সারাদেশ

কথা রাখলেন জেলা প্রশাসক ক্ষতিপুরন পেয়ে খুশি কৃষক।

  • 2:41 pm - October 28, 2020

মেহেদী হাসান উজ্জ্বল,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী ও দৌলতপুর ইউনিয়নে প্রায় ৩ হাজার বিঘা জমি দির্ঘদিন ধরে জলাবদ্ধ থাকায়, ওই এলাকার কৃষকদের অনুরোধে গত ২৪ অক্টোবর প্রশাসনের পক্ষথেকে জমির পানি নিষ্কাশনের জন্য বারাইপাড়া গ্রামে ৯০০ ফুট দৈর্ঘের একটি ক্যানেল নির্মাণ করা হয়।

ক্যনেল নির্মানের ফলে বারাইপাড়া এলাকার ৭৩ শতাংশ জমিতে ১১ জন কৃষকের ফসল নষ্ট হয়। সে সময় জেলা প্রশাসক মাহামুদুল আলম তাদের ক্ষতি পুরনের আশ্বাস দেন,সেই আশ্বাস অনুযায়ী গত ২৭ অক্টোবর সন্ধায় জেলা প্রশাসকের কার্যালয়ে সেই ক্ষতিগ্রস্ত ১১জন কৃষকের মধ্যে এনামুল হক, শামসুদ্দিন,শরিফুল ইসলাম, ওছমানআলীসহ ৪জন ক্ষুতিগ্রস্থ কৃষকে দিনাজপুর জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম ক্ষতিপূরণ প্রদান করেন। ক্ষতিপূরণ পেয়ে ক্ষতিগ্রস্ত কৃষকরা জেলা প্রশাসকের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার রিয়াজ উদ্দিন বলেন, ভূমি সার্ভেয়ার ও কৃষি কর্মকর্তা দিয়ে জমি ও ফসলের ক্ষতির পরিমাপ নির্ধারণ করে দিনাজপুরের জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম কৃষকদের ফসলের ক্ষতিপূরণ প্রদান করেছেন।বাকি কৃষকরা জেলা প্রশাসক বরাবর আবেদন করলেই ফসলের ক্ষতিপূরণ পাবে,এছাড়াও ক্ষতিগ্রস্থদের মধ্যে সালেহা বেগম নামে একজন ক্ষতিগ্রস্থ নারীকে একটি পাকা ঘর করে দিবেন বলেও জানিয়েছেন তিনি। জমির ক্ষতিপূরণ বিষয়ে সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর ক্ষতিপূরণের যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, ফুলবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন, উপজেলা নির্বাহী অফিসার রিয়াজ উদ্দিন,খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু তাহের,দৌলতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল আজিজ মন্ডল,শিবনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মামুনুর রশীদ চৌধুরী বিপ্লব প্রমুখ।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au