প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…
লাতিফুল আজম, কিশোরগঞ্জ নীলফামারী প্রতিনিধি : ৩রা নভেম্বর জেল হত্যা দিবস শহীদের স্মরণে নীলফামারী কিশোরগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের কর্তৃক এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৩ নভেম্বর ইতিহাসের একটি কলঙ্কময় অধ্যায়।রক্তক্ষরা জেলহত্যা দিবস। ৪৫ বছর আগে ১৯৭৫ সালের এই দিন মধ্যরাতে নিমর্ম ও নৃশংসভাবে হত্যা করা হয় ঢাকা কেন্দ্রীয় কারাগারে অন্তরীণ মুক্তিযুদ্ধের অন্যতম পরিচালক,মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী ও জাতির জনক বঙ্গবন্ধুর একনিষ্ঠ ঘনিষ্ঠ সহচর জাতীয় চার নেতাকে।
তারা হলেন বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, মন্ত্রিসভার সদস্য ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এ এইচ এম কামরুজ্জামান। কারাগারের নিরাপদ আশ্রয়ে থাকা অবস্থায় এমন জঘন্য, নৃশংস ও বর্বরোচিত হত্যাকাণ্ড পৃথিবীর ইতিহাসে বিরল।
এই দিবসটি যথাযোগ্য মর্যাদা ভাবগাম্ভীর্য পরিবেশে পালনের লক্ষ্যে বাংলাদেশ আ’লীগ নীলফামারী কিশোরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে মঙ্গলবার বিকেলে কিশোরগঞ্জ শফি মিয়া মর্ডান মার্কেটের অস্থায়ী দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা আ’লীগ সভাপতি জাকির হোসেন বাবুলের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মশিয়ার রহমানের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পতিরাম রায়,ও সহ সভাপতি আসাদুজ্জামান চিলু, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাঈনুল আরফিন সপু,নিতাই ইউনিয়নের আ’লীগ সভাপতি ও চেয়ারম্যান ফারুকুজ্জামান ফারুক, বাহাগিলী ইউনিয়নের আ’লীগ সভাপতি এমদাদুল হক প্রমুখ।
আলোচনা সভা শেষে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au