস সম্মেলন। এবারের আয়োজনে সবচেয়ে বেশি জোর দেয়া হবে, উন্নয়শীল দেশগুলোতে জোটটির রাজনৈতিক এবং অর্থনৈতিক…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au