সারাদেশ

ময়মনসিংহের পাগলায় আক্তারুজ্জামান বাচ্চুর পক্ষে ৫০০পরিবারের মাঝে ‘উপহার বিতরন”

  • 11:17 am - May 14, 2020
ময়মনসিংহের পাগলায় আক্তারুজ্জামান বাচ্চুর পক্ষে ৫০০পরিবারের মাঝে ‘উপহার বিতরন"

ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের নির্দেশে করোনা ( Covid-19) মহামারীতে খাদ্য সংকটে পড়া ময়মনসিংহের পাগলা থানার নিগুয়ারী ইউনিয়নে তললী নামাপাড়া ফুরকানিয়া মাদ্রাসা ও ঈদগাহ মাঠে আজ সকাল ১০ টায় ৫০০ অসহায় মানুষের মাঝে ‘মানবিক সহায়তা‘-এর ধারাবাহিকতায় ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাচ্চুর পক্ষে ‘ খাদ্য সামগ্রী উপহার ’ বিতরন করা হয়।

ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাচ্চু জানান, দীর্ঘদিন আমরা ক্ষমতার বাইরে , এত নির্যাতন নিপীড়নের পরেও আল্লাহর রহমত , ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা আর আমাদের নেতা-কর্মীদের আন্তরিক চেষ্টায় আমার উছিলায় ক্ষুধার্ত মানুষের ঘরে ঘরে খাবার পৌছানোর মহৎ কাজটি এগিয়ে চলছে । মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়েই আমরা রাজনীতি করি।

আমরা দেখছি করোনা মহামারীর সময়েও ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা ত্রাণের চাল চুরির মহোৎসবে মেতে উঠেছে। আর আমাদের নেতা-কর্মীরা সামর্থের সবটুকু নিয়ে করোনায় কর্মহীন, অসহায় মানষের পাশে দাড়িয়েছে । আওয়ামী লীগ লুট-পাটে ব্যস্ত থাকায় জনগণের একমাত্র ভরসাস্থল বিএনপি । বিএনপির নেতা-কর্মীরা ইতিমধ্যে ১৪ লক্ষের অধিক পরিবারে খাবার পৌছে দিতে সক্ষম হয়েছে। মহান রাব্বুল আলামীনের কৃপায় আমার উছিলায় যদি কিছু মানুষের ক্ষুধার কষ্ট মিটে তাতেই আমার তৃপ্তি ও রাজনৈতিক জীবনের স্বার্থকতা ।

আক্তারুজ্জামান বাচ্চু জানান, আমার এ সামান্য উদ্যোগ সফল করতে গফরগাঁও ও পাগলা থানা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের যেসব নেতৃবৃন্দ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তাদের প্রতি অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

নেতা-কর্মীদের সহযোগিতা ও জনগণের প্রতি ভালবাসা থাকলে যেকোনো অসাধ্যও সাধন করা যায়। করোনা মহামারী যতদিন থাকবে আমাদের মানবিক প্রয়াস যেন অব্যাহত রাখতে পারি সেজন্য সবার দোয়া ও সহযোগিতা চাই ।

খাদ্য সামগ্রী উপহার বিতরনের সময় গফরগাঁও উপজেলা বিএনপি নেতা আবু সাঈদ মাস্টার, আতিকুল ঈসলাম বাবুল, পাগলা থানা বিএনপি নেতা আমির হোসেন খান মেম্বার, আমিনুল ইসলাম বাবুল, মিজানুর রহমান, ফালান মিয়া, মফিজুল হক আকন্দ, মোফাজ্জল শেখ, আবু সাঈদ শেখ, চাঁন মিয়া শেখ, তাইজুল ইসলাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক উজ্জ্বল আহমেদ পাপ্পু, পাগলা থানা ওলামা দল নেতা মৌলানা মোঃ আনিসুর রহমান, যুবদল নেতা ইব্রাহিম খলিল, মোহাইমিনুল ইসলাম জনি, রাসেল মীর, রোমান শেখ, পাগলা থানা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল খান, মৎস্যজীবি দল নেতা মোশারফ মীর , গফরগাঁও উপজেলা ছাত্রদল নেতা ইন্জিনিয়ার মাহমুদুল হাসান রুবেল, পাগলা থানা ছাত্রদল নেতা সুখেন আকন্দ, তামিম আহমেদ, মোমেন মিয়া, পারভেজ মিয়া, সানি মিয়াসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ।

 

টিআই/আই

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au