আন্তর্জাতিক

ইরান সীমান্তবর্তী এলাকা মুক্ত করার আজারি বক্তব্য সম্পর্কে যা বলল তেহরান

  • 6:57 am - October 24, 2020

নতুন সময় ডেস্ক : গত আগস্টে আজারবাইজানে রাষ্ট্রদূত নিযুক্ত হওয়ার আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ছিলেন সাইয়্যেদ আব্বাস মুসাভি

আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ আর্মেনিয়ার নিয়ন্ত্রণ থেকে ইরানের সীমান্তবর্তী কিছু এলাকা মুক্ত করার যে ঘোষণা দিয়েছেন সে সম্পর্কে প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। ইরান বলেছে, দু’দেশের সীমান্ত অতীতের মতোই ‘বন্ধুত্ব, শান্তি ও নিরাপত্তা’র সীমান্ত হয়ে থাকবে।

বাকুতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত সাইয়্যেদ আব্বাস মুসাভি শুক্রবার নিজের অফিসিয়াল টুইটার পেজে প্রেসিডেন্ট আলিয়েভকে উদ্দেশ করে লেখা এক পোস্টে এ মন্তব্য করেন।

তিনি বলেন, ইরান ও আজারবাইজানের মধ্যে ৭৬০ কিলোমিটার দীর্ঘ সীমান্তে দীর্ঘকাল ধরে শান্তি ও নিরাপত্তা বিদ্যমান ছিল এবং কোনো বিদেশি হস্তক্ষেপ ছাড়াই এই শান্তি ও নিরাপত্তা ভবিষ্যতেও বহাল থাকবে।

আজারবাইজানের ভ্রাতৃপ্রতীম নাগরিকদের আনন্দে ইরানও আনন্দিত বলে তিনি উল্লেখ করেন।
আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ গত মঙ্গলবার রাতে টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে সংঘর্ষকবলিত নাগরনো-কারাবাখ অঞ্চলের আরও কিছু গ্রাম ও শহর আর্মেনিয়ার দখলমুক্ত করার কথা ঘোষণা করেন।

আলিয়েভ বলেন, কারবাখ অঞ্চলের জাংগিলান শহর ও এর আশপাশের ছয়টি গ্রাম এবং ফুজুলি, জাবরাইল ও খোজাবান্দ এলাকার ১৮টি গ্রাম আর্মেনিয়ার দখলমুক্ত করা সম্ভব হয়েছে। যদিও আলিয়েভের এ বক্তব্য সম্পর্কে এখনও আর্মেনিয়ার কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

জাংগিলান শহরটি আজারবাইজানের দক্ষিণ-পশ্চিম অংশে অবস্থিত। ‘আরাস’ নদীর উত্তর তীরে এটির অবস্থান যার সঙ্গে ইরান ও আর্মেনিয়া উভয় দেশের সীমান্ত রয়েছে।

বিতর্কিত নাগরনো-কারাবাখ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে গত ২৭ সেপ্টেম্বর নতুন করে সংঘর্ষে জড়িয়ে পড়ে আর্মেনিয়া ও আজারবাইজান। এ সংঘর্ষে এখন পর্যন্ত প্রায় এক হাজার মানুষ নিহত হওয়া ছাড়াও দু’দেশেরই সামরিক ও বেসামরিক স্থাপনার ক্ষয়ক্ষতি হয়েছে।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au