সারাদেশ

নওগাঁয় একদিনেই মাদকসেবী গ্রেফতার ৬১

  • 6:31 am - October 26, 2020

নওগাঁ প্রতিনিধি : নওগাঁ সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চার জুয়াড়িসহ ৬১ জন মাদকসেবীকে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে সাড়ে ৭ লিটার দেশিয় মদ ও ১১৫ গ্রাম গাঁজা এবং নগদ ২ হাজার ৩০০ টাকা ও দুই সেট তাস উদ্ধার করেছে। র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদের নেতৃতে গত ২৪ ঘণ্টায় নওগাঁর সদর উপজেলার বোয়ালিয়া বাইপাস, তুলশীগঙ্গা ব্রীজ ও কেডিস্কুল মাঠ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতদের আজ সোমবার সকালে সদর মডেল থানায় সোর্পদ করে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এবং প্রকাশ্যে জুয়া আইনে পৃথক দুটি মামলা দায়ের করে র‌্যাব।  দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখিয়ে আসামিদের জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃত আসামিরা হলো, নওগাঁ সদর উপজেলার পার-নওগাঁর বাসিন্দা মামুন (৪০), মিলন (৪০), এরশাদ (২৮), হঠাৎপাড়ার নরেশ ওরফে রবিদাস (৫৮), উকিলপাড়ার জামাল চৌধুরী তুষার (৫৮), কালীতলার এমরান হোসেন রাসেল (৩০), ভবানীপুরের বকুল হোসেন (৬৪), আব্দুর রাজ্জাক (৫০), আরজী-নওগাঁর মাহমুদুর রহমান (৫০), গোলাম মোস্তফা (৪০), সাদেক মাহমুদ সম্রাট (২৮), চকতাতারু গ্রামের কালাম হোসেন (৩০), মধ্যদুর্গাপুরের রিপন আলী (৪০), কালিতলার গোপাল মহন্ত (২৫), বোয়ালিয়ার রাজন শেখ (২৫), রবিউল ইসলাম (১৯), আরিফ হোসেন (১৯), ধামকুড়ির আতোয়ার রহমান (৬২), পার-বোয়ালিয়ার নয়ন ইসলাম (২৫), মো. শাহীন (২২), কালাম হোসেন (২৫), পাড়ঘাটির সাজু (১৯), ইকরতারার শামীম (২৭), সাজেদুল ইসলাম (২৭), আজিজুল হক, বরুনকান্দি সরদারপাড়ার রিপন শেখ (২৫),  সাগর হোসেন (২৭), চকমুক্তার গ্রামের আলামিন সরদার (৩০), মান্দা উপজেলার বদ্দপুর গ্রামের আবু বকর সিদ্দিক (৩৮),আলমগীর হোসেন (৩৩), যশোপাড়ার সোহেল তানবীর (২৫), প্রসাদপুরের উত্তম কুমার (৩২), বদলগাছী উপজেলার ভাতশাইল গ্রামের শহিদুল ইসলাম (৫৫)।

এছাড়া হযরতপুরের সুজন কুমার চক্রবর্তী (৪৪), আত্রাই উপজেলার বান্দাইখাড়ার সোহরাব হোসেন টুকু (৫০), ফতেপুর গ্রামের সুলতান মাহমুদ (২৩), রাজু আহম্মেদ (২০), আলামিন (২২), শাহীন আলম (২৪), রসুলপুরের জুলফিকার আলী (২০), মারিয়ার মান্নান সরদার (৩৭), হৃদয় খান (১৯),  রানীনগরের খট্টেস্বর গ্রামের কাঞ্চন কুমার শাহ (২৩), সাগর চন্দ্র মোহন্ত (১৯), শয়ন চন্দ্র মোহন্ত, ঘোষগ্রামের সুজা মন্ডল (২৩), বগুড়ার আদমদীঘি উপজেলার উপুরপৌতা গ্রামের রবিন হোসেন (৩২), তারাপুরের সুনজিত কুমার (৩৬), শিয়ালশনের মেহেরাব (১৯), সান্তাহার হাউজিং কলোনীর জাহাঙ্গীর আলম (২৯) নাঈম হাসান (২১), মাহফুজুর রহমান (২০), মো. সোহেল (২০), নিশাদ আহম্মেদ নহু (২২), মেহেদী হাসান রাসেল (২২), নাঈম উদ্দিন নাহিদ (৩০), লুকু পশ্চিম কলোণীর আব্দুস সালাম দীপ (৩৩) ও রাসেদুল ইসলাম রনি (৩২)।

অপর ৪ জুয়াড়ির মধ্যে নওগাঁ সদর উপজেলার চকপ্রান গ্রামের আশিফ আদনান (২৫), কেডির মোড় এলাকার মোশফিকুর রহমান সাগর (২৮), উকিলপাড়া মহল্লার তানভির রেজা তানি (২৪) ও নিয়ামতপুর উপজেলার ছাতরা গ্রামের আবিদ হাসান (২৫)।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au