আন্তর্জাতিক

হোয়াইট হাউস ছাড়লেও যেসব সুবিধা পাবেন ট্রাম্প

  • 7:12 am - November 09, 2020

নতুন সময় ডেস্ক : চূড়ান্ত হয়েছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল। শিগগিরই হোয়াইট হাউস ছাড়তে হবে বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। তবে হোয়াইট হাউস ছাড়লেও ‘সাবেক প্রেসিডেন্ট’ হিসেবে সরকারের নীতি অনুযায়ী ট্রাম্প ও তার পরিবার পবেন আজীবন পেনশনসহ বিভিন্ন সুবিধা। আমেরিকার সংবিধান মোতাবেক এখন পর্যন্ত যেসব প্রেসিডেন্ট অবসরে গিয়েছেন, তাদের সবার জন্যই সরকারি খাত থেকে একটি মোটা অংকের অর্থ বরাদ্দ থাকে প্রতি বছরের বাজেটে।

বলতে গেলে সাবেক প্রেসিডেন্টদের যাবতীয় খরচ বহন করে সরকার। সেই সূত্র ধরে ডোনাল্ড ট্রাম্প অবসরে যাওয়ার সঙ্গে সঙ্গেই পাবেন অভিজাত এলাকায় অফিস পরিচালনার জন্য বিশাল জায়গা। যার যাবতীয় খরচ বহন করবে সরকার। এছাড়া ওই অফিসে যেসব কর্মী কাজ করবেন, সরকার বহন করবে তাদের খরচও। আর বিভিন্ন ভ্রমণ ও টেলিফোন খরচ বাবদ ভাতা পাবেন ‘সাবেক’ হতে চলা এই প্রেসিডেন্ট।

শুধু প্রেসিডেন্ট নয়, বরং অবসর নেওয়ার পর সরকারি সুবিধা পাবেন প্রেসিডেন্টের পরিবারও। ট্রাম্প ও তার পরিবারের জন্য সিক্রেট সার্ভিসের নিরাপত্তা রক্ষার সুবিধার সব খরচই বহন করবে সরকার। এছাড়া সাবেক প্রেসিডেন্টের স্বামী বা স্ত্রী আজীবন পেনশন পাবেন বছরে ২০ হাজার ডলার। সঙ্গে তারাও পান ঘোরাঘুরি, টেলিফোন ও যোগাযোগের যাবতীয় খরচ।

আমেরিকার সংবিধানের রীতি অনুযায়ী, সব সাবেক প্রেসিডেন্টই বেতন পান প্রেসিডেন্টের ক্যাবিনেটের সদস্যদের মাইনের মতো। ২০১৭ সালে এর পরিমাণ ছিল বছরে ২ লাখ ৭ হাজার ৮০০ ডলার। আমেরিকার যে ৪৪ জন প্রেসিডেন্ট অবসরে গিয়েছেন, তাদের সবার জন্যই সরকার এসব সুবিধা দিয়ে আসছে।

সরকারি এমন সব সুবিধা ছাড়াও আমেরিকার সাবেক প্রেসিডেন্টরা আত্মজীবনী লিখে, কর্পোরেট সংস্থার পরিচালনা বোর্ডের সদস্য হয়ে বা বিশ্বের নানা প্রান্তে আমন্ত্রণী বক্তৃতা দিয়েও উপার্জন করেন। আমেরিকার সংবিধানে সেই অধিকার দেওয়া হয়েছে। অবসর নেওয়ার পর সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার অফিসের জায়গার জন্য খরচ জানানো হয়েছিল ৫ লাখ ৩৬ হাজার ডলার।

সাবেক প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশের ঘোরাঘুরির জন্য খরচ বরাদ্দ করা হয়েছিল ৬৮ হাজার ডলার। বিভিন্ন আমন্ত্রণী বক্তৃতা দিয়ে সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন উপার্জন করেছিলেন সাড়ে ৬ কোটি ডলার। আর আত্মজীবনী ছাপিয়ে তিনি রোজগার করেছিলেন দেড় কোটি ডলারেরও বেশি। এই সব সুবিধায় এখন পাবেন বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্প।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au