সারাদেশ

গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক ১০ দিনের প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট প্রদান

  • 1:42 pm - November 12, 2020

রুবেল মিয়া, মির্জাপুর ( টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ১০ নং গোড়াই ইউনিয়নের দেওহাটা এ.জে উচ্চ বিদ্যালয়ে গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষনের ( পুরুষ-মহিলা) দের কে ১০ দিনের প্রশিক্ষণ শেষে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে সার্টিফিকেট প্রদান করা হয়।

আজ বৃহস্পতিবার (১২,নভেম্বর) মির্জাপুর উপজেলা আনসার ও ভিডিপির উদ্যোগে দুপুরে দেওহাটা এ.জে উচ্চ বিদ্যালয়ে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠান পবিত্র কুরআন তেলোয়াতের মধ্য দিয়ে শুরু করা হয়।

মির্জাপুর উপজেলা আনসার ও ভিডিপি’র অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ হারুন অর রশিদের সভাপতিত্বে এবং আ.সাত্তার সিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য করেন, মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব আব্দুল মালেক।

এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওহাটা এ.জে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খোরশেদ আলম এবং উপজেলা আনসার ভিডিপির প্রশিক্ষীকা মরিয়ম আক্তার ৷ মির্জাপুর উপজেলা আনসার ও ভিডিপির অফিসার ( ভারপ্রাপ্ত ) মোঃ হারুন অর রশিদ বলেন, গত ১০ দিনের মৌলিক প্রশিক্ষনে অংশ গ্রহন করেছে ৩২জন পুরুষ ও ৩২ জন মহিলা। মোট ৬৪ জন পুরুষ ও মহিলাদের মধ্যে বিভিন্ন ধরণের আইনগত ও সামাজিকতার উপর প্রশিক্ষণ দেওয়া হয় দেশের জনগনের স্বার্থে। এদের মধ্যে থেকে প্রশিক্ষণের মাধ্যমে সেরা তিনজনকে পুরস্কার দেওয়া হয়।

প্রথম হয়েছেন মোঃ আবুল কালাম (গ্রাম দলপতি ) দ্বিতীয় হয়েছেন সুলতানা আক্তার ( সেক্টর কমান্ডার) ও তৃতীয় হয়েছেন ইসরাত জাহান ইভা (গ্রাম দলনেত্রী) এবং প্রত্যেক প্রশিক্ষনার্থীদের কে নগদ ১৫০০ টাকা ও একটি করে মাস্ক বিতরণ করা হয়।

দশদিন ধরে এই ৩২ জন পুরুষ ও ৩২ জন মহিলাদের প্রশিক্ষণ করিয়াছেন মির্জাপুর উপজেলার নির্বাহী অফিসার, উপজেলা কৃষি অফিসার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার, উপজেলা প্রাণী সম্পদ অফিসার, মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা, আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপক ও উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষীকাগণ।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au