প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…
মোঃ রুবেল মিয়া, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ ফ্রান্সের প্রেসিডেন্ট আমাদের প্রিয়নবী হযরত মোহাম্মদ (সাঃ) কে কুটূক্তি ও ব্যাঙ্গচিত্র করায় সারা বিশ্বব্যাপী মুসলিম উম্মার সকল মানুষ একযুগে প্রতিবাদ ও ফ্রান্সের সকল পন্য বয়কট করার জন্য প্রতিবাদ জানাচ্ছে।
তারই ধারাবাহিকতায় আজ শুক্রবার ( ৩০ অক্টোবর) টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মির্জাপুর কেন্দ্রীয় শাহী জামে মসজিদের উদ্যোগে আজ পবিত্র জুমআর নামাজ শেষে মসজিদ মার্কেটের সামনে বিশাল প্রতিবাদ সমাবেশে ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সমাবেশটি দুপুর ২টায় মির্জাপুর পুরাতন বাসস্টান থেকে শুরু করে মির্জাপুর কাঁচাবাজার মোড় পর্যন্ত হাজারও মুসল্লীরা হাতে ফেস্টুন ও লিফলেটের মাধ্যমে একত্রিত হয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ও তাদের ইমপুট করা ব্যাবহৃত পণ্য বাংলাদেশের মানুষকে বয়কট করার জন্য প্রতিবাদ জানায় মির্জাপুরের তাওহীদি জনতা ।
উক্ত প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মির্জাপুর কেন্দ্রীয় শাহী জামে মসজিদের সম্মানিত খতিব আলহাজ্ব ড. মুফতী সালাহউদ্দিন আশরাফী। তিনি বলেন, ফ্রান্সের প্রেসিডেন্টের শাস্তি দাবি জানাচ্ছি ও তাদের দেশের সকল পণ্য বয়কট করা এবং ইসলামী আন্দোলনের মাধ্যমে প্রতিবাদ সমাবেশে অব্যাহত রাখা। আজ পবিত্র মিলাদুন্নবী হযরত মোহাম্মদ ( সাঃ) জন্মদিন উপলক্ষে নবীর জন্য ও সারা বিশ্বের মসলমানদের শান্তি কামনার জন্য দূয়া করেন।
ফ্রান্সের ব্যবহৃত কিছু পণ্য যেমন, স্যানোফি ঔষুধ কোম্পানি, ল্যাকোস্টি জুতা ও পারফিউম, টোটাল গ্যাস, ডিওর ঘড়ি ও জুয়েলারী, লাফারজ সিমেন্ট, টিফেল কুকারিজ পণ্য, গাড়নিয়ার কসমেটিক, ইএলএফ, মটুল অয়েল ও মবিল, লরিয়্যাল কসমেটিক ইত্যাদি।
এ সময় প্রতিবাদ সমাবেশে ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, মির্জাপুর কেন্দ্রিয় জামে মসজিদের সাধারন সম্পাদক ও মির্জাপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সালাহউদ্দিন আহমেদ, কেন্দ্রীয় শাহী জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোহাম্মদ তাওহীদুল ইসলাম তানজীম, ইসলামী যুবকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম শামীম, মির্জাপুর উপজেলার জাতীয় পার্টির সভাপতি আবু আহমেদ (ভিপি), টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য সাইদুর রহমান বাবুল, উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সোহেল রানা, মির্জাপুর উপজেলা যুবলীগের আহবায়ক শামীম আল মামুন, যুগ্ম আহবায়ক আবিদ হোসেন শান্ত, মির্জাপুর পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা, পৌর বিএনপির শ্রমিক দলের সভাপতি কুব্বত আলী মৃধা ও ইসলামী অঙ্গ সংগঠনের হাজারো মুসল্লীগন উপস্থিত ছিলেন।
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au