সারাদেশ

কিশোরগঞ্জে আমন ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে স্বস্তির হাসি

  • 8:27 am - November 15, 2020

লাতিফুল আজম, কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি : সূর্যের আলোয় কুয়াশা ভেদ করে বেরিয়ে আসে ভোরের প্রকৃতি।ধীরে ধীরে স্পষ্ট হতে শুরু করে দিগন্ত বিস্তৃত আমন ক্ষেত।সোনা রোদে মাঠে সোনালী ধানের শিষ ঝিকিয়ে উঠেছে। আর পাকা ধানের ম-ম গন্ধে মাতোয়ারা কৃষকের চোখে-মুখে ফুটে উঠেছে খুশির ঝিলিক।

এই হেমন্তে কাটা হবে ধান,আবার শূন্য গোলায় জাগবে ফসলের বান-বান এসেছে ফসলের।এখন গোলা ভর্তি ধান। মরা কার্তিকের শেষ।শুরু হয়েছে সমৃদ্ধির অগ্রহায়ণ।লোককবির ভাষায় আইলো অগ্রাহায়ণ খুশিতে নাচে প্রাণ।চাষী কাঁচিতে দিল শান। কাঁচি হাতে কচা কচ কাটে চাষি পাকা ধান।নতুন চালে হবে নবান্ন। ঘরে ঘরে পিঠে পুলির আয়োজন। উৎসব পরিবেশে আগামী এক সপ্তাহের মধ্যে পুরো উপজেলা জুড়ে চলবে আমন ধান কাটা মাড়াইয়ের মহোৎসব।

চলতি মৌসুমে আমন ধানে দেখা দিয়েছে ত্রিমুখী লাভের সম্ভাবনা,ধানের বাম্পার ফলন,ন্যায্য মূল্য, বাজারে খড়ের চাহিদা ব্যাপক সবকিছু মিলিয়ে কিষাণ-কিষাণীর মুখে দেখা গেছে আনন্দের ছাপ। ইতিমধ্যে আগাম জাতের আমন ধান কাটা মাড়াই করে আবার একই জমিতে আরেকটি অল্পসময়ের বাড়তি আলু বা সরিষার মতো ফসল চাষাবাদ করে ইরি ধান সময়মত লাগাতে পারবে কৃষক।

সরেজমিনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ঘুরে দেখা গেছে,মাঠের পর মাঠ ধানি বিলগুলো সবুজের আবহ পেরিয়ে পাকা আমন ধান সোনালী হাসির শোভা ধারণ করছে। সদর ইউনিয়নের ইসমাইল গ্রামের কৃষক আজাদ আলী, মধ্য রাজিবের গাউসুল আজম,বাহাগিলী ইউনিয়নের দুলাল হোসেনসহ অনেকে জানান,সকল প্রতিকুল অবস্থা কাটিয়ে গত বছরের তুলনায় এবার রোপা আমনের ভাল ফলন হবে। পাশাপাশি গো-খাদ্য হিসেবে কাঁচা খরের ব্যাপক চাহিদা থাকায় খড় ব্যবসায়ীগণ ধান কাটা-মাড়াইয়ের পর বাড়ি থেকে কাঁচা খড় বাজারে নিয়ে বিক্রি করছেন।

কিশোরগঞ্জ উপজেলা কৃষি অফিসার মোঃ হাবিবুর রহমান জানান,চলতি মৌসুমে উপজেলায় ১৪ হাজার ৯২৯ হেক্টর জমিতে রোপা আমন ধানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।তবে এ বছর লক্ষ্যমাত্রার চেয়েও বেশি ফলনের আশা করছেন তিনি।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au