সারাদেশ

ত্রিশালের এমপি ও তার পুত্রের বিরুদ্ধে মানববন্ধন

  • 4:11 pm - November 02, 2020
ত্রিশালের এমপি ও তার পুত্রের বিরুদ্ধে মানববন্ধন

ময়মনসিংহ: ময়মনসিংহ- ৭ ত্রিশাল আসনের এমপি ও ধর্ম মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানী এবং তার পুত্র ত্রিশাল উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান মাহমুদের বিরুদ্ধে দুর্নীতি নিয়োগ বাণিজ্য, পুলিশে নিয়োগের নামে অর্থ আত্বসাত , অনিয়ম ও মাদক সংশ্লিষ্টতার অভিযোগে মানববন্ধন হয়েছে ।

সোমবার বেলা ১২ টা থেকে বেলা ১টা পর্যন্ত রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে নারী উন্নয়ন সংস্থা ও ময়মনসিংহের সচেতন মহলের ব্যানারে এ মানববন্ধন হয় । নারী উন্নয়ন সংস্থার সভাপতি নাজমা আক্তারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ও সঞ্চালনা করেন, নারী উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মীনা খাতুন । অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নিজাম উদ্দিন,আলেয়া বেগম,নারী নেত্রী বিলকিছ,সুলতানা আকতার,সাবিনা সুলতানা,মিনা বেগম,জহিরুল ইসলাম প্রমুখ ।

মানববন্ধনে নারী উন্নয়ন সংস্থার সভাপতি নাজমা আক্তার তার বক্তব্যে বলেন, ময়মনসিংহ- ৭ ত্রিশাল আসনের এমপি ও ধর্ম মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানীর সহযোগী তোফাজ্জল হোসেন ত্রিশালের বাসিন্দা আবুল কালামের নিকট থেকে ২০১৯ সালে পুলিশের কনস্টেবল পদে তার পুত্র শাকিলকে নিয়োগ দেয়ার নামে ১৪ লাখ টাকা নেয় । দীর্ঘ সময় অতিবাহিত হলেও শাকিলকে পুলিশে নিয়োগ দেয়া হয়নি টাকাও ফিরিয়ে দেয়া হয়নি । এঘটনায় আবুল কালাম বাদী হয়ে মাননীয় প্রধানমন্ত্রী, আইজিপি, দুর্নীতি দমন কমিশন (দুদক) বরাবর অভিযোগ করেছেন ।

নারী উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মীনা খাতুন তার বক্তব্যে বলেন, হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানী এমপি হওয়ার পর থেকে ত্রিশালের সর্বত্র মাদকে সয়লাব । এমপির পুত্র ত্রিশাল উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান মাহমুদ ও তার দুইজন দলীয় সহযোগী ও বন্ধু মাদকসহ পুলিশের হাতে আটক হয় । তন্মধ্যে একজন ঢাকায় ডিবির হাতে আটক । এই আটক এমপি পুত্রের বন্ধু মঠবাড়িয়া ছাত্রলীগের সভাপতি । মাদকদের ঘটনায় হাসান মাহমুদ কৌশলে পালিয়ে যায় ।

নেতৃবৃন্দ বলেন, ত্রিশালে স্কুল মাদ্রাসায় নৈশ প্রহরী ও আয়া নিয়োগে একক আধিপাত্য বিস্তার করে এমপি প্রত্যেকের নিকট থেকে ৮ থেকে ১০ লাখ টাকা নিয়েছেন । এসংক্রান্ত সংবাদ গণমাধ্যমে প্রকাশ হলেও ব্যবস্থা নেয়া হচ্ছে না ।

নিজাম উদ্দিন বলেন, এমপি হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানী নাকি মন্ত্রী হচ্ছেন । তিনি মন্ত্রী হলে প্রতিপক্ষ সকলকে শায়েস্তা করবেন । নিজাম উদ্দিন হাসান মাহমুদকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন । বলেন, হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানীর সম্পদ বেড়েছে । এমপি হওয়ার আগে যা ছিল আজ তা বেড়ে ১০ গুণ হয়েছে । সবই করেছেন দুর্নীতি, অনিয়ম, নিয়োগ বাণিজ্য ও আত্বসাত করে । সৌদী আরবে পড়া লেখার সুযোগকে কাজে লাগিয়ে হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানী সেদেশে টাকা পাচার মানি লন্ডারিংয়েও জড়িত । দুদক তদন্ত করলেই বেড়িয়ে আসবে । নেতৃবৃন্দ যথাযথ কর্তৃপক্ষ এমপি ও তার পুত্রের বিরুদ্ধে সকল ঘটনার তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান ।

 

নতুন সময়/টিআই

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au