অর্থনীতি

করোনায় ক্ষতিগ্রস্ত ২০ লাখ ট্রেডিং ব্যবসায়ী পাচ্ছে প্রণোদনা

  • 7:58 am - November 07, 2020
করোনায় ক্ষতিগ্রস্ত ২০ লাখ ট্রেডিং ব্যবসায়ী পাচ্ছে প্রণোদনা

ঢাকা: করোনার প্রভাব মোকাবিলা করে ঘুরে দাঁড়াতে দেশব্যাপী ক্ষতিগ্রস্ত প্রায় ২০ লাখ ট্রেডিং ব্যবসায়ীকে ৬ হাজার কোটি টাকা ঋণ সহায়তা দেয়া হবে। প্রধানমন্ত্রী ঘোষিত এসএমই (ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা) খাতের প্রণোদনা প্যাকেজ থেকে এ ঋণ সহায়তা দেয়া হবে বলে কেন্দ্রীয় ব্যাংক ও অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, এসএমই প্রণোদনা প্যাকেজের মতো ঋণের সুদের হার ৯ শতাংশ হবে। যার মধ্যে ৪ শতাংশ দেবে ঋণগ্রহীতা আর বাকি ৫ শতাংশ ভর্তুকি হিসেবে দেবে সরকার। ট্রেডিং ব্যবসায়ীদের এসব সুবিধার আওতায় আনতে এসএমই প্রণোদনা প্যাকেজ নীতিমালা সংশোধনের প্রস্তাব দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

৬ হাজার কোটি টাকা সীমা নির্ধারণের জন্য সম্মতি চেয়ে অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাবও পাঠানো হয়েছে। প্রণোদনার প্যাকেজ থেকে অর্থায়ন করার বিষয়ে এর মধ্যেই বাংলাদেশ ব্যাংক ও অর্থমন্ত্রণালয় নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।

এছাড়া এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠানের সিনিয়র সচিব আসদুল ইসলাম। তবে মৌখিক এ নির্দেশ কার্যকর করতে সম্মতি চেয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

সূত্র আরও জানায়, করোনায় ক্ষতিগ্রস্ত উৎপাদনমুখী শিল্প, রফতানি ও সেবা এবং এসএমই খাতের বাইরে দেশব্যাপী প্রায় ২০ লাখ ট্রেডিং ব্যবসায়ী আছেন। করোনায় এরা ক্ষতিগ্রস্ত হলেও তাদের কোনও সুবিধা দেয়া হয়নি। কোনও ধরণের প্যাকেজের আওতায়ও আসেনি তারা। এসব ক্ষতিগ্রস্ত ট্রেডিং খাতকে প্রণোদনা প্যাকেজের আওতায় আনতে অর্থ সচিবের কাছের সম্মতি চেয়ে সম্প্রতি চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

চিঠিতে বলা হয়, ‘দেশব্যাপী ট্রেডিং ব্যবসায়ীরা কোভিড-১৯-এ ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিভিন্ন ব্যবসায়ী সংগঠন থেকে ঋণ সহায়তা চেয়ে প্রস্তাব দিয়েছে। যার ফলে প্রণোদনা প্যাকেজের ২০ হাজার কোটি টাকা থেকে ৩০ শতাংশ অর্থ এ খাতে ঋণ সহায়তার বিষয়টি বিবেচনা করা যেতে পারে। গত ৭ এপ্রিল আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে কেন্দ্রীয় ব্যাংককে চিঠি দেয়া হয়েছে সরকার ঘোষিত বিভিন্ন প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নের জন্য।

পরে এসএমই খাতের প্রণোদনা প্যাকেজে ট্রের্ডি খাতেকে অন্তর্ভুক্ত করার সুপারিশ করে কেন্দ্রেীয় ব্যাংক। ফলে এসএমই খাতের প্রণোদনা প্যাকেজের ২০ শতাংশ ট্রেডিং খাতের জন্য বরাদ্দ রাখতে নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া এ ব্যাপারে সুনির্দিষ্ট প্রস্তাব রাষ্ট্রায়ত্ত ব্যাংগুলো আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও কেন্দ্রীয় ব্যাংকে পাঠাবে। এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের চিঠিতে বলা হয়, ট্রের্ডি ব্যবসায়ীদের প্রণোদনা প্যাকেজের বিষয়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো এখনও কোনও প্রস্তাব পাঠায়নি।

এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, এসএমই খাতে ট্রেডিং ব্যবসাকে অন্তর্ভুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে। ফলে বাড়বে ঋণ বিতরণ।

এই শাখার আরও খবর

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

কৃষকরা যাতে বৈষম্যের শিকার না হয় সেজন্য তারেক রহমান দেশের কৃষকদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন: ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব 

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও যশোর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব বলেছেন, কৃষকরা…

১০৩ বিলিয়ন ডলার বিদেশি ঋণ রেখে গেছে আওয়ামী সরকার

ঢাকা: আওয়ামী সরকারের শাসন আমলে বাংলাদেশ বিদেশি ঋণে রেকর্ড ভেঙেছে। গত জুন মাস শেষে বিদেশি ঋণ ছাড়িয়েছে ১০৩ বিলিয়ন ডলার। বুধবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের…

গরমে মরছে মুরগি, ক্ষতির মুখে খামারিরা

অর্থনীতি : চলমান তীব্র দাবদাহে বিপাকে পড়েছেন দেশের পোলট্রি খামারিরা। ঈদের পর থেকে শুরু হওয়া এই তাপপ্রবাহে হিট স্ট্রোকের কারণে প্রতিদিন তাদের মুরগি মারা যাচ্ছে।…

অপহৃত ব্যাংক কর্মকর্তার মুক্তিতে ২০ লাখ টাকা চেয়েছে কুকি চিন: র‌্যাব

ঢাকা: বান্দরবানে অপহৃত সোনালী ব্যাংক কর্মকর্তা নিজাম উদ্দিনের ৩৬ ঘণ্টা পরেও উদ্ধার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। এর মধ্যে তার মুক্তিতে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি…

শতকোটি টাকার দুর্নীতি: সপরিবারে ফাঁসছেন সাবেক ব্যাংক কর্মকর্তা বাচ্চু

নিজস্ব প্রতিবেদক:  জমি কেনার নামে অবৈধ শতকোটি টাকা বৈধ করার চেষ্টা করেছেন আলোচিত বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চু। এ কাজে তাকে সহযোগিতা করেছেন…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au