প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…
ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের নির্দেশে করোনা ( Covid-19) মহামারীতে খাদ্য সংকটে পড়া মানুষকে ‘মানবিক সহায়তা‘-এর ধারাবাহিকতায় ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাচ্চুর পক্ষে ‘ খাদ্য সামগ্রী উপহার ’ যশরা, রাওনা, রসুলপুর, সালটিয়াসহ বিভিন্ন ইউনিয়নে সকাল থেকেই পৌছে দিচ্ছে গফরগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দল ।
ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাচ্চুর নির্দেশে শুরু থেকে এ খাদ্য সামগ্রী উপহার কর্মসূচি চলছে।
এ বিষয়ে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির এ যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাচ্চু জানান, দীর্ঘদিন আমরা ক্ষমতার বাইরে , এত নির্যাতন নিপীড়নের পরেও আল্লাহর রহমত , ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা আর আমাদের নেতা-কর্মীদের আন্তরিক চেষ্টায় আমার উছিলায় ক্ষুধার্ত মানুষের ঘরে ঘরে খাবার পৌছানোর মহৎ কাজটি এগিয়ে চলছে ।
তিনি বলেন, মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়েই আমরা রাজনীতি করি। আমরা দেখছি কেউ ত্রাণের চাল চুরি করছে, কেউ ত্রাণ নিয়ে মানষের ঘরে ঘরে যাচ্ছে। জনগণের ভরসা বিএনপি । বিএনপির নেতা-কর্মীরা ইতিমধ্যে ১৪ লক্ষ পরিবারে খাবার পৌছে দিতে সক্ষম হয়েছে। মহান রাব্বুল আলামীনের কৃপায় আমার উছিলায় যদি কিছু মানুষের ক্ষুধার কষ্ট মিটে তাতেই আমার তৃপ্তি ও রাজনৈতিক জীবনের স্বার্থকতা ।
আক্তারুজ্জামান বাচ্চু আরো জানান, আমার এ সামান্য উদ্যোগ সফল করতে গফরগাঁও ও পাগলা থানা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের যেসব নেতৃবৃন্দ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তাদের প্রতি অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।
নেতা-কর্মীদের সহযোগিতা ও জনগণের প্রতি ভালবাসা থাকলে অসাধ্যও সাধন করা যায়। করোনা মহামারী যতদিন থাকবে আমাদের মানবিক প্রয়াস যেন অব্যাহত রাখতে পারি সেজন্য সবার দোয়া ও সহযোগিতা চাই ।
নতুন সময়/টিআই
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au