প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…
যশোর প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় জ্বিন তাড়ানোর নামে দশ বছরের এক শিশুকে এক মাস যাবৎ ধর্ষণের অভিযোগে এনায়েত আলী (৫০) নামে এক কবিরাজের বিরুদ্ধে মামলা হয়েছে।
এই বিষয়ে নির্যাতিত ওই শিশুর বাবা বৃহস্পতিবার চৌগাছা থানায় একটি মামলা দায়ের করেন।যার নম্বর-০৪/০৫)।
মামলার অভিযোগে বলা হয়েছে,গত (৩ অক্টোবর) রাত ৮টার দিকে চৌগাছা উপজেলার তিলকপুর গ্রামের আমজেম আলীর ছেলে কবিরাজ এনায়েত আলীর কাছে অসুস্থতার কারণে মেয়েটিকে নিয়ে যাওয়া হয়। তার জ্বিনের আছর ছিল বলে দাবি করে কবিরাজ এনায়েত আলী।
পরে শিশুটিকে একই উপজেলার ইন্দ্রপুর মানিক শাহ পীরের দরবারের পাশে পেয়ারা বাগানে নিয়ে ধর্ষণ করে। এরপর থেকে তার কাছে নিয়ে গেলে ধারাবাহিকভাবে কবিরাজ শিশুটির ওপর নির্যাতন চালিয়েছে।
শিশুটির খালা জানান, বৃহস্পতিবার সকালে তার ভাগ্নির ডাক্তারি পরীক্ষা যশোর জেনারেল হাসপাতালে সম্পন্ন হয়েছে।থানা পুলিশ মেয়েটিসহ তাদের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিয়ে যায়।আদালতে মেয়েটি জবানবন্দী প্রদান করে।
যশোর জেনারেল হাসপাতালের আরএমও আরিফ আহমেদ বলেন, মেয়েটির নির্যাতনের নমুনা সংগ্রহ করা হয়েছে।পরীক্ষার ফলাফল পাওয়ার পর বিস্তারিত জানা যাবে ও রিপোর্ট দেয়া হবে।
চৌগাছা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রিফাত খাঁন রাজিব ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,আসামি কবিরাজ এনায়েত আলী পলাতক রয়েছে।তাকে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au