সারাদেশ

যুবমৈত্রী রাসেল খানের ১৪তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলী : বাদশার

  • 8:48 am - October 28, 2020

স্টাফ রিপোর্টার : বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা বলেছেন, তাদের দলের কর্মীদের রক্তের বিনিময়ে বর্তমান সরকার প্রতিষ্ঠিত হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে গিয়ে তাদের অনেক নেতাকর্মী প্রাণ দিয়েছেন। তারপরও তারা আদর্শ ও চেতনা থেকে এক বিন্দুও সরবেন না।  বিএনপি-জামায়াতের ঘাতকদের হাতে নিহত যুবমৈত্রীর নেতা রাসেল আহমেদ খানের ১৪তম মৃত্যুবার্ষিকীতে রাজশাহীতে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রাজশাহী কলেজ শহীদ মিনার চত্বরে এ সভার আয়োজন করে রাজশাহী মহানগর যুবমৈত্রী।

আলোচনা সভার আগে শহীদ রাসেলের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে আলোচনা সভায় ফজলে হোসেন বাদশা বলেন, মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ পেতে শহীদ রাসেল জীবন দিয়েছিলেন। আমাদের শত শত কর্মী কারারুদ্ধ হয়েছিল। নির্যাতিত-নিপীড়িত হয়েছিল। এই লড়াই ছিল মুক্তিযুদ্ধে বিশ্বাসী বাংলাদেশের আপামর জনতার লড়াই। জামায়াত-বিএনপির দুঃশাসনের বিরুদ্ধে ওই লড়াইকে খাটো করে দেখার সুযোগ নেই।

তিনি বলেন, আমরা সরকার পরিবর্তনে সম্মিলিত সংগ্রাম করলাম। কিন্তু সেই ১৪ দলের গুরুত্ব কমে গেছে। ১৪ দল নিষ্ক্রিয় হয়ে গেল। আজকে আমি এই রাসেল দিবসে বলতে চাই, রাসেলের যে আদর্শ নিয়ে সংগ্রাম করেছিলেন ওয়ার্কার্স পার্টি সেই সংগ্রাম-আদর্শ থেকে এক বিন্দুও সরে দাঁড়াবে না। আমরা সেই সংগ্রামকে এগিয়ে নিয়ে যাব। কোন রাজনৈতিক দল কীভাবে সেই সংগ্রামকে দেখছেন তা সে দলের নিজস্ব ব্যাপার। কিন্তু ওয়ার্কার্স পার্টি গভীরভাবে বিশ্বাস করে যে মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠিত না হলে সমাজে দুর্নীতি বন্ধ হবে না।

রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা বলেন, মুক্তিযুদ্ধের অন্যতম রাজনৈতিক লক্ষ্য ছিল রাষ্ট্রীয় মালিকানায় কল-কারখানা গড়ে তোলা। দরিদ্র মানুষকে সুরক্ষা দেয়া। বৈষম্যহীন সমতাভিত্তিক শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠিত করা। চার মূলনীতিকে কার্যকরভাবে সর্বস্তরে সক্রিয় করা। আমি জানি না, জনগণ এর জবাব দেবে আসলেই এই কাজগুলো আমরা করতে পেরেছি কি না। যদি বাস্তবায়িত না হয়ে থাকে, তাহলে বাস্তবায়নের জন্য সংগ্রামের প্রস্তুতি নিতে হবে। একটা কথা আমাদের মনে রাখা দরকার- রাজনীতিবিদরা প্রতিশ্রুতি রক্ষা করতে না পারলে তাদের আবার জনগণের প্রশ্নের সম্মুখীন হতে হয়। এটা রাজনীতির একটা সহজাত প্রক্রিয়া। এটা থেকে কেউ মুক্তি লাভ করতে পারে না।

বাদশা বলেন, আমরা মনে করি- যে প্রতিশ্রুতি আমরা রক্ষা করতে পারিনি সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য শহীদ রাসেলের রক্তকে সমুন্নত করে আমাদের এই সংগ্রামকে সফল একটি সংগ্রামে পরিণত করতে হবে। অনেক দিন লেগে যায়। ’৫২ সাল থেকে লড়াই করে ’৭১ সালের মুক্তিযুদ্ধ করেছি। আমরা যে সংগ্রাম ২০০১ সাল থেকে শুরু করেছিলাম আজকে ২০ বছর পার হয়ে গেছে। ২০ বছর পরও যদি আদর্শ, প্রতিশ্রুতি, লক্ষ্য অর্জন করতে পারি তাহলে সেটাই হবে আমাদের সফলতা। শহীদ রাসেল রাজনৈতিক সংগ্রামে সফলতার মধ্য দিয়ে তিনি বেঁচে থাকবেন।

শহীদ রাসেলের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ফজলে হোসেন বাদশা বলেন, যুবমৈত্রীর প্রতি আহ্বান জানাই- যুবমৈত্রীকে এ দেশের তারুণ্যের শক্তির নেতৃত্ব হিসাবে দেখতে চাই। শহীদ রাসেলের মৃত্যুবার্ষিকী পালন করা মানেই আদর্শের প্রতি সম্মান রাখা নয়। বাস্তব সংগ্রামে আনুগত্য প্রকাশ করতে হবে। আমি আশা করি সেই আনুগত্য প্রকাশের জন্য যুবমৈত্রীর সামনের দিনগুলোতে রাজপথে থাকবে। শহীদ রাসেলের রক্ত তাহলে বৃথা যাবে না।

রাজশাহী মহানগর যুবমৈত্রীর সভাপতি মনিরুজ্জামান মনির সভায় সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক আবদুল খালেক বকুলের পরিচালনায় অনুষ্ঠিত এ সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু, সম্পাদকমণ্ডলির সদস্য এন্তাজুল হক বাবু, নাজমুল করিম অপু, আবদুল মতিন, মিজানুর রহমান টুকু, রাজশাহী জেলা যুবমৈত্রীর সভাপতি মনির উদ্দিন পান্না, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাসুম আক্তার অনিক, নগর যুবমৈত্রীর সহসভাপতি শামিম ইমতিয়াজ সুমন, সহসাধারণ সম্পাদক, নগরীর সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মতিউর রহমান মতি প্রমুখ।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au