প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…
রুবেল মিয়া, মির্জাপুর ( টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের মির্জাপুর সহ দেশব্যাপী সাঁতটি কমিউনিটি ব্যাংক মির্জাপুর শাখার উদ্ধোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (০৫ নভেম্বর ) মির্জাপুর উপজেলা সদরে কালিবাড়ি রোডে কমিউনিটি ব্যাংক মির্জাপুর শাখার ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্ধোধন করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মো. বেনজীর আহমেদ।
কমিউনিটি ব্যাংক মির্জাপুর শাখা সহ এছাড়াও দেশের অন্যান্য জেলা শহরে যে সব শাখার উদ্বোধন করা হয়েছে সেগুলোর মধ্যে ১. নরসিংদী জেলার পাঁচদোনা শাখা ২. কুমিল্লা জেলার গৌরীপুর শাখা ৩. খুলনা জেলার খুলনা সদর শাখা ৪. ঢাকা জেলার নবাবগঞ্জ শাখা
৫. দিনাজপুর জেলার রানীরবন্দর শাখা ৬. চট্রগ্রাম জেলার আন্দরকিল্লা শাখা ৭. মির্জাপুর শাখা সহ আজ দুপুর ১২.০০ সময় পুলিশ হেডকোয়ার্টার থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৭টি কমিউনিটি ব্যাংকের শাখার উদ্বোধন করেন তিনি।
এ সময় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেন, দেশবিরোধী কোন কার্যকলাপ বরদাস্ত করা হবেনা। যারা এইসব কার্যকলাপে জড়িত থাকবে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা করা করা হবে। বৃহস্পতিবার দুপুরে পুলিশের কমিউনিটি ব্যাংকের ৭টি শাখার উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।
আধুনিক দেশ গড়ে তোলার জন্য সকল জনগণের প্রতি সহযোগিতা কামনা করেন তিনি। মির্জাপুর শাখার হয়ে ভিডিও কনফারেন্স বক্তব্য রাখেন টাঙ্গাইলের পুলিশ সুপার মি.সঞ্জিত কুমার রায় প্রস্তাব রাখেন টাঙ্গাইল জেলা সদরে কমিউনিটি ব্যাংক শাখার একটি শাখা স্থাপনের জন্য।
এ উপলক্ষে কমিউনিটি ব্যাংক মির্জাপুর শাখা অফিসে উদ্ধোধনী অনুষ্ঠানে টাঙ্গাইলের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের অতিরিক্ত ডিআইজি শামীমা বেগম পিপিএম, টাঙ্গাইলের পুলিশ সুপার মি. সঞ্জিত কুমার রায়, মির্জাপুর পৌরসভার মেয়র সালমা আক্তার (শিমুল)।
টাঙ্গাইল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাসট্রিজের সভাপতি খান আহমেদ (শুভ), অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শফিকুল ইসলাম শফিক ও কাজী নুসরাত এদীব (লুনা), সহকারী পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল) মি, দীপংকর ঘোষ, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. সায়েদুর রহমান, কমিউনিটি ব্যাংক মির্জাপুর শাখা ব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম।
টাঙ্গাইলের ট্রাফিক ইন্সফেক্টর শওকত হোসেন, নাসির গ্রুপের জেনারেল ম্যানেজার মো. আব্দুল হামিদ মিয়া, সহকারী মহা ব্যবস্থাপক মো. জয়নাল আবেদীন, বিশিষ্ট ব্যবসায়ী পরীমল সাহা, ব্যবসায়ী সুভাষ সাহা, মির্জাপুর কলেজ শাখার সভাপতি মোবারক হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au