আন্তর্জাতিক

স্কুল খোলা রাখতে জাতিসংঘ ও বিশ্ব ব্যাংকের আহ্বান

  • 7:42 am - October 29, 2020

নতুন সময় ডেস্ক : জাতিসংঘ এবং বিশ্ব ব্যাংক বুধবার নতুন এক প্রতিবেদনে কোভিড-১৯ এর ঝুঁকি থাকা সত্ত্বেও বিভিন্ন স্কুল খোলা রাখার আহ্বান জানিয়েছে। তারা প্রতিবেদনে বিশেষকরে গরীব দেশগুলোতে শিশু শিক্ষার ওপর মহামারির ক্ষতিকর প্রভাব তুলে ধরেছে।

প্রতিবেদনে বলা হয়, এ বছরের শুরুর দিকে মহামারি করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকে গরীব দেশগুলোর শিশুরা চার মাস ধরে স্কুল শিক্ষা থেকে বঞ্চিত হয়েছে। অপরদিকে অনলাইন বা দূর শিক্ষার সুবিধা পাওয়ায় ধনী দেশগুলোর শিশুরা মাত্র ছয় সপ্তাহ শিক্ষা থেকে বঞ্চিত হয়েছে।

জাতিসংঘ শিশু বিষয়ক তহবিল ইউনিসেফের শিক্ষা বিষয়ক প্রধান রবার্ট জেনকিন্স বলেন, ‘অগ্রাধিকার ভিত্তিতে স্কুলগুলো ফের খুলে দেয়া এবং শিক্ষার ক্ষতি কাটিয়ে উঠতে জোরালোভাবে ক্লাস শুরু করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।’

এক বিবৃতিতে তিনি বলেন, বিশ্বব্যাপী শিশু শিক্ষার ক্ষেত্রে মহামারির ভয়াবহ ক্ষতিকর প্রভাব আমাদের আর দেখার প্রয়োজন নেই।’ জাতিসংঘ সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কো এবং বিশ্ব ব্যাংক আরো বলেছে, এ মহামারির কারণে গরীব ও ধনী দেশগুলোর মধ্যে প্রদত্ত শিক্ষার ব্যাপক পার্থক্য হ্রাসে।

এসব দেশেরে জন্য স্কুল শিক্ষা ব্যবস্থায় দ্রুত বিনিয়োগ করা জরুরি হয়ে পড়েছে। জুন ও অক্টোবরের মাঝামাঝি সময়ে বিশ্বের প্রায় ১৫০টি দেশ থেকে সংগ্রহ করা তথ্যের ওপর ভিত্তি করে ইউনিসেফ, ইউনেস্কো ও বিশ্ব ব্যাংক এ প্রতিবেদন তৈরী করে।
সূত্র : এএফপি

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au