সারাদেশ

সেন্টার ফর ন্যানোটেকনোলজি রিসার্চ এর উদ্যোগে ওয়েবিনার অনুষ্ঠিত

  • 4:29 pm - November 07, 2020

জিয়াউল হক জুমন : আলোক সংবেদনশীল ইলেকট্রনিক যন্ত্রের মাধ্যমে নিশ্চিদ্র নিরাপত্তা যেমন নিশ্চিত করা যায় তেমনি ইলেক্ট্রনিক ডিসপ্লে সিস্টেমকে করা যায় আরও ঝকঝকে। ফাইবার অপটিক সিস্টেমস, অপটিক্যাল মেমোরি চিপস, রিমোট কন্ট্রোল ডিভাইস ইত্যাদি ক্ষেত্রে ফটোসেন্সরস বহুলভাবে ব্যবহৃত হয়।

আর এসব সেন্সর তৈরিতে ন্যানোটেকনোলজির ব্যবহার তাদের কার্যক্ষমতা ও সুক্ষতাকে বহুগুণে বৃদ্ধি করে। একারণে ন্যানোবিজ্ঞানীগণ ফটোসেন্সর গবেষণায় আগের যেকোন সময়ের চেয়ে বর্তমানে অনেক বেশি মনোনিবেশ করেন।

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) এর সেন্টার ফর ন্যানোটেকনোলজি রিসার্চ (সিএনআর) এর উদ্যোগে শনিবার সকালে “ফটোসেন্সরস ফর ইমার্জিং ন্যানোটেক এপ্লিকেশনস’ শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে।

উক্ত ওয়েবিনারে মূল প্রবন্ধ পাঠ করেন আমেরিকার ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া ডেভিস এর ইলেক্ট্রিক্যাল এন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের পোস্ট ডক্টরাল গবেষক ড. মোঃ ওয়ায়েশ করোণী। ফটোসেন্সরের গঠন, বিভিন্ন ন্যানোমেটেরিয়েলস এর ব্যবহার, ন্যানোফেব্রিকেশন, সেন্সিং সক্ষমতা বৃদ্ধির উপায় ইত্যাদি বিষয় তিনি উক্ত প্রবন্ধে উপস্থাপন করেন।

প্রবন্ধ পাঠ শেষে উক্ত প্রবন্ধের ওপর আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয় এর ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক্স বিভাগের সহকারী অধ্যাপক ড. মাইনুল হোসেন।

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ এর রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুব রব্বানী এর সভাপতিত্বে আয়োজিত ওয়েবিনারে একই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. এস. মোছাদ্দেক আহমদ স্বাগত বক্তব্য প্রদান করেন।

ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির ডিন অধ্যাপক ড. এবিএম ছিদ্দিক হোসাইন ওয়েবিনারটি উদ্বোধন করেন এবং একবিংশ শতাব্দির চাহিদা পুরণে ন্যানোটেকনোলজি বিষয়ে গবেষনায় গভীর মনোনিবেশ করার উপর গুরুত্বারূপ করেন।

দেশ বিদেশে অবস্থানরত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক, ও গবেষকগণ উক্ত ওয়েবিনারে অংশ নেন। এআইএইবি এর পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. মাসুদ পারভেজ প্রশ্নোত্তর পর্ব সঞ্চালনা করেন।

একই বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির এসোসিয়েট ডিন অধ্যাপক ড. মো. আব্দুর রহমানের সমাপনী বক্তব্যের মাধ্যমে ওয়েবিনারটি শেষ হয়।

উল্লেখ্য, সেন্টার ফর ন্যানোটেকনোলজি রিসার্চ গত মার্চ মাসে ন্যানোটেকনোলজি বিষয়ের ওপর একটি আন্তর্জাতিক সিম্পোজিয়াম সফলভাবে আয়োজন করে যাতে দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের দুই শতাধিক ছাত্র, শিক্ষক ও গবেষকগণ অংশগ্রহণ করেন।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au