প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…
সোহেল রানা, যশোর প্রতিনিধিঃ যশোরের শার্শায় ইট ভাটার ট্রাকের ধাক্কায় শিক্ষার্থী বহনকারী ভ্যানের সংঘর্ষে শেফা খাতুন (১৪) নামে এক শিক্ষার্থী ও ভ্যান চালক আবু হানিফ নিহত হয়েছেন।এ ঘটনায় গুরুতর আহত হয়েছে ওই ভ্যানে থাকা জ্যোতি ও অহনা নামের আরো দুই শিক্ষার্থী। ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার সকাল ৯টার সময় নাভারণ-সাতক্ষীরা মহাসড়কের খাজুরা নামক স্থানে।
নিহত শেফা খাতুন উপজেলার কাঠুরিয়া গ্রামের সামীউল ইসলামের মেয়ে। আহত শিক্ষার্থী জ্যোতি খাতুন একই গ্রামের আবুল কালাম লিটন এবং অহনা ইকরামুল কবীরের মেয়ে। তারা উভয়ই একে অপরের চাচাতো বোন এবং বুরুজ বাগান পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, সকালে এ্যাসাইনমেন্ট পরীক্ষার খাতা জমা দেওয়ার জন্য ভ্যানযোগে স্কুলে যাচ্ছিল তারা। প্রতিমধ্যে খাজুরা নামকস্থানে পৌছালে বিপরিত দিক থেকে ছেড়ে আসা দ্রুতগামী একটি ইট ভাটার ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।ঘটনাস্থলেই শিক্ষার্থী শেফা খাতুনের মৃত্যু হয়।
স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভ্যান চালক আবু হানিফের মৃত্যু হয়।নিহত আবু হানিফ ওই গ্রামের নিছার উদ্দিনের ছেলে।
এদিকে সড়কে ভয়াবহ দূর্ঘটনার খবর শুনে ঘটনাস্থলে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান চৌধুরী,শার্শা সদর ইউনিয়নের চেয়ারম্যান সোহরাব হোসেন, বুরুজবাগান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহাবুদ্দিন আহমেদ।
নাভারণ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত ইনচার্জ টিটু নাথ নিশ্চিত করে বলেন,ঘটনা জানার সাথে সাথে ঘটনাস্থলে পৌছায়। ঘাতক ট্রাক নিয়ে চালক পালিয়ে গেছে।তদন্ত পূর্বক তাদেরকে আটক করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au