আন্তর্জাতিক

আবারও রেকর্ড সংক্রমণ দেখল বিশ্ব

  • 7:15 am - October 24, 2020

নতুন সময় ডেস্ক : বিশ্বজুড়ে আরও প্রকোপ বেড়েছে করোনার। ফলে নতুন করে রেকর্ড সংক্রমণ দেখল বিশ্ব। গত একদিনে প্রায় ৫ লাখ মানুষ ভাইরাসটির শিকার হয়েছেন। এতে করে সংক্রমিতের সংখ্যা সোয়া ৪ কোটির দোরগোড়ায়। একইসঙ্গে আরও সাড়ে ৬ হাজার মানুষের প্রাণহানি ঘটেছে। যদিও সুস্থতার সংখ্যা আগের তুলনায় কিছুটা বেড়েছে, তবে সংক্রমণের তুলনায় তা অর্ধেক।

বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা শনাক্ত হয়েছে ৪ লাখ ৮৯ হাজার ৭৫৭ জনের দেহে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ কোটি ২৪ লাখ ৬৩ হাজার ৫২ জনে। নতুন করে ৬ হাজার ৫২৬ জন মারা যাওয়ায় মৃতের সংখ্যা বেড়ে ১১ লাখ ৪৮ হাজার ৬৯৮ জনে ঠেকেছে।

আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থতা লাভ করেছেন ৩ কোটি ১৪ লাখ ১৭ হাজারের বেশি ভুক্তভোগী। এর মধ্যে গত একদিনেই বেঁচে ফিরেছেন প্রায় ২ লাখ ৪০ হাজার রোগী।

ভোটের আমেজের মধ্যেই গত একদিনে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। যার সবকটি অঙ্গরাজ্যেই বাড়ছে করোনা সংক্রমণ। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮৭ লাখ ৪৬ হাজার ৯৫৩ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে দুই লাখ ২৯ হাজার ২৮৪ জনের।

সংক্রমণের হারে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৭৮ লাখ ১৩ হাজার ৬৬৮ জন এবং মৃত্যু হয়েছে এক লাখ ১৭ হাজার ৯৯২ জনের।

প্রাণহানিতে দ্বিতীয় সর্বোচ্চ ও সংক্রমণে তিনে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনার শিকার ৫৩ লাখ ৫৫ হাজার ৬৫০ জন মানুষ। মৃত্যু হয়েছে এক লাখ ৫৬ হাজার ৫২৮ জনের।

চারে থাকা রাশিয়ায় এখন পর্যন্ত করোনার ভুক্তভোগী ১৪ লাখ ৮১ হাজারের কাছাকাছি। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ২৫ হাজার ৫২৫ জন।

ইউরোপীয় অঞ্চলের দেশগুলোতে মাঝে কিছুটা স্থির হলেও সেখানে আবারও নতুন করে করোনার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। মধ্যে শীর্ষ পাঁচ দেশের তালিকায় আবারও নাম ওঠা স্পেনে এখন পর্যন্ত করোনা হানা দিয়েছে ১১ লাখ ১০ হাজারের বেশি মানুষের দেহে। এর মধ্যে প্রাণ ঝরেছে ৩৪ হাজার ৭৫২ জনের।

ছয়ে থাকা আর্জেন্টিনায় ঊর্ধ্বমুখী সংক্রমণে আক্রান্তের সংখ্যা বেড়ে ১০ লাখ ৬৯ হাজার ছাড়িয়ে গেছে। প্রাণহানি ঘটেছে ২৮ হাজার ৩৩৮ জনের।

ইউরোপের আরেক দেশ ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় ৪২ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। যা দ্বিতীয়বার আঘাত হানার পর সর্বোচ্চ। এতে করে আক্রান্তের সংখ্যা ১০ লাখ ৪১ হাজার ৭৫ জনে দাঁড়িয়েছে। নতুন করে ২৯৮ জনসহ প্রাণহানি ঘটেছে ৩৪ হাজার ৫০৮ জনের।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ১৮৯টি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

এদিকে বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গতকাল শুক্রবার পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৯৬ হাজার ৪১৩ জন। এর মধ্যে ৩ লাখ ১২ হাজার ৬৫ জন সুস্থতা লাভ করলেও প্রাণহানি ঘটেছে ৫ হাজার ৭৬১ জনের।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au